ন্যায় বিচার প্রতিষ্ঠায় গাজী ওসমান সাহেবের কর্মকাণ্ড খলিফা উমর (রা.)-এর আদর্শকে ধারণ করে- বিশ্লেষণ কর।
উত্তর: ন্যায়বিচার প্রতিষ্ঠায় গাজী ওসমান সাহেবের কর্মকাণ্ড খলিফা উমর (রা.)-এর আদর্শকে ধারণ করে। মন্তব্যটি যথার্থ।উদ্দীপকে বর্ণিত অটোমান সুলতান সুলায়মান দুর্নীতির দায়ে তার জামাতাকে শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। এমনকি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি নিজ পুত্রকে ফাঁসি দেন। তিনি অপরাধীদের শাস্তি দিতেন। তদ্রুপ খলিফা হযরত উমর (রা.) ছিলেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন। তাঁর কাছে মুসলিম-অমুসলিম, ধনী-দরিদ্র, আপন-পর সবাই ছিল আইনের চোখে সমান। বিচারে উমর (রা.) পুত্র মদ্যপান ও ব্যভিচারের অপরাধে দোষী প্রমাণিত হলে আইন অনুসারে তিনি নিজ হাতে তাকে দোররা মেরে (লাঠি বা চাবুকজাতীয় কোনো কিছু দিয়ে আঘাত) হত্যা করেন। খলিফা নিজে ভুল করলে আল্লাহ ও মানুষের কাছে ক্ষমা চাইতেন। সামান্য অপরাধে তিনি দিগ্বিজয়ী সেনানায়ক খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করে সামান্য সৈনিকের পদে নামিয়ে আনেন। তার সম্পর্কে উইলিয়াম ম্যুর বলেন, "উমরের জীবনচরিত অল্প কথায়ই আঁকা যায়; সরলতা এবং - কর্তব্যপরায়ণতা তার জীবনাদর্শ ছিল এবং নিরপেক্ষতা ও একাগ্রতা ছিল তার শাসনের মূলনীতি।"অতএব বলা যায়, খলিফা হযরত উমর (রা.) ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। তার কাছে সকল অপরাধী যথাযথ শাস্তি পেত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
ন্যায় বিচার প্রতিষ্ঠায় গাজী ওসমান সাহেবের কর্মকাণ্ড খলিফা উমর (রা.)…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর