শেয়ারFacebookWhatsApp

ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র সুরক্ষায় উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র সুরক্ষায় উদ্দীপকের সাথে সামঞ্জস্য খলিফা আবু বকর (রা.)-এর ভূমিকা অপরিসীম। হযরত আবু বকর (রা.) অত্যন্ত সংকটময় মুহূর্তে খলিফা হিসেবে নিযুক্ত হন। তাঁর নির্বাচনে এ সমস্যার সমাধান হয়ে যায়। তিনি যে সময় খলিফা নির্বাচিত হন সে সময় কিছু ভণ্ডনবির উদ্ভব ঘটে। কতিপয় লোক নিজেদের নবি ঘোষণা করে, কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করে, আবার কিছু লোক ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। অন্য বিদ্রোহীরা মুসলিম জাহানকে নিশ্চিহ্ন করে দিতে সমবেত হয়। এর পাশাপাশি ইসলামবিরোধী বিদেশি শক্তি মুসলিম রাষ্ট্র ধ্বংসের জন্য অভিযোগের প্রস্তুতি নিতে থাকে। এমন ভয়ানক সংকটে হযরত আবু বকর (রা.) অল্প সংখ্যক সৈন্যের সাহায্যে অত্যন্ত ধীরস্থিরভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্তসমূহ কার্যকরের ফলশ্রুতিতে তিনি দক্ষতার সাথে ভন্ড নবিদের পরাজিত করেন, জাকাত অস্বীকার ও বিদ্রোহীদের দমন করেন। তিনি পুনরায় ধর্মত্যাগীদের ইসলামের আলোয় ফিরিয়ে আনতে সক্ষম হন। সামরিক দিক দিয়ে ইসলামি রাষ্ট্রকে সুরক্ষিত করার পাশাপাশি হযরত আবু বকর (রা.) কুরআন সংকলনের উদ্যোগ নেন। পরবর্তী নেতা নির্বাচন নিয়ে মুসলিমদের মধ্যে যেন কোনো বিভক্তি তৈরি না হয় সেজন্য তিনি সকলের মতের আলোকে একটি শক্তিশালী কমিটি গঠন করেন। তাঁর সুনিপুণ দক্ষতায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল হুমকি থেকেই ইসলামি রাষ্ট্র পূর্ণ নিরাপত্তা লাভ করে। খলিফা নির্বাচনের আগেই তিনি ইসলামের খেদমতে অনবদ্য অবদান রাখেন। তিনি নিজের সবকিছুই দ্বীনের জন্য উৎসর্গ করেন।পরিশেষে বলা যায়, খিলাফত লাভের পর ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের একনিষ্ঠ সেবা করে হযরত আবু বকর (রা.) ইসলামি খিলাফতকে যেভাবে রক্ষা করেছিল তাতে নিঃসন্দেহে তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র সুরক্ষায় উদ্দীপকের সাথে সা…

উদ্দীপক

হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনাব আব্দুল করিম তার অভিষেক ভাষণে ইউনিয়নে যাবতীয় অন্যায়ের প্রতিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তিনি ইউনিয়নের জনগণকে যাবতীয় গণতান্ত্রিক অধিকার প্রদান করেন। তিনি তার ভাষণে সংবিধান মোতাবেক প্রশাসন পরিচালনা করার অঙ্গীকার প্রদান করেন। তিনি আরও ঘোষণা করেন, তার দ্বারা ইউনিয়নে জনস্বার্থ বিরোধী কোনো কর্মকান্ড সংঘটিত হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

খুলাফায়ে রাশেদিন অর্থ সত্য বা ন্যায় পথগামী।

উত্তর

খালিদ বিন ওয়ালিদ আরবের বিখ্যাত যোদ্ধা ও রণনিপুণ সেনাপতি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি কাফিরদের পক্ষে উহুদ যুদ্ধে যোগদান করে মুসলমানদের জন্য বিপর্যয় তৈরি করেছিলেন। ইসলাম কবুলের পর তিনি সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছেন এবং তাঁর নেতৃত্বে সংঘটিত যুদ্ধগুলোর বিজয় ছিল সুনিশ্চিত। বীরত্বের জন্য তিনি সাইফুল্লাহ উপাধি লাভ করেন। আসামান্য সামরিক প্রতিভার জন্য তিনি ইতিহাসে এত বিখ্যাত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যান সাহেবের অভিষেক বক্তৃতায় খুলাফায়ে রাশেদিনের খলিফা আবু বকর (রা.) অভিষেক ভাষণের সাদৃশ্য পরিলক্ষিত হয়।৬৩২ খ্রি. হযরত মুহাম্মদ (সা.) মৃত্যুর পর সমগ্র মুসলিম জগতের শাসনকার্য নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়। প্রত্যেক গোত্র থেকে 'খলিফা হওয়ার আগ্রহ প্রকাশিত হলে হযরত উমর (রা.) জনসম্মুখে প্রকাশ্যে হযরত আবু বকর (রা.)-কে সমর্থন দান করলে উপস্থিত সবাই তাঁর বন্দোবস্ত মেনে নেন। হযরত আবু বকর (রা.) ৬৩২ খ্রি. ইসলামি সাম্রাজ্যের প্রথম খলিফা মনোনীত হন। খলিফা নির্বাচিত হয়ে হযরত আবু বকর (রা.) সমগ্র মুসলিম জনতার উদ্দেশ্যে বলেন-"হে মুসলমানগণ! আপনারা আমাকে শাসনের গুরুভারপ্রাপ্ত অবস্থায় দেখছেন। কিন্তু আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নই; আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতাই আমার কাম্য। আমি ন্যায় ও সত্যের পথে থেকে কাজ করলে আপনারা আমাকে সমর্থন করবেন, অন্যায় পথে চললে সদুপদেশ দেবেন। সত্যের অনুসরণ ও মিথ্যার বর্জন আপনাদের জন্য কাম্য। আমার দৃষ্টিতে ধনী-নির্ধন, সবল-দুর্বল সকলেই সমান এবং সকলের সঙ্গেই আমি ন্যায় আচরণ করতে চাই। আমি আল্লাহ ও তাঁর প্রেরিত রাসূলের অনুশাসন মোতাবেক কাজ করলে আপনারা আমাকে মেনে চলবেন, অন্যথায় আমি আপনাদের আনুগত্য দাবি করতে পারব না। ইসলামি রাষ্ট্রের কর্ণধার হয়ে যে স্বেচ্ছাচারী হওয়া যায় না, কিংবা ধনী-দরিদ্র বিচারের ক্ষেত্রে সবাই যে সমান তিনি তাঁর ভাষণে তা সকলকে বুঝিয়ে দিয়েছেন। আধুনিক বিশ্বের গণতান্ত্রিক শাসনব্যবস্থার রীতিনীতিও এ ভাষণে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।সুতরাং, চেয়ারম্যানের অভিষেক বক্তৃতায় খুলাফায়ে রাশেদিনের খলিফা আবুবকরের অভিষেক ভাষণের সাথে সাদৃশ্যই তুলে ধরা হয়েছে।

উত্তর

ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্র সুরক্ষায় উদ্দীপকের সাথে সামঞ্জস্য খলিফা আবু বকর (রা.)-এর ভূমিকা অপরিসীম। হযরত আবু বকর (রা.) অত্যন্ত সংকটময় মুহূর্তে খলিফা হিসেবে নিযুক্ত হন। তাঁর নির্বাচনে এ সমস্যার সমাধান হয়ে যায়। তিনি যে সময় খলিফা নির্বাচিত হন সে সময় কিছু ভণ্ডনবির উদ্ভব ঘটে। কতিপয় লোক নিজেদের নবি ঘোষণা করে, কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করে, আবার কিছু লোক ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। অন্য বিদ্রোহীরা মুসলিম জাহানকে নিশ্চিহ্ন করে দিতে সমবেত হয়। এর পাশাপাশি ইসলামবিরোধী বিদেশি শক্তি মুসলিম রাষ্ট্র ধ্বংসের জন্য অভিযোগের প্রস্তুতি নিতে থাকে। এমন ভয়ানক সংকটে হযরত আবু বকর (রা.) অল্প সংখ্যক সৈন্যের সাহায্যে অত্যন্ত ধীরস্থিরভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্তসমূহ কার্যকরের ফলশ্রুতিতে তিনি দক্ষতার সাথে ভন্ড নবিদের পরাজিত করেন, জাকাত অস্বীকার ও বিদ্রোহীদের দমন করেন। তিনি পুনরায় ধর্মত্যাগীদের ইসলামের আলোয় ফিরিয়ে আনতে সক্ষম হন। সামরিক দিক দিয়ে ইসলামি রাষ্ট্রকে সুরক্ষিত করার পাশাপাশি হযরত আবু বকর (রা.) কুরআন সংকলনের উদ্যোগ নেন। পরবর্তী নেতা নির্বাচন নিয়ে মুসলিমদের মধ্যে যেন কোনো বিভক্তি তৈরি না হয় সেজন্য তিনি সকলের মতের আলোকে একটি শক্তিশালী কমিটি গঠন করেন। তাঁর সুনিপুণ দক্ষতায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল হুমকি থেকেই ইসলামি রাষ্ট্র পূর্ণ নিরাপত্তা লাভ করে। খলিফা নির্বাচনের আগেই তিনি ইসলামের খেদমতে অনবদ্য অবদান রাখেন। তিনি নিজের সবকিছুই দ্বীনের জন্য উৎসর্গ করেন।পরিশেষে বলা যায়, খিলাফত লাভের পর ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের একনিষ্ঠ সেবা করে হযরত আবু বকর (রা.) ইসলামি খিলাফতকে যেভাবে রক্ষা করেছিল তাতে নিঃসন্দেহে তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।