উদ্দীপকে উল্লিখিত আসলাম সাহেবের সাথে তোমার পঠিত কোন খলিফার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আসলাম সাহেবের সাথে আমার পঠিত খলিফা হযরত আবুবকর (রা.)-এর সাদৃশ্য আছে।মহানবি হযরত মুহাম্মদ (সা.) ৬৩২ সালে মৃত্যুবরণ করেন। তিনি ইন্তেকালের পূর্বে কাউকে নিজের উত্তরাধিকারী মনোনীত করেননি।নেতা নির্বাচনের দায়িত্ব তিনি উত্তরসূরিদের দিয়ে যান। তাঁর ইন্তেকালের পর পরিস্থিতি জটিল হয়ে যায়। মক্কার মুহাজির ও কুরাইশ, মদিনার আনসার এবং আলীর সমর্থকগণ আলাদাভাবে নেতৃত্ব দাবি করেন এবং প্রত্যেকে স্ব-স্ব দাবির পক্ষে নানা যুক্তিতর্ক ও জনসংযোগ শুরু করেন। শেষ পর্যন্ত হযরত উমর (রা.) বয়স, ব্যক্তিত্ব, পদমর্যাদা, সম্মান ও রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা বিবেচনায় হযরত আবু বকর (রা.) কে খলিফা ঘোষণা করেন এবং নিজে তাঁর আনুগত্য ঘোষণা করেন। তখন সবাই এ সিদ্ধান্ত মেনে নেয়। যার ভিত্তিতে ৬৩২ সালে খোলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হিসেবে হযরত আবুবকর (রা.) ক্ষমতা গ্রহণ করেন।আবু বকর (রা.)-খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর ভন্ডনবিদের আবির্ভাব ঘটে। তারা নিজেদের নবি দাবি করে জনগণকে প্রতারিত ও বিভ্রান্ত করতে শুরু করে। কিছু গোত্র বিশেষ করে বেদুইন সম্পদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত দিতে অস্বীকার করে। মহানবি (সা.)-এর ইন্তেকালে মুসলমানদের মানসিকভাবে ভেঙ্গে পড়ার সুযোগ নিয়ে সুবিধাবাদি কিছু লোক তাদের পূর্বের ধর্মে ফিরে যায় অর্থাৎ তারা ইসলাম ত্যাগ করে। এ লোকগুলোও মুসলিম সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আবু বকর (রা.) এসব বিদ্রোহ-বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করেন। তিনি মুসলিম সাম্রাজ্যে শান্তি স্থাপন করেন।অতএব, উদ্দীপকের সাথে হযরত আবু বকর (রা.)-এর মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আসলাম সাহেবের সাথে তোমার পঠিত কোন খলিফার সাদৃশ্য …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর