শেয়ারFacebookWhatsApp

মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে হজরত উসমান (রা.) এর পরিণতির সামঞ্জস্য ব্যাখ্যা কর।

উত্তর: আরব বসন্তের মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে খলিফা উসমান (রা) বিরোধী আন্দোলনের মিল হলো উভয় আন্দোলনই শাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কতকগুলো অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়।হযরত উসমান (রা)-এর ১২ বছরের খিলাফতকালের প্রথম ছয় বছর ছিল শান্তি, সমৃদ্ধি ও গৌরবের। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তী ছয় বছর ছিল বিদ্রোহ, বিশৃঙ্খলা, অসন্তোষ ও রক্তপাতের করুণ কাহিনিতে কলুষিত। খিলাফতের প্রথমার্ধে রাজ্য জয়সহ কৃতিত্বপূর্ণ কার্যাবলিতে যারা খলিফা উসমান (রা)-এর প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই আবার নিরপরাধ খলিফার বিরুদ্ধে নানারূপ অভিযোগ উত্থাপন করে সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রক্তপাতের মতো' মর্মান্তিক ঘটনার জন্ম দেয়। হযরত উসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগসমূহ হলো-১. স্বজনপ্রীতির অভিযোগ২. কুরআন শরিফ দক্ষ্মীভূতকরণ;৩. আত্মীয়স্বজনদের বায়তুল মাল হতে অর্থ প্রদান;৪. ব্যক্তিগত স্বার্থে চারণভূমি ব্যবহার;৫. আবুজার আল গিফারির নির্বাসন;৬. কাবা শরিফের সম্প্রসারণ।এসব মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ৬৫৬ সালে খলিফা বিদ্রোহীদের হাতে নিহত হন। উদ্দীপকে প্রদত্ত আরব বসন্ত মিসরের স্বৈরশাসন ও সীমাহীন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। ফলে দেশে দেশে স্বৈরশাসকদের পতন ঘটতে থাকে। হযরত উসমান (রা)-এর বিরুদ্ধেও শাসনকার্যের অনিয়ম ও জনস্বার্থবিরোধী কাজের মিথ্যা অভিযোগে আন্দোলন সংঘটিত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে হজরত উসমান (রা.) এর পরিণতির সামঞ্…

উদ্দীপক

ভ্রান্তিবিলাসী আরব বসন্তের ঢেউ মিরের বয়োবৃদ্ধ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু জনগণ নতুন যাকে শাসক নিয়োগ করে তিনি সেনাপ্রধানের সাথে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ফলে নতুন শাসক শক্তি ও শাসনে যোগ্যতার পরিচয় দিলেও কূটকৌশলে বিরোধীদের কাছে হেরে যান এবং অল্প সময়ের মধ্যে কঠিন পরিণতি ভোগ করেন। সেনাপ্রধান খোলস ছেড়ে প্রেসিডেন্টের পদ দখল কারন।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026

উত্তর

আসাদুল্লাহ হযরত আলী (রা.)-এর উপাধি।

উত্তর

'শিয়া' আরবি শব্দ। এর অর্থ দল, গোষ্ঠী, সম্প্রদায়, সমর্থনকারী ইত্যাদি। ইসলামের ইতিহাসে হযরত আলী (রা.)-এর সমর্থক দলকে সাধারণত শিয়া নামে অভিহিত করা হয়। মহানবি (সা.)-এর তিরোধানের পর খলিফা নির্বাচনের রাজনৈতিক অসন্তোষকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়। তারা একটি ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রদায়।

উত্তর

আরব বসন্তের মিসরের প্রেসিডেন্টের পরিণতির সাথে খলিফা উসমান (রা) বিরোধী আন্দোলনের মিল হলো উভয় আন্দোলনই শাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কতকগুলো অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়।হযরত উসমান (রা)-এর ১২ বছরের খিলাফতকালের প্রথম ছয় বছর ছিল শান্তি, সমৃদ্ধি ও গৌরবের। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তী ছয় বছর ছিল বিদ্রোহ, বিশৃঙ্খলা, অসন্তোষ ও রক্তপাতের করুণ কাহিনিতে কলুষিত। খিলাফতের প্রথমার্ধে রাজ্য জয়সহ কৃতিত্বপূর্ণ কার্যাবলিতে যারা খলিফা উসমান (রা)-এর প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই আবার নিরপরাধ খলিফার বিরুদ্ধে নানারূপ অভিযোগ উত্থাপন করে সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রক্তপাতের মতো' মর্মান্তিক ঘটনার জন্ম দেয়। হযরত উসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগসমূহ হলো-১. স্বজনপ্রীতির অভিযোগ২. কুরআন শরিফ দক্ষ্মীভূতকরণ;৩. আত্মীয়স্বজনদের বায়তুল মাল হতে অর্থ প্রদান;৪. ব্যক্তিগত স্বার্থে চারণভূমি ব্যবহার;৫. আবুজার আল গিফারির নির্বাসন;৬. কাবা শরিফের সম্প্রসারণ।এসব মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ৬৫৬ সালে খলিফা বিদ্রোহীদের হাতে নিহত হন। উদ্দীপকে প্রদত্ত আরব বসন্ত মিসরের স্বৈরশাসন ও সীমাহীন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। ফলে দেশে দেশে স্বৈরশাসকদের পতন ঘটতে থাকে। হযরত উসমান (রা)-এর বিরুদ্ধেও শাসনকার্যের অনিয়ম ও জনস্বার্থবিরোধী কাজের মিথ্যা অভিযোগে আন্দোলন সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের নতুন শাসক হলেন হযরত আলী (রা.)। শাসনকালের শুরুতেই হযরত আলী (রা.)-এর সাথে সিরিয়ার শাসনকর্তা হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার দ্বন্দ্ব দেখা দেয়।: ৬৫৬ খ্রিষ্টাব্দে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেই হযরত আলী (রা.) কতিপয় সংস্কারমূলক কার্য গ্রহণ করেন। এগুলোর মধ্যে অন্যতম হলো-(i) প্রশাসনিক রদবদল ও কুফায় রাজধানী স্থানান্তর (ii) ভূমিরাজস্ব নীতির পরিবর্তন। (iii) বায়তুল মালের প্রবর্তন। এসব সংস্কারে মুয়াবিয়া শঙ্কিত হয়ে হযরত উসমান (রা.) হত্যার বিচার দাবি ও প্রতিশোধ গ্রহণের শপথ নিয়ে হযরত আলী (রা.)-এর খিলাফতের বিরোধিতা করেন। মূলত ক্ষমতালোভী ও উচ্চাকাঙ্ক্ষী মুয়াবিয়া উসমান (রা.) হত্যাকাণ্ডকে ক্ষমতা গ্রহণের ও বিরোধ সৃষ্টির হাতিয়ার মনে করেন। এর ফলে অচিরেই হযরত আলী (রা.) ও মুয়াবিয়ার দ্বন্দ্ব সিফফিনের যুদ্ধ হিসেবে পরিচিতি পায়। উক্ত যুদ্ধে অনেক হটকারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে নাটকীয়ভাবে মুয়াবিয়া হযরত আলী (রা.)-কে পরাজিত করেন। যার ফলে ইসলামি খিলাফত ব্যবস্থার অবসানসহ শাসনব্যবস্থার বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এর ফলে খারিজি মতবাদের উদ্ভব ঘটে এবং মুসলিম সাম্রাজ্য গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের প্রবর্তন ঘটে। দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মুসলিম উম্মাহ। তাই বলা যায়, হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।