শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে হযরত আলীর শাসনামলে সংঘটিত কোন ঘটনার মিল রয়েছে? এর প্রেক্ষাপট বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে হযরত আলী (রা.)-এর সময়ের সিফফিনের যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী দুমার মীমাংসা বৈঠক বা সালিশির ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, নিলগিরি অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমপুর ও নিশাপুর গ্রামের যুদ্ধ হয়। যুদ্ধে শিমপুর জয়ের কাছাকাছি পৌঁছেও প্রতিপক্ষের কূটকৌশলের কারণে যুদ্ধ বন্ধ হয়ে যায়। বিরোধ মীমাংসার জন্য উভয়পক্ষে সালিশ বৈঠকে বসে। সেখানেই ছলচাতুরির কারণে নিশাপুর পরাজিত হয়, যা সিফফিনের যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সালিশকে নির্দেশ করে। ৬৫৭ খ্রিস্টাব্দে হযরত আলী (রা.) মুয়াবিয়ার মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ শেষে হিযরত আলী (রা.) তাঁর পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য আবু মুসা আল-আশয়ারীকে নির্বাচন করেন। আবু মুসা আল-আশয়ারী অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। সঙ্গে আলীর পক্ষ থেকে ৪০০ জন সাক্ষী দেওয়া হয়। দুই পক্ষের দুই মধ্যস্থকারী ৪০০ জন করে মোট ৮০০ জন সাক্ষী নিয়ে ৬৫৯ সালের জানুয়ারিতে আল-মদিনা ও দামেস্কের মাঝে দু'মাতুল জন্দল (আজরহ) নামক স্থানে সমাবেশ হয়। ধূর্ত ও কপট আমর সভার কাজ শুরু হওয়ার আগে আবু মুসা আল-আশয়ারীকে বলেন, এদের দুইজনকে খিলাফতের দাবি ত্যাগ করতে হবে। তদস্থলে তৃতীয় ব্যক্তিকে খলিফা হিসেবে ঘোষণা দেওয়া হবে। আবু মুসা আল-আশয়ারি ইসলাম ও মুসলিম বিশ্বের মঙ্গল মনে করে আমরের কথায় সায় দিলেন। তিনি সিদ্ধন্ত অনুযায়ী বলেন, আমি হযরত আলী (রা.)-কে খিলাফতের পদ থেকে পদচ্যুত করলাম। এর পর নীলনকশার রূপকার আমর দাঁড়িয়ে জনসমাবেশে বললেন, "আমি হযরত আলী (রা.)-এর পদচ্যুতি অনুমোদন করলাম এবং তদস্থলেমুয়াবিয়ার মনোনয়ন সমর্থন করলাম।" অতএব উদ্দীপকে উল্লিখিত ঘটনা হলো সিফফিনের যুদ্ধপরবর্তী দুমার মীমাংসা। এর প্রেক্ষাপট ছিল সিফফিনের যুদ্ধ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে হযরত আলীর শাসনামলে সংঘটিত কোন ঘটনার মি…

উদ্দীপক

নিলগিরি অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমপুর ও নিশাপুর গ্রামের যুদ্ধ হয়। শিমপুর গ্রামের অধিবাসীদের দাবি ন্যায়সংগত হওয়ায় রক্তপাত এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু নিশাপুর গ্রামের অধিবাসীদের একঘেয়েমির কারণে যুদ্ধ এড়ানো যায়নি। যাহোক, যুদ্ধে শিমপুর জয়ের কাছাকাছি পৌঁছেও প্রতিপক্ষের কূটকৌশলের কারণে যুদ্ধ বন্ধ হয়ে যায়। বিরোধ মীমাংসার জন্য উভয়পক্ষে সালিশ বৈঠকে বসে। সেখানেই ছলচাতুরির কারণে নিশাপুর পরাজিত হয়। এ কারণে নিলগিরি অঞ্চলে স্থায়ী অশান্তি সৃষ্টি হয় এবং সেখানে বিভিন্ন দল-উপদল জন্ম নেয়।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026

উত্তর

উষ্ট্রের যুদ্ধে আলী (রা.)-এর প্রতিপক্ষের সেনাপতি ছিলেন হযরত আয়েশা (রা.)।

উত্তর

মূলত মহানবি (সা.)-এর মর্যাদা দেখে লোভী স্বার্থপর কিছু লোক স্বার্থ হাসিলের জন্য নবুয়ত দাবি করে। যারা মিথ্যা নবুয়ত দাবি করে তারাই ভণ্ডনবি। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের শেষ দিকে আরবের বিভিন্ন অংশে কতিপয় ভণ্ডনবির আবির্ভাব ঘটে। নবুয়ত প্রাপ্তিকে তারা লাভজনক মনে করেই নিজেদেরকে নবি হিসেবে দাবি করে। তারা মহানবি (সা.)-এর মৃত্যুর সংবাদে বিদ্রোহী হয়ে ওঠে এবং ইসলামের বিনাশ সাধনে তৎপর হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে হযরত আলী (রা.)-এর সময়ের সিফফিনের যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী দুমার মীমাংসা বৈঠক বা সালিশির ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, নিলগিরি অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমপুর ও নিশাপুর গ্রামের যুদ্ধ হয়। যুদ্ধে শিমপুর জয়ের কাছাকাছি পৌঁছেও প্রতিপক্ষের কূটকৌশলের কারণে যুদ্ধ বন্ধ হয়ে যায়। বিরোধ মীমাংসার জন্য উভয়পক্ষে সালিশ বৈঠকে বসে। সেখানেই ছলচাতুরির কারণে নিশাপুর পরাজিত হয়, যা সিফফিনের যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সালিশকে নির্দেশ করে। ৬৫৭ খ্রিস্টাব্দে হযরত আলী (রা.) মুয়াবিয়ার মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ শেষে হিযরত আলী (রা.) তাঁর পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য আবু মুসা আল-আশয়ারীকে নির্বাচন করেন। আবু মুসা আল-আশয়ারী অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। সঙ্গে আলীর পক্ষ থেকে ৪০০ জন সাক্ষী দেওয়া হয়। দুই পক্ষের দুই মধ্যস্থকারী ৪০০ জন করে মোট ৮০০ জন সাক্ষী নিয়ে ৬৫৯ সালের জানুয়ারিতে আল-মদিনা ও দামেস্কের মাঝে দু'মাতুল জন্দল (আজরহ) নামক স্থানে সমাবেশ হয়। ধূর্ত ও কপট আমর সভার কাজ শুরু হওয়ার আগে আবু মুসা আল-আশয়ারীকে বলেন, এদের দুইজনকে খিলাফতের দাবি ত্যাগ করতে হবে। তদস্থলে তৃতীয় ব্যক্তিকে খলিফা হিসেবে ঘোষণা দেওয়া হবে। আবু মুসা আল-আশয়ারি ইসলাম ও মুসলিম বিশ্বের মঙ্গল মনে করে আমরের কথায় সায় দিলেন। তিনি সিদ্ধন্ত অনুযায়ী বলেন, আমি হযরত আলী (রা.)-কে খিলাফতের পদ থেকে পদচ্যুত করলাম। এর পর নীলনকশার রূপকার আমর দাঁড়িয়ে জনসমাবেশে বললেন, "আমি হযরত আলী (রা.)-এর পদচ্যুতি অনুমোদন করলাম এবং তদস্থলেমুয়াবিয়ার মনোনয়ন সমর্থন করলাম।" অতএব উদ্দীপকে উল্লিখিত ঘটনা হলো সিফফিনের যুদ্ধপরবর্তী দুমার মীমাংসা। এর প্রেক্ষাপট ছিল সিফফিনের যুদ্ধ।

উত্তর

উক্ত ঘটনা শুধু কারবালার হত্যাকাণ্ডের পথই প্রশস্ত করেনি, মুসলিম বিশ্বকে খণ্ড-বিখণ্ড করে ফেলে। – - উক্তিটি যথার্থ।হযরত আমর আল আসের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে দুমার মীমাংসা ব্যর্থ হলে চরম হতাশা ও অরাজকতা তৈরি হয়। দুমাতুল জন্দলের রায় প্রহসনে রূপ নিলে হযরত আলী (রা) ও মুয়াবিয়া স্ব-স্ব পদে বহাল থাকেন। এ যুদ্ধকে কেন্দ্র করে শিয়া ও খারিজি নামক দুটি উগ্র সাম্প্রদায়িক দলের সৃষ্টি হয় এবং তারা সমগ্র খিলাফতে অরাজকতা ও গোলযোগ সৃষ্টি করে। মুয়াবিয়া সিরিয়ায় নিজের ক্ষমতা সুসংহত করে খিলাফত লাভের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং কুরাইশ বংশের হাশেমি শাখার পরিবর্তে উমাইয়া শাখাকে প্রাধান্য দিতে থাকে। অপরদিকে, আলী (রা) মদিনা থেকে মুসলিম জাহানের রাজধানী কুফাতে স্থানান্তর করলে মদিনার মর্যাদা হ্রাস পায় এবং মদিনাবাসীরা হযরত আলী (রা)-কে সহযোগিতা প্রদানে অস্বীকৃতি জানায়। এ যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে হযরত আলী (রা) ৬৬১ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি শাহাদত বরণ করেন। তার মৃত্যুর সাথে সাথে খোলাফায়ে রাশেদিনের যুগের অবসান ঘটে এবং মুয়াবিয়া কর্তৃক ক্ষমতা গ্রহণের মাধ্যমে খিলাফতের পরিবর্তে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় ও খলিফার পদ বংশানুক্রমিক হয়ে যায়।পরিশেষে বলা যায়, দুমাতুল জন্দলের ফলস্বরূপ মুসলিম জাহানের শাসনক্ষমতা আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে বিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে আলী (রা)-এর মৃত্যুর পর মুয়াবিয়া ক্ষমতা গ্রহণ করলে সত্য ও ন্যায়ের যুগের অবসান হয় এবং বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।পরিশেষে বলা যায়, দুমার প্রহসনমূলক মীমাংসা মুসলিম বিশ্বকে বিভাজিত করে এবং পরবর্তীতে ব্যাপক সংকট সৃষ্টি করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।