উক্ত ঘটনা ইসলামের ইতিহাসে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল? হযরত আলীর (রা) জীবনের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা তথা শেহাবের বিরুদ্ধে এমরান আলীর অপপ্রচারের মতো হযরত আলী ও মুয়াবিয়া (রা.) এর দ্বন্দ্ব ইসলামের ইতিহাসের জটিল পরিস্থিতি সৃষ্টি করে। এর ফলে হযরত আলী ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সিফফিনের যুদ্ধের সৃষ্টি হয়।হযরত আলী (রা.) খিলাফতের পদে আসীন হওয়ার পর সর্ববিষয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। হযরত উসমান (রা.)-এর হত্যাকারীদের অনুসন্ধান করে বের করা এবং তাদের নিকট থেকে বিচার আদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু বিভিন্ন কারণে তার এ উদ্যোগ বাধাগ্রস্ত হয়। তিনি বিশৃংখল অবস্থায় ক্ষমতা গ্রহণ করে রাজ্যে শান্তি-শৃংখলা ফিরে আনার জন্য হযরত উসমান (রা) কর্তৃক নিযুক্ত প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া খলিফার আদেশ মানতে অস্বীকার করে। তাছাড়া হযরত আলী (রা) মুয়াবিয়াকে হযরত উসমান (রা)-এর সময়ে অর্জিত সকল সম্পত্তি রাজকোষে ফিরিয়ে দেবার আদেশ দিলে মুয়াবিয়া (রা) তা প্রত্যাখান করে বিদ্রোহ করে। হযরত আলী (রা) মুয়াবিয়ার অবাধ্যতা, ধৃষ্টতা ও খিলাফতের প্রতি উচ্চাকাঙ্ক্ষা দমনের জন্য ৫০ হাজার সৈন্য নিয়ে সিফফিন নামক স্থানে শিবির স্থাপন করেন। মুয়াবিয়াও ৬০ হাজার সৈন্য নিয়ে সিফফিনের প্রান্তরে হযরত আলী (রা)-এর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। যা, ইতিহাসে সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। মুয়াবিয়া . (রা)-এ যুদ্ধে পরাজয়ের আভাস পেয়ে সেনাপতি আমরের পরামর্শে বর্শার মাথায় কুরআন শরিফ ঝুলিয়ে সন্ধি প্রার্থনা করলে যুদ্ধ বন্ধ হয়। অতএব উদ্দীপকের ঘটনা আলী ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘাত সৃষ্টি করে। তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে ইসলামের পবিত্রতা নষ্ট হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত ঘটনা ইসলামের ইতিহাসে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল? হযরত আল…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর