শেয়ারFacebookWhatsApp

উক্ত খলিফার ন্যায়বিচার উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মহামতি সুলাইমানের ন্যায়বিচারের মতো হযরত ওমর (রা) ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। খলিফা ওমর (রা) ছিলেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক। তার চরিত্রের বিভিন্নমুখী বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো ন্যায়পরায়ণতা। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আপন-পর, ধনী-গরিব কোনো ভেদাভেদ করতে না । হযরত ওমর (রা)-এর এ ন্যায়পরায়ণতাকেই ধারণ করেছেন মহামতি সুলাইমান। মহামতি সুলাইমান দুর্নীতির দায়ে নিজের জামাতাকে শাস্তি দেন। এমনকি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নিজের পুত্রকেও ফাঁসি দিতে দ্বিধাবোধ করেননি। অর্থাৎ ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি আপসহীন। হযরত ওমর (রা)-ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বজ্রকঠোর ছিলেন। তাঁর কাছে মুসলিম-অমুসলিম, ধনী, দরিদ্র, আপন-পর সবাই সমান ছিল। নিজের ছেলে মদপান ও ব্যভিচারের অপরাধে দোষী প্রমাণিত হলে তিনি তাকে নিজ হাতে দোররা মেরে শাস্তি দেন। এতে ছেলের মৃত্যু হয়। এছাড়া সামান্য অপরাধে তিনি দিগ্বিজয়ী সেনানায়ক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করে সামান্য সৈনিকের পদে নামিয়ে আনেন । খলিফা নিজে ভুল করলে আল্লাহ ও মানুষদের কাছে ক্ষমা চাইতেন। ওমরের ভয়ে পারস্য বিজয়ী সেনানায়ক সাদ বিন আবি ওয়াক্কাস, তাঁর মাদায়েনস্থিত বিলাসবহুল প্রাসাদ ধূলিস্যাৎ করে দেন। বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও ওমর (রা) ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো দেহরক্ষী রাখেননি, কিংবা নিজের জন্য কোনো আড়ম্বরপূর্ণ শাহী বালাখানাও নির্মাণ করেননি। ইসলাম, রাষ্ট্র ও জনগণের কল্যাণের জন্য তিনি সব ক্ষেত্রেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, মহামতি সুলাইমান ও হযরত ওমর (রা) উভয়ই ছিলেন ন্যায়বিচারের মূর্ত প্রতীক।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত খলিফার ন্যায়বিচার উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।

উদ্দীপক

অটোমান সুলতান মহামতি সুলাইমান একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী শাসক ছিলেন। তাঁর সাম্রাজ্য কৃষ্ণসাগর থেকে তিউনিসিয়া এবং ভিয়েনা থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। এমনকি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি নিজ পুত্রকে ফাঁসি দেন। তিনি অপরাধীদের কঠোর শাস্তি দিতেন।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

৬৫৬ খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

বিশ্বমানবতার উত্তম আদর্শ হযরত মুহাম্মদ (স)-এর জীবনের শেষ পর্যায়ে এবং মৃত্যুর (৬৩২ খ্রি.) পর কিছু লোক হীনস্বার্থ উদ্ধারের জন্য নিজেদেরকে নবি হিসেবে দাবি করে। এরাই ভণ্ড নবি নামে পরিচিত। আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ ছিল ভণ্ড নবিদের অন্যতম। এরা নিজেদের নবি হিসেবে ঘোষণা করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি এবং গোটা মুসলিম জাহানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর (রা) এদের কঠোরভাবে দমন করেন।

উত্তর

মহামতি সুলাইমানের সাম্রাজ্যের বিস্তারে খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কাজের প্রতিফলন লক্ষণীয়। মহানবি (স) আরবে যে ইসলামি সাধারণতন্ত্রের সূচনা করেছিলেন হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে রূপ দিয়েছিলেন। তিনি খিলাফতে অধিষ্ঠিত হয়ে হযরত আবু বকর (রা)-এর বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন । তিনি প্রাথমিকভাবে দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠা করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। উদ্দীপকে বর্ণিত মহামতি সুলাইমানের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। মহামতি সুলাইমান একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী ছিলেন। তিনি তার সাম্রাজ্য সম্প্রসারণ করে পূর্বে কৃষ্ণসাগর থেকে পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে ভিয়েনা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। হযরত ওমর (রা)-ও সাম্রাজ্য বিস্তার করে অর্ধ-জাহানের বাদশা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। মহানবি (স)-এর মৃত্যুর পর আরব দেশ অগণিত ও অতুলনীয় যোদ্ধা উৎপাদনের ক্ষেত্রে পরিণত হয়। এসব মহাবীরদের সাহায্যে হযরত ওমর (রা) সমগ্র পারস্য ও রোমান দখল করে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেন। খলিফা ওমর নিজেও ছিলেন অসাধারণ সামরিক দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন। তিনি আরবদের একটি সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। এসব কারণে তাঁর আমলে মুসলিম সাম্রাজ্যের সীমা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়েছিল। এ আলোচনা থেকে বোঝা যায় যে, মহামতি সুলাইমানের সাম্রাজ্য বিস্তার হযরত ওমর (রা)-এর খিলাফত সম্প্রসারণ নীতিরই প্রতিচ্ছবি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মহামতি সুলাইমানের ন্যায়বিচারের মতো হযরত ওমর (রা) ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। খলিফা ওমর (রা) ছিলেন উত্তম আদর্শের মূর্ত প্রতীক। তার চরিত্রের বিভিন্নমুখী বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো ন্যায়পরায়ণতা। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আপন-পর, ধনী-গরিব কোনো ভেদাভেদ করতে না । হযরত ওমর (রা)-এর এ ন্যায়পরায়ণতাকেই ধারণ করেছেন মহামতি সুলাইমান। মহামতি সুলাইমান দুর্নীতির দায়ে নিজের জামাতাকে শাস্তি দেন। এমনকি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নিজের পুত্রকেও ফাঁসি দিতে দ্বিধাবোধ করেননি। অর্থাৎ ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি আপসহীন। হযরত ওমর (রা)-ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বজ্রকঠোর ছিলেন। তাঁর কাছে মুসলিম-অমুসলিম, ধনী, দরিদ্র, আপন-পর সবাই সমান ছিল। নিজের ছেলে মদপান ও ব্যভিচারের অপরাধে দোষী প্রমাণিত হলে তিনি তাকে নিজ হাতে দোররা মেরে শাস্তি দেন। এতে ছেলের মৃত্যু হয়। এছাড়া সামান্য অপরাধে তিনি দিগ্বিজয়ী সেনানায়ক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করে সামান্য সৈনিকের পদে নামিয়ে আনেন । খলিফা নিজে ভুল করলে আল্লাহ ও মানুষদের কাছে ক্ষমা চাইতেন। ওমরের ভয়ে পারস্য বিজয়ী সেনানায়ক সাদ বিন আবি ওয়াক্কাস, তাঁর মাদায়েনস্থিত বিলাসবহুল প্রাসাদ ধূলিস্যাৎ করে দেন। বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও ওমর (রা) ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো দেহরক্ষী রাখেননি, কিংবা নিজের জন্য কোনো আড়ম্বরপূর্ণ শাহী বালাখানাও নির্মাণ করেননি। ইসলাম, রাষ্ট্র ও জনগণের কল্যাণের জন্য তিনি সব ক্ষেত্রেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, মহামতি সুলাইমান ও হযরত ওমর (রা) উভয়ই ছিলেন ন্যায়বিচারের মূর্ত প্রতীক।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।