তুমি কি মনে কর, মঞ্জুর সংঘ পরিচালনায় খুলাফায়ে রাশেদিনের আদর্শকে অনুসরণ করেছে? আলোচনা কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, মঞ্জুর সংঘ পরিচালনায় খুলাফায়ে রাশেদিনের আদর্শকে অনুসরণ করেছে।উদ্দীপকের মঞ্জুর যেমন সংঘের সভাপতি হয়ে সকলের পরামর্শ নিয়ে দৃঢ়ভাবে শাসন করেন তেমনি হযরত আবু বকর (রা.) খলিফা হয়েদৃঢ় হস্তে শাসন করেছিলেন। ৬৩২ সালে মহানবি (সা.) ওফাত গ্রহণ করলে হযরত আবু বকর খলিফা নির্বাচিত হন এবং তার নির্বাচনের ফলে মুসলিম জাহানের সৃষ্ট সংঘাত মিটে যায়। কেননা আবু বকর (রা.)-এর নির্বাচনের পূর্বে খলিফা নির্বাচন নিয়ে আনসার, মুহাজির, আলী পন্থি ও কুরাইশদের মধ্যে বিভেদ দেখা দেয়। তারা প্রত্যেকে নিজ গোত্র থেকে নেতা নির্বাচনের জন্য দাবি জানায়। ফলে মুসলমানদের মধ্যে সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়। কিন্তু বয়োজ্যেষ্ঠতা, প্রজ্ঞা ও মহানবি (সা.)-এর পরোক্ষ ইঙ্গিতের প্রেক্ষিতে হযরত উমর (রা.), হযরত আবু বকর (রা) কে খলিফা ঘোষণা করে তার হাতে বাইয়াত গ্রহণ করনে। ফলে মুসলমাদের মধ্যে সৃষ্ট দ্বন্দ মিটে যায়। একে একে সকল মুসলমান তার প্রতি আনুগত্য মেনে নেন। হযরত আবু বকর (রা.) নির্বাচিত হলে কিছু ভণ্ডনবির আবির্ভাব ঘটে। বেদুইন গোত্ররা যাকাত দিতে অস্বীকার করে এবং নতুন ইসলাম গ্রহণকারীরা পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে। এমতাবস্থায় আবু বকর (রা.) সকল বিদ্রোহ দমন করে শিশু ইসলামি রাষ্ট্রের রক্ষা করেন। তিনি কুরআন ও হাদিসের আলোকে শাসন পরিচালনা করেন।পরিশষে বলা যায়, উদ্দীপকের মঞ্জুর হযরত আবু বকর (রা.) এর আদর্শ অনুসরণ করে সংঘ পরিচালনা করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
তুমি কি মনে কর, মঞ্জুর সংঘ পরিচালনায় খুলাফায়ে রাশেদিনের আদর্শকে অনু…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর