শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত কর ব্যবস্থার আলোকে হযরত ওমর (রা)-এর রাজস্ব ব্যবস্থা বিশ্লেষণ কর।

উত্তর: হযরত উমর (রা.)-এর কর ও রাজস্ব ব্যবস্থা ছিল আধুনিক ও যুগোপযোগী।হযরত উমর (রা.) সময়কালে ইসলামি শাসনব্যবস্থার সর্বাধিক বিস্তৃতি ঘটে। যার ফলে বিশাল সাম্রাজ্যের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজস্ব ও কর ব্যবস্থা ঢেলে সাজানো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে।হযরত উমর (রা.)-এর রাজস্বব্যবস্থাকে দুভাগে ভাগ করা হয়। যথা-(ক) আয় ও (খ) ব্যয়। হযরত উমর (রা.)-এর আমলে রাজম্বের উৎস ছিল ৭টি। যথা- ১. আল গনিমত, ২. আল জাকাত, ৩. আল উশর, ৪. আল জিজিয়া, ৫. আল খারাজ, ৬. আল ফাই এবং ৭. আল হিমা। যুদ্ধক্ষেত্রে যেসব শত্রুসম্পদ মুসলিম সৈনিকদের হাতে আসত, সেগুলোকে গনিমত বলা হতো। ৪/৫ ভাগ যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের মধ্যে এবং ১/৫ ভাগ বায়তুল মালে জমা হতো। ১/৫-কে আবার ৩ ভাগে ভাগ করা হতো। মহানবি ও তাঁর আত্মীয়স্বজনের অংশ দিয়ে সামরিক বাহিনীর সরঞ্জাম এবং অবশিষ্ট অংশ দিয়ে কুরআনের নির্দেশ মতো নির্দিষ্ট ব্যক্তিদের কাজে ব্যয় হতো। জাকাত একটি শরিয়ত অনুমোদিত কর। কাজেই এর নিয়মকানুন কোনো যুগেই পরিবর্তন হয়নি। হযরত উমর (রা.)-এর আমলে ঘোড়ার ব্যবসায় লাভজনক হওয়ায় ঘোড়ার ওপর যাকাত ধার্য করা হয়। জাকাত কুরআনের নির্দেশিত খাতে খরচ করা হতো।এছাড়াও খলিফা ভূমিকর বা উশর, খারাজ, জিজিয়া, খুমস, আল ফে প্রভৃতি করসমূহ অত্যন্ত যৌক্তিক হারে নির্ধারণ করেন। যার ফলে রাজস্ব ও কর ব্যবস্থার সংস্কার খলিফা উমর (রা.)-এর রাজ্যকালকে অনেক বেশি মহিমান্বিত করেছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত কর ব্যবস্থার আলোকে হযরত ওমর (রা)-এর রাজস্ব ব্যবস্থা…

উদ্দীপক

কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী সরকারি নির্দেশ মোতাবেক ইউনিয়নবাসীর নিকট থেকে হাট কর, ঘাট কর, পথ কর, সেচ কর এবং গৃহ করসমূহ নিয়মিতভাবে আদায় করে থাকেন। তিনি এসব করের নির্ধারিত অংশ রাজকোষে জমা দিয়ে বাকি অর্থ তার ইউনিয়নের জনকল্যাণে ব্যয় করেন। কিন্তু হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে গত আমন মৌসুমে ধানের ফলন কম হওয়ায় রসুলপুর গ্রামের মণ্ডলগোষ্ঠী সেচকর প্রদানে অস্বীকৃতি জানায়। তারা চেয়ারম্যানের কাছে প্রতিনিধি পাঠায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু চেয়ারম্যান সাহেব কোনোরূপ নতি স্বীকার না করে তাদেরকে কঠোর হস্তে দমন করে এবং সরকার নির্ধারিত কর প্রদানে বাধ্য করে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

বায়তুল মাল হলো ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার।

উত্তর

ইসলামি রাষ্ট্রের মন্ত্রণা পরিষদকে মজলিস-উশ-শূরা বলা হয়। প্রাক-ইসলামি আরবের মালার মতো মহানবি (সা.) এবং আবু বকর (রা.)-এর সময়ে পরামর্শসভা থাকলেও হযরত উমর (রা.) শাসন কার্যাদি সঠিকভাবে পরিচালনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি মন্ত্রণা পরিষদ গঠন করেন যা মজলিস-উশ-শূরা নামে পরিচিত। বিখ্যাত সাহাবি, বিশিষ্ট নাগরিক ও বেদুইন নেতাদের নিয়ে গঠিত এ সভা দুভাগে বিভক্ত ছিল। যথা: মজলিস উল-খাস ও মজলিস উল আম।

উত্তর

উদ্দীপকে মণ্ডলগোষ্ঠীর কার্যক্রমের সাথে ইসলামের প্রাথমিক যুগের ভন্ডনবিদের প্ররোচনায় যাকাত প্রদানে অস্বীকৃতির ঘটনার মিল রয়েছে।উদ্দীপকে দেখা যায়, রসুলপুর গ্রামের মন্ডলগোষ্ঠী সেচকর প্রদানে অস্বীকৃতি জানায়। তারা চেয়ারম্যানের কাছে প্রতিনিধি পাঠায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু চেয়ারম্যান সাহেব কোনোরূপ নতি স্বীকার না করে তাদেরকে কঠোর হস্তে দমন করে এবং সরকার নির্ধারিত কর প্রদানে বাধ্য করে। যার সাথে হযরত আবুবকর (রা.)-এর সময়ের যাকাত বিরোধী আন্দোলনের মিল রয়েছে। কেননা মণ্ডলগোষ্ঠীর মতো এসময় কিছু গোত্র যাকাত প্রদানে অস্বীকৃতি জানায়। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক নেসাব পরিমাণ মালের মালিকের ওপর বছরে শতকরা আড়াই শতাংশ হারে যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন। কিন্তু আবু বকরের সময় ইয়ামেন, ইয়ামাসাহ এবং ওমানের লোকেরা রাষ্ট্রীয় কোষাগারে যাকাত দিতে অস্বীকৃতি জানায়। যাকাত ব্যবস্থার উপকারিতা ও আল্লাহর হুকুম বাস্তবায়ন করা ছিল আবু বকর (রা.)-এর জন্য প্রাথমিক সমস্যা। বিভিন্ন কারণে আরবের যেসব গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল কিংবা যাকাত প্রদানে বিরত ছিল, তাদেরকে ইসলামের অনুশাসন বোঝানো এবং যাকাত প্রদানে রাজি করার জন্য খলিফা হযরত আবু বকর (রা.), হযরত আলী (রা.), তালহা (রা.) ও যুবাইরকে প্রেরণ করেন। আলোচনা ব্যর্থ হলে একদিন সকাল সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করেন। এতে যাকাত বিরোধী শক্তি পরাজয়বরণ করে। তারা অঙ্গীকারাবদ্ধ হয় এবং ইসলামের বিধিবিধান মোতাবেক তারা যাকাত প্রদানে স্বীকৃতি জ্ঞাপন করে।অতএব, উদ্দীপকের মন্ডলগোষ্ঠীর আন্দোলনের সাথে যাকাত বিরোধী আন্দোলনের মিল রয়েছে।

উত্তর

হযরত উমর (রা.)-এর কর ও রাজস্ব ব্যবস্থা ছিল আধুনিক ও যুগোপযোগী।হযরত উমর (রা.) সময়কালে ইসলামি শাসনব্যবস্থার সর্বাধিক বিস্তৃতি ঘটে। যার ফলে বিশাল সাম্রাজ্যের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজস্ব ও কর ব্যবস্থা ঢেলে সাজানো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে।হযরত উমর (রা.)-এর রাজস্বব্যবস্থাকে দুভাগে ভাগ করা হয়। যথা-(ক) আয় ও (খ) ব্যয়। হযরত উমর (রা.)-এর আমলে রাজম্বের উৎস ছিল ৭টি। যথা- ১. আল গনিমত, ২. আল জাকাত, ৩. আল উশর, ৪. আল জিজিয়া, ৫. আল খারাজ, ৬. আল ফাই এবং ৭. আল হিমা। যুদ্ধক্ষেত্রে যেসব শত্রুসম্পদ মুসলিম সৈনিকদের হাতে আসত, সেগুলোকে গনিমত বলা হতো। ৪/৫ ভাগ যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের মধ্যে এবং ১/৫ ভাগ বায়তুল মালে জমা হতো। ১/৫-কে আবার ৩ ভাগে ভাগ করা হতো। মহানবি ও তাঁর আত্মীয়স্বজনের অংশ দিয়ে সামরিক বাহিনীর সরঞ্জাম এবং অবশিষ্ট অংশ দিয়ে কুরআনের নির্দেশ মতো নির্দিষ্ট ব্যক্তিদের কাজে ব্যয় হতো। জাকাত একটি শরিয়ত অনুমোদিত কর। কাজেই এর নিয়মকানুন কোনো যুগেই পরিবর্তন হয়নি। হযরত উমর (রা.)-এর আমলে ঘোড়ার ব্যবসায় লাভজনক হওয়ায় ঘোড়ার ওপর যাকাত ধার্য করা হয়। জাকাত কুরআনের নির্দেশিত খাতে খরচ করা হতো।এছাড়াও খলিফা ভূমিকর বা উশর, খারাজ, জিজিয়া, খুমস, আল ফে প্রভৃতি করসমূহ অত্যন্ত যৌক্তিক হারে নির্ধারণ করেন। যার ফলে রাজস্ব ও কর ব্যবস্থার সংস্কার খলিফা উমর (রা.)-এর রাজ্যকালকে অনেক বেশি মহিমান্বিত করেছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।