আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তোমার পঠিত খলিফা প্রবর্তিত শাসনব্যবস্থার নিকট ঋণী-উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পঠিত খলিফা তথা হযরত উমর (রা.) প্রবর্তিত শাসনব্যবস্থার নিকট ঋণী-উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। উমর (রা.) গণতান্ত্রিক ও জনকল্যাণকর শাসনব্যবস্থা প্রবর্তন করেন। উদ্দীপকের শাসকের অনুরূপ উমর (রা.) ক্ষমতা গ্রহণ করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। হযরত উমর (রা.) শাসককে পরামর্শদানের জন্য মজলিস-উশ-শুরা গঠন করেন এবং এতে বিশিষ্ট সাহাবি, আনসার, মহাজির, ও বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্ত করেন। তিনি ক্ষমতাকে কুক্ষিগত না করে সমগ্র রাজ্যকে ১৪টি প্রদেশে ভাগ করেন এবং প্রদেশগুলোকে জেলাতে বিভক্ত করেন। তার সময়ে প্রদেশের প্রধানকে ওয়ালি এবং জেলার প্রধানকে আমির বলা হতো। হযরত উমর (রা.) রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে দিওয়ানুল খারাজ গঠন করেন। এ দিওয়ানা রাজ্যের আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করত। তিনি স্বাধীন বিচারব্যবস্থা প্রবর্তন ও কুরআন ও হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা করেন। হযরত উমর (রা.) সাময়িক বাহিনীর সর্বময়কর্তা হিসেবে সমগ্র সাম্রাজ্যকে ৯টি সামরিক জেলায় বিভক্ত করেন। তিনি হিজরি সালের প্রবর্তন, আদমশুমারি চালু, পুলিশ ও কারাগার প্রতিষ্ঠা, কৃষি ব্যবস্থার উন্নতি ও নারী শিক্ষার প্রসার ঘটান। উইলিয়াম মুইর বলেন, উমর (রা.)-এর জীবনচরিত্র অল্প কথায় আঁকা যায় না। সরলতা, কর্তব্যপরায়ণতা তার জীবনাদর্শ ছিল এবং ন্যায়পরায়ণতা ও একাগ্রতা ছিল তার শাসনের মূলনীতি। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, হযরত উমর (রা.) আধুনিক গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠা করে জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রবর্তন করেন। মহানুভবতা ও ন্যায়বিচার যুগ যুগ ধরে তার শাসনামলকে চিরস্মরণীয় করে রেখেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় তোমার পঠিত খলিফা প্রবর্তিত শাসনব্য…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর