উদ্দীপকে মণ্ডলগোষ্ঠীর কার্যক্রমের সাথে ইসলামের প্রাথমিক যুগের কোন কর্মকান্ডের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মণ্ডলগোষ্ঠীর কার্যক্রমের সাথে ইসলামের প্রাথমিক যুগের ভন্ডনবিদের প্ররোচনায় যাকাত প্রদানে অস্বীকৃতির ঘটনার মিল রয়েছে।উদ্দীপকে দেখা যায়, রসুলপুর গ্রামের মন্ডলগোষ্ঠী সেচকর প্রদানে অস্বীকৃতি জানায়। তারা চেয়ারম্যানের কাছে প্রতিনিধি পাঠায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু চেয়ারম্যান সাহেব কোনোরূপ নতি স্বীকার না করে তাদেরকে কঠোর হস্তে দমন করে এবং সরকার নির্ধারিত কর প্রদানে বাধ্য করে। যার সাথে হযরত আবুবকর (রা.)-এর সময়ের যাকাত বিরোধী আন্দোলনের মিল রয়েছে। কেননা মণ্ডলগোষ্ঠীর মতো এসময় কিছু গোত্র যাকাত প্রদানে অস্বীকৃতি জানায়। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক নেসাব পরিমাণ মালের মালিকের ওপর বছরে শতকরা আড়াই শতাংশ হারে যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আবু বকরের সময় ইয়ামেন, ইয়ামাসাহ এবং ওমানের লোকেরা রাষ্ট্রীয় কোষাগারে যাকাত দিতে অস্বীকৃতি জানায়। যাকাত ব্যবস্থার উপকারিতা ও আল্লাহর হুকুম বাস্তবায়ন করা ছিল আবু বকর (রা.)-এর জন্য প্রাথমিক সমস্যা। বিভিন্ন কারণে আরবের যেসব গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল কিংবা যাকাত প্রদানে বিরত ছিল, তাদেরকে ইসলামের অনুশাসন বোঝানো এবং যাকাত প্রদানে রাজি করার জন্য খলিফা হযরত আবু বকর (রা.), হযরত আলী (রা.), তালহা (রা.) ও যুবাইরকে প্রেরণ করেন। আলোচনা ব্যর্থ হলে একদিন সকাল সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করেন। এতে যাকাত বিরোধী শক্তি পরাজয়বরণ করে। তারা অঙ্গীকারাবদ্ধ হয় এবং ইসলামের বিধিবিধান মোতাবেক তারা যাকাত প্রদানে স্বীকৃতি জ্ঞাপন করে।অতএব, উদ্দীপকের মন্ডলগোষ্ঠীর আন্দোলনের সাথে যাকাত বিরোধী আন্দোলনের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে মণ্ডলগোষ্ঠীর কার্যক্রমের সাথে ইসলামের প্রাথমিক যুগের কোন ক…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর