উদ্দীপকে বর্ণিত পরামর্শ সভার সাথে হযরত ওমর (রা.)- এর কোন পরিষদের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্য কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরামর্শ সভার সাথে হযরত উমর (রা.) প্রবর্তিত মজলিস-উশ-শুরার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের পদুয়া গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটি পরামর্শ সভা গঠন করেন। সকলের সঙ্গে পরামর্শ করে তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেন। তিনি প্রায়ই বলতেন, পরামর্শ ছাড়া কোনো উন্নয়ন কর্ম হতে পারে না। উদ্দীপকে এ পরামর্শ সভার সাথে হযরত উমর (রা.)-এর প্রবর্তিত মজলিস-উশ-শুরার মিল রয়েছে। হযরত উমর (রা.) ইসলামি বিধি মোতাবেক রাষ্ট্রের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করার জন্য সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে কতিপয় সদস্যের সমন্বয়ে একটি পরিষদ গঠন করেন, যাকে মজলিস-উশ-শূরা বলে। কল্যাণধর্মী শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল এ পরিষদের মূল লক্ষ্য। রাষ্ট্র পরিচালনা, বিজয়াভিযান, সীমান্তে গোলযোগ, বিদ্রোহ দমন প্রভৃতি ক্ষেত্রে তিনি এ পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ করতেন। এ মজলিস-উশ-শুরা দুই ভাগে বিভক্ত ছিল। যেমন-মজলিস-উশ-খাস এবং মজলিস-উশ-আম। মজলিস-উশ-শূরার পরামর্শ ব্যতীত হযরত উমর (রা.) কোনো কাজ সম্পাদন করতেন না। মজলিস-উশ-শূরা ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ পরিষদের বৈঠক ডাকা হতো এবং আলাপ-আলোচনা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য গঠিত এ পরিষদ তৎকালীন ইসলামি শাসনব্যবস্থাকে সকলের নিকট জনপ্রিয় করে তোলে। অতএব, উদ্দীপকে বর্ণিত পরামর্শ সভার সাথে হযরত উমর (রা.)-এর মজলিস-উশ-শূরার সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরামর্শ সভার সাথে হযরত ওমর (রা.)- এর কোন পরিষদের সা…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর