ইসলামি খিলাফত পরিচালনায় উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিষদের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উক্ত পরিষদের কার্যাবলি অর্থাৎ মজলিস-উশ-শূরার কার্যাবলি ইসলামি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।শূরা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরামর্শ। প্রাক-ইসলামি যুগের দারুন নদওয়ায় বয়োজ্যেষ্ঠ পরিষদের আদলে রাসুল (সা.) এ পরামর্শ সভা চালু করেন। এ ব্যবস্থা হযরত আবু বকর (রা.)-এর সময়কালেও চালু ছিল। হযরত উমর (রা.) এ ব্যবস্থাকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। তিনি উচ্চক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিস-উশ-শূরা বলা হতো। এটি দুই ভাগে বিভক্ত ছিল। তা হলো- ১. মজলিস-উশ-খাস ও ২. মজলিস-উশ-আম। মজলিস-উশ-খাস ছিল উচ্চ পরিষদ। এটাকে Cabinet বলা হয়। মজলিস-উশ-আসের সদস্য ছিলেন প্রাদেশিক শাসকগণ, মদিনার গণ্যমান্য ব্যক্তি, মুহাজির ও আনসারগণ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মজলিস-উশ-আমের বৈঠক ডাকা হতো এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। হযরত উমর (রা.) তাঁর মজলিসে শূরায় রাষ্ট্রের বিভিন্ন সমস্যা উপস্থাপন করতেন আর সকলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গৃহীত হতো তা তিনি কার্যকর করতেন। তিনি বলতেন, “পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না।” মজলিস-উশ-শূরা ছিল রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চাবিকাঠি। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য এ পরিষদের বৈঠক ডাকা হতো এবং আলাপ-আলোচনা ও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য গঠিত এ পরিষদ তৎকালীন ইসলামি শাসনব্যবস্থাকে সকলের নিকট জনপ্রিয় করে তোলে।উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়, মজলিস-উশ-শূরার কার্যাবলি ইসলামি ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
ইসলামি খিলাফত পরিচালনায় উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিষদের ভূমিক…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর