শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর মিল রয়েছে।হযরত উমর (রা.) ১৬৩৪ সালে খলিফা নির্বাচিত হয়ে রাজ্য বিজয় তথা মুসলিম রাষ্ট্রের সম্প্রসারণ ও প্রজাকল্যাণমূলক শাসন সংস্কার-করেন। তিনি প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তন করে কুরআন ও 'হাদিসের ভিত্তিতে পূর্ণাঙ্গ ইসলামি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি পুলিশব্যবস্থা, কারাগার ব্যবস্থা, আদমশুমারি ও মজলিস উশ-শূরা গঠন করে ইতিহাসে অমরত্ব লাভ করেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষদের জন্য উদারতা ও মহানুভবতা প্রদর্শন করেন। হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাসনামলে ইসলামি সাম্রাজ্য গোটা বিশ্বের অর্ধেক অংশজুড়ে বিস্তৃতি লাভ করে। তিনি যেমন শ্রেষ্ঠ বিজেতা ছিলেন তেমনি একজন চৌকস শাসকও ছিলেন। তার আমলে শাসনব্যবস্থার প্রভূত সংস্কার সাধিত হয় এবং নিরপেক্ষ, প্রজাবান্ধব ও রাষ্ট্রীয় কল্যাণমূলক প্রশাসনব্যবস্থা গড়ে ওঠে। এ মহান খলিফার আদর্শই উদ্দীপকের শাসক কুতুবউদ্দিন আইবেকের কর্মকাণ্ডে ফুটে উঠেছে। তাঁরই অনুকরণে তিনি রাজ্যজয় করেন এবং সুষ্ঠু প্রশাসন গড়ে তোলেন।অতএব আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি, উদ্দীপকের শাসকের সাথে হযরত উমর (রা.)-এর সাদৃশ লক্ষণীয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্…

উদ্দীপক

দিল্লির সুলতান মুহাম্মদ ঘুরীর মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক সুলতান মনোনীত হন। তিনি দেশ জয়ের মাধ্যমে সাম্রাজ্যের পরিধিকে আরও বিস্তৃত করেন। তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না, বরং একজন সফল প্রশাসকও ছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধন করে একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। মূলত তাঁর শাসনামলেই ভারতবর্ষে মুসলিম শাসন পূর্ণতা লাভ করে।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

উত্তর

উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।

উত্তর

ইসলামি অর্থনীতির ধারণা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারকেই বায়তুল মাল বলা হয়। বায়তুল মাল বলতে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বা সরকারি তহবিলকে বোঝায়। বায়তুল মাল ইসলামি রাষ্ট্রীয় ব্যবস্থায় জনকল্যাণের লক্ষ্যে গঠিত একটি মৌলিক প্রতিষ্ঠান। জনকল্যাণ এবং ব্যক্তিগত, সমষ্টিগত ও রাষ্ট্রীয় প্রয়োজনাদি পূরণের জন্যে বায়তুল মাল গঠিত হয়।

উত্তর

উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর মিল রয়েছে।হযরত উমর (রা.) ১৬৩৪ সালে খলিফা নির্বাচিত হয়ে রাজ্য বিজয় তথা মুসলিম রাষ্ট্রের সম্প্রসারণ ও প্রজাকল্যাণমূলক শাসন সংস্কার-করেন। তিনি প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তন করে কুরআন ও 'হাদিসের ভিত্তিতে পূর্ণাঙ্গ ইসলামি শাসন প্রতিষ্ঠা করেন। তিনি পুলিশব্যবস্থা, কারাগার ব্যবস্থা, আদমশুমারি ও মজলিস উশ-শূরা গঠন করে ইতিহাসে অমরত্ব লাভ করেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষদের জন্য উদারতা ও মহানুভবতা প্রদর্শন করেন। হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাসনামলে ইসলামি সাম্রাজ্য গোটা বিশ্বের অর্ধেক অংশজুড়ে বিস্তৃতি লাভ করে। তিনি যেমন শ্রেষ্ঠ বিজেতা ছিলেন তেমনি একজন চৌকস শাসকও ছিলেন। তার আমলে শাসনব্যবস্থার প্রভূত সংস্কার সাধিত হয় এবং নিরপেক্ষ, প্রজাবান্ধব ও রাষ্ট্রীয় কল্যাণমূলক প্রশাসনব্যবস্থা গড়ে ওঠে। এ মহান খলিফার আদর্শই উদ্দীপকের শাসক কুতুবউদ্দিন আইবেকের কর্মকাণ্ডে ফুটে উঠেছে। তাঁরই অনুকরণে তিনি রাজ্যজয় করেন এবং সুষ্ঠু প্রশাসন গড়ে তোলেন।অতএব আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি, উদ্দীপকের শাসকের সাথে হযরত উমর (রা.)-এর সাদৃশ লক্ষণীয়।

উত্তর

হ্যাঁ, উক্ত শাসক তথা কুতুবউদ্দিন আইবেকের চেয়ে খলিফা বা হযরত উমর (রা.) ছিলেন আরও অধিকতর সফল প্রশাসক- আমি এ মন্তব্যটি সমর্থন করি।উদ্দীপকে কুতুবউদ্দিন আইবেকের কর্মকাণ্ডে হযরত উমর (রা.)-এর কার্যাবলির মিল পরিলক্ষিত হয়। খলিফা হযরত উমর (রা.) শাসনব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করে খিলাফতের দূরতম এলাকায়ও সুষ্ঠু শাসনের ব্যবস্থা করেন। সাম্রাজ্যের বিশালতা হেতু তিনি সমগ্র সাম্রাজ্যকে ১৪টি প্রদেশে বিভক্ত করেন। প্রত্যেক প্রদেশকে তিনি জেলায় এবং প্রত্যেক জেলাকে মহকুমায় বিভক্ত করেন। খলিফা শূরার পরামর্শ এবং জনগণের মত যাচাই করে প্রত্যেক প্রদেশে একজন করে 'ওয়ালি' এবং প্রত্যেক জেলায় একজন করে 'আমির' নিযুক্ত করতেন।নিয়োগের সময় তাঁদেরকে তাঁদের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা সম্বন্ধে খলিফা পরিষ্কারভাবে অবগত করাতেন এবং নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তার ভূসম্পত্তির হিসাব রাখতেন। দায়িত্ব পালনে অবহেলা করলে কিংবা তাঁদের বিরুদ্ধে জনসাধারণের অভিযোগ সত্য প্রমাণিত হলে তারা শুধু পদচ্যুতই হতেন না, অনেক ক্ষেত্রে শাস্তিপ্রাপ্তও হতেন। খলিফা বিভিন্ন এলাকার শাসনকার্য সম্বন্ধে ওয়াকিবহাল থাকার জন্য গুপ্তচর বিভাগও সৃষ্টি করেন। ফলে শাসনব্যবস্থা দুর্নীতিমুক্ত থাকত। ওয়ালিগণ (প্রাদেশিক শাসনকর্তাগণ) শুধু প্রশাসনিক, শাসনকর্তাই ছিলেন না, তারা নিজ নিজ প্রদেশের সামরিক, ধর্মীয় ও রাজস্ব বিভাগীয় প্রধান ছিলেন। শাসনকার্যে তাঁকে একজন কাতিব (প্রধান উপদেষ্টা), একজন কাতিব-উদ-দিওয়ান (প্রধান সামরিক উপদেষ্টা), একজন সাহিব-উল-খারাজ (রাজস্ব উপদেষ্টা), একজন সাহিব-উল-আহদাশ, (পুলিশ উপদেষ্টা), একজন সাহিব-উল-বায়তুল মাল (কোষাধ্যক্ষ), একজন কাজি এবং আরও অনেক কর্মচারী সাহায্য করত। হযরত উমর (রা.)-এর প্রবর্তিত শাসনব্যবস্থা বাস্তবিকই অত্যন্ত জবাবদিহিতামূলক ছিল।সুতরাং বলা যায়, হযরত উমর (রা.)-এর প্রশাসনিক ব্যবস্থা সুলতান কুতুবউদ্দিন আইবেকের চেয়ে অধিকতর সফল ছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।