উদ্দীপকের ক্ষমতার দ্বন্দ্বের নিরিখে হজরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যকার দ্বন্দ্বের পরিণতি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের নতুন শাসক হলেন হযরত আলী (রা.)। শাসনকালের শুরুতেই হযরত আলী (রা.)-এর সাথে সিরিয়ার শাসনকর্তা হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার দ্বন্দ্ব দেখা দেয়।: ৬৫৬ খ্রিষ্টাব্দে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেই হযরত আলী (রা.) কতিপয় সংস্কারমূলক কার্য গ্রহণ করেন। এগুলোর মধ্যে অন্যতম হলো-(i) প্রশাসনিক রদবদল ও কুফায় রাজধানী স্থানান্তর (ii) ভূমিরাজস্ব নীতির পরিবর্তন। (iii) বায়তুল মালের প্রবর্তন। এসব সংস্কারে মুয়াবিয়া শঙ্কিত হয়ে হযরত উসমান (রা.) হত্যার বিচার দাবি ও প্রতিশোধ গ্রহণের শপথ নিয়ে হযরত আলী (রা.)-এর খিলাফতের বিরোধিতা করেন। মূলত ক্ষমতালোভী ও উচ্চাকাঙ্ক্ষী মুয়াবিয়া উসমান (রা.) হত্যাকাণ্ডকে ক্ষমতা গ্রহণের ও বিরোধ সৃষ্টির হাতিয়ার মনে করেন। এর ফলে অচিরেই হযরত আলী (রা.) ও মুয়াবিয়ার দ্বন্দ্ব সিফফিনের যুদ্ধ হিসেবে পরিচিতি পায়। উক্ত যুদ্ধে অনেক হটকারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে নাটকীয়ভাবে মুয়াবিয়া হযরত আলী (রা.)-কে পরাজিত করেন। যার ফলে ইসলামি খিলাফত ব্যবস্থার অবসানসহ শাসনব্যবস্থার বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এর ফলে খারিজি মতবাদের উদ্ভব ঘটে এবং মুসলিম সাম্রাজ্য গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্রের প্রবর্তন ঘটে। দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মুসলিম উম্মাহ। তাই বলা যায়, হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ক্ষমতার দ্বন্দ্বের নিরিখে হজরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা)-…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর