শেয়ারFacebookWhatsApp

খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি কি গণতান্ত্রিক ছিল? যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক ছিল। খুলাফায়ে রাশেদার কেউ নিজে খিলাফত লাভের চেষ্টা করেননি; বরং জনগণ যাকে যোগ্য মনে করত তার ওপরই এ দায়িত্ব ন্যস্ত হতো। অথচ রাজতন্ত্রে জনগণের ইচ্ছা বা নির্বাচনের কোনো মূল্য নেই। এ ব্যবস্থায় স্বৈরনেতা নিজেকে যোগ্য মনে করে ক্ষমতাসীন হন। খুলাফায়ে রাশেদিন যে ধারার খলিফা নির্বাচন করত এটা তার সম্পূর্ণ বিপরীত। খুলাফায়ে রাশেদিন কেউই নিজ থেকে নির্বাচিত হন নি। বরং সকলের পরামর্শের ভিত্তিতে তারা খিলাফতের মতো গুরুদায়িত্বে সমাসীন হয়েছিলেন। হযরত আবুবকর (রা.) ৬৩২ খ্রিষ্টাব্দে উমর (রা.)-এর মাধ্যমে এবং উপস্থিত জনগণের মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচিত হন। সবাই তাকে মেনে নেয়। হযরত ওমর (রা.) আবুবকর (রা.) এর মনোনয়ে ৬৩৪ খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হয়। অপরদিকে হযরত ওসমান (রা.) ওমর (রা.) কর্তৃক গঠন মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত হন। হযরত ওসমান (রা.) নিহত হলে মুসলিম জনগণের অনুরোধে হযরত আলী (রা.) ৬৫৬ খ্রিস্টাব্দে খলিফা হন। তাই দেখা যায় তারা কেউ অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হন নি। পরিশেষে বলা যায়, খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক এবং তারা জনগণের মতামত নিয়ে শাসন পরিচালনা করেন। তারা ইসলামের ইতিহাসের খলিফা নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি কি গণতান্ত্রিক ছিল? যুক্তি দাও।

উদ্দীপক

মহানবি (স.)-এর দুনিয়া থেকে চলে যাওয়ার পর খুলাফায়ে রাশেদিনের যুগ শুরু হয়। দীর্ঘ ৩০ বছরের বেশি তারা রাসুলের নির্দেশনা অনুযায়ী দেশ শাসন ও পরিচালনা করেন। তারা তাদের ইচ্ছামতো নিজে নিজে নির্বাচিত হননি। বরং তাদেরও নির্বাচনের নির্দিষ্ট একটা পদ্ধতি বা প্রক্রিয়া ছিল। যার মাধ্যমে তারা খলিফা হয়েছিলেন।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

খুলাফায়ে রাশেদিন অর্থ ন্যায়পথগামীগণ।

উত্তর

পবিত্র কুরআন শরিফের ভাষায় প্রত্যেক মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা (সূরা আনয়াস ১৬৫নং আয়াত)। পবিত্র কুরআন শরিফে খলিফা শব্দটি একবচনে দুইবার এবং বহুবচনে সাতবার ব্যবহৃত হয়েছে। 'খিলাফত' শব্দটি এসেছে 'খলিফা' থেকে; যার অর্থ প্রতিনিধি। এটি, বিশ্বনবি হযরত মুহাম্মদ (স.)-এর প্রতিনিধি বা স্থলাভিষিক্ত অর্থে মুসলিমদের প্রধান রাষ্ট্রনেতার পদবিরূপেও ব্যবহৃত হয়। খলিফা কর্তৃক পরিচালিত রাষ্ট্রকে খিলাফত বলা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ও বিভিন্ন আঙ্গিকে 'খলিফা' শব্দটি ব্যবহৃত হয়েছে। অনেক সময় ইমাম, আমিরুল মুমিনিন খলিফা শব্দের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে।

উত্তর

মহানবি (সা.)-এর মৃত্যুর পর প্রথম খলিফা নির্বাচনের সমস্যা দেখা যায় এবং হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচিত হওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হয়।৬৩২ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মাদ (সা:)-এর ওফাতের পর ইসলামি সাম্রাজ্য পরিচালনার জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি কে হবেন? এটি বিরাট জটিল সমস্যা হিসেবে দেখা দেয়। ঐতিহাসিক পি. কে. হিট্টি, বলেন, "The Caliphat is therefore, the first Problem Islam had a face. It is still a living issue. অর্থাৎ খিলাফত প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা। এটি আজও জীবন্ত সমস্যা। আনসার, মুহাজির সকলে এ সমস্যা সমাধানের জন্য 'ছাকিফা-বানি সায়িদা' নামক মিলনায়তনে মিলিত হন। উপস্থিত সদস্যদের মধ্যে ৪টি দল তৈরি হয়। বিভিন্ন যুক্তিতর্ক, আলোচনা শেষে হযরত আবু বকর (রা.) হযরত উমর অথবা আবু উবাইদাকে খলিফা মনোনীত করার প্রস্তাব দেন। কিন্তু হযরত উমর (রা.) বয়স, পদমর্যাদা ও সম্মান বিবেচনা করে হযরত আবু বকর (রা.)-কে খলিফা বলে ঘোষণা দেন এবং তার হাতে বাইআত গ্রহণ করেন। আনসারদের মধ্যে সর্বপ্রথম বশির ইবনে সাদ তার হাতে বাইআত গ্রহণ করেন। এরপর আবু উবায়দা, উসমান, আব্দুর রহমানসহ উপস্থিত সকলের হযরত আবু বকর (রা.)-কে খলিফা হিসেবে স্বীকৃতি দেন। এভাবে মুসলিম জাতি খলিফা নির্বাচনের সংকট থেকে মুক্তি পায়।অতএব বলা যায়, মহানবি (স.)- এর মৃত্যুর পর প্রথম সমস্যা ছিল খলিফা নির্বাচন। হযরত আবু বকর (রা) এর খলিফা নির্বাচনের মাধ্যমে এসমস্যার সমাধান হয়।

উত্তর

হ্যাঁ, খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক ছিল। খুলাফায়ে রাশেদার কেউ নিজে খিলাফত লাভের চেষ্টা করেননি; বরং জনগণ যাকে যোগ্য মনে করত তার ওপরই এ দায়িত্ব ন্যস্ত হতো। অথচ রাজতন্ত্রে জনগণের ইচ্ছা বা নির্বাচনের কোনো মূল্য নেই। এ ব্যবস্থায় স্বৈরনেতা নিজেকে যোগ্য মনে করে ক্ষমতাসীন হন। খুলাফায়ে রাশেদিন যে ধারার খলিফা নির্বাচন করত এটা তার সম্পূর্ণ বিপরীত। খুলাফায়ে রাশেদিন কেউই নিজ থেকে নির্বাচিত হন নি। বরং সকলের পরামর্শের ভিত্তিতে তারা খিলাফতের মতো গুরুদায়িত্বে সমাসীন হয়েছিলেন। হযরত আবুবকর (রা.) ৬৩২ খ্রিষ্টাব্দে উমর (রা.)-এর মাধ্যমে এবং উপস্থিত জনগণের মতামতের ভিত্তিতে খলিফা নির্বাচিত হন। সবাই তাকে মেনে নেয়। হযরত ওমর (রা.) আবুবকর (রা.) এর মনোনয়ে ৬৩৪ খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হয়। অপরদিকে হযরত ওসমান (রা.) ওমর (রা.) কর্তৃক গঠন মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত হন। হযরত ওসমান (রা.) নিহত হলে মুসলিম জনগণের অনুরোধে হযরত আলী (রা.) ৬৫৬ খ্রিস্টাব্দে খলিফা হন। তাই দেখা যায় তারা কেউ অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হন নি। পরিশেষে বলা যায়, খুলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক এবং তারা জনগণের মতামত নিয়ে শাসন পরিচালনা করেন। তারা ইসলামের ইতিহাসের খলিফা নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।