উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত খলিফা ও তার প্রাদেশিক শাসকের মধ্যে সংঘটিত বিরোধের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংঘর্ষ দ্বারা আমার পঠিত সিফফিনের সংঘর্ষের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। হযরত আলী (রা) হযরত উসমান (রা)-এর হত্যাকান্ডের পর ৬৫৬ খ্রিষ্টাব্দে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। তিনি বিশৃংখল অবস্থায় ক্ষমতা গ্রহণ করে রাজ্যে শান্তি-শৃংখলা ফিরে আনার জন্য হযরত উসমান (রা) কর্তৃক নিযুক্ত প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া খলিফার আদেশ মানতে অস্বীকার করে। তাছাড়া হযরত আলী (রা) মুয়াবিয়াকে হযরত-উসমান (রা)-এর সময়ে অর্জিত সকল সম্পত্তি রাজকোষে ফিরিয়ে দেবার আদেশ দিলে মুয়াবিয়া (রা) তা প্রত্যাখান করে বিদ্রোহ করে। হযরত আলী (রা) মুয়াবিয়ার অবাধ্যতা, ধৃষ্টতা ও খিলাফতের প্রতি উচ্চাকাঙ্ক্ষা দমনের জন্য ৫০ হাজার সৈন্য নিয়ে সিফফিন নামক স্থানে শিবির স্থাপন করেন। মুয়াবিয়াও ৬০ হাজার সৈন্য নিয়ে সিফফিনের প্রান্তরে হযরত আলী (রা)-এর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। যা ইতিহাসে সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। মুয়াবিয়া (রা)-এ যুদ্ধে পরাজয়ের আভাস পেয়ে সেনাপতি আমরের পরামর্শে বর্শার মাথায় কুরআন শরিফ বুঝুলিয়ে সন্ধি প্রার্থনা করলে যুদ্ধ বন্ধ হয়। উদ্দীপকের শামসুল হক ও গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘটিত ঘটনাপ্রবাহ ও যুদ্ধ হযরত আলী (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা গভর্নর ইলিয়াসের মতো মুয়াবিয়া (রা) হযরত আলী (রা)-এর আদেশ মানতে অস্বীকার করেন এবং তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। অতএব উদ্দীপকের শামসুল হক ও তার গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘটিত যুদ্ধের সাথে ৬৫৭ খ্রিষ্টাব্দে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের ঘটনার মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত খলিফা ও তার প্রাদেশিক শাসকের মধ্যে …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর