শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর তোমার পঠিত ঘটনাটি পরবর্তী জনগোষ্ঠীর জন্য শিক্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি পঠিত ঘটনাটি পরবর্তী জনগোষ্ঠীর জন্য শিক্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে।হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধের ফলে মুসলমানদের ঐক্য ও সংহতি বিপন্ন হয়। আর দুমাতুল জন্দলের রায় প্রহসনে পরিণত হলে মুসলমানগণ পরবর্তীকালে বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে, যার জন্য মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হয়। মুসলিম ঐক্য বিনষ্ট হলে আর কোনোদিন মুসলমানদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠেনি। এ যুদ্ধের ফলে মুসলিম সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মিশর ও সিরিয়া খিলাফত হতে বিচ্ছিন্ন হয়ে হযরত মুয়াবিয়া (রা.)-এর শাসনাধীনে শাসিত হতে থাকে। এ ধরনের বিভক্তি ও বিচ্ছেদের কারণে ইসলামি খিলাফতের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার যুদ্ধের ফলে সাম্রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়। ৬৬২ খ্রিষ্টাব্দে খারিজিদের হাতে হযরত আলী (রা.) নিহত হলে ইসলামিখিলাফত ব্যবস্থার পরিসমাপ্তি ঘটে। খিলাফতের মতো গণতান্ত্রিক ব্যবস্থার স্থলে ইসলামি শাসনব্যবস্থায় রাজতন্ত্রের সূচনা হয়। হযরত মুয়াবিয়া (রা.) তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকার মনোনয়ন করলে রাজতন্ত্র চালু হয়। তাই সবার জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে দুমাতুল জন্দলের মীমাংসার ব্যর্থতা মুসলিম জাহানের জন্য বিশাল ক্ষতি বয়ে আনে। তাই এটি পরবর্তী জনগোষ্ঠীর শিক্ষণীয় বিষয় হয়ে আছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর তোমার পঠিত ঘটনাটি পরবর্তী জনগোষ্ঠীর জন্য শিক্ষণীয় বি…

উদ্দীপক

রাজনৈতিক মতবিরোধের জন্য একই সম্প্রদায়ভুক্ত জনপদের দুটি বিবাদমান গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতি লক্ষ্য করে শান্তিপ্রিয় কিছু লোক মীমাংসার জন্য শালিসের প্রস্তাব করেন। শর্ত সাপেক্ষে সংঘর্ষ বন্ধের প্রস্তাব গৃহিত হয়। কিন্তু এক পক্ষ শর্ত ভঙ্গ করে চাতুরতা করলে শালিস মীমাংসা অকার্যকর হয় এবং সংঘর্ষ অব্যাহত তাকে। ফলে উভয় সম্প্রদায়ের লোকদের সমূহ ক্ষতি সাধিত হয়। এ ঘটনা ইতিহাসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার সূত্রপাত ঘটায়।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

আবুজার গিফারিকে রাবাদাতে নির্বাসন দেওয়া হয়।

উত্তর

মক্কার কুরাইশদের সাথে হযরত মুহম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া নামক স্থানে যে সন্ধি বা শান্তি চুক্তি সম্পাদন করেন ইসলামের ইতিহাসে তা হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত। হুদাইবিয়ার অত্যাচারী ও ষড়যন্ত্রকারীরা এ চুক্তিতে হযরতের সাথে স্বাক্ষর করে প্রকৃতপক্ষে তাকে আল্লাহর প্রেরিত পুরুষরূপে স্বীকৃতি প্রদান করে। বাহ্যিক দৃষ্টিতে হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের স্বার্থের পরিপন্থি বলে মনে হলেও দূরদৃষ্টি দিয়ে বিচার করলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, তা মুসলমানদের অনুকূলে সম্পাদিত হয়েছে। ইসলামের সর্বাত্মক বিজয় সংকেত এতে লুক্কায়িত ছিল। তাই পবিত্র কুরআনে এ চুক্তিকে 'ফাতহুম মুবিন' বা প্রকাশ্য বিজয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত সিফফিনের যুদ্ধ ও দুমার মীমাংসার ঘটনার সাদৃশ্য রয়েছে।হযরত আলী (রা.) ৬৫৬ সালে খিলাফতের দায়িত্বভার গ্রহণের প্রথম থেকেই সাম্রাজ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল। উক্ত পরিস্থিতি নির্মূলে প্রাদেশিক শাসনকর্তার রদবদল করা প্রয়োজনীয় হয়ে পড়ে। খলিফা কালবিলম্ব না করে বসরা, কুফা, মিশর ও সিরিয়ার শাসনকর্তাদের পদত্যাগের নির্দেশ দেন। অন্যান্য শাসনকর্তারা খলিফার নির্দেশ মান্য করলেও সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া খলিফার নির্দেশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে। মুয়াবিয়ার বিশ্বাসঘাতকতা ও অবাধ্যতার উপযুক্ত জবাব এবং ইসলামে ঐক্য ও সংহতিকে রক্ষার জন্য হযরত আলী (রা.) ৬৫৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে ৫০,০০০ সৈন্যসহ সিরিয়া অভিমুখে রওয়ানা হন। খলিফার এ অগ্রগতির সংবাদে কালবিলম্ব না করে মুয়াবিয়াও ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে সিফফিন নামক প্রান্তরে উপস্থিত হন। যুদ্ধে পরাজয় যখন আসন্ন তখন মুয়াবিয়া আমর আল আসের পরামর্শে বর্শার মাথায় কুরআন ঝুলিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। ঘোষণা করা হয় সালিশ বৈটকের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। সিফফিনের যুদ্ধকে কেন্দ্র করে হযরত আলী (রা.) ও মুয়াবিয়ার মধ্যে যে সালিশ সংঘটিত হয় তাই ইতিহাসে দুমার মীমাংসা নামে পরিচিত। দুমাতুল জন্দল নামক স্থানে এ মীমাংসা অনুষ্ঠিত হয়। এতে হযরত আলী (রা.)-এর পক্ষে আবু মুসা আশারির নেতৃত্বে ৪০০ জন ও মুয়াবিয়ার পক্ষে আমর আল আসের নেতৃত্বে ৪০০ জন লোক অংশগ্রহণ করে। তবে আমরের ধূর্ততায় দুমাতুল জন্দলের সালিশি রায় প্রহসনে রূপ নেয়।অতএব উদ্দীপকের সাথে সিফফিনের যুদ্ধ ও দুমার মীমাংসার মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি পঠিত ঘটনাটি পরবর্তী জনগোষ্ঠীর জন্য শিক্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে।হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধের ফলে মুসলমানদের ঐক্য ও সংহতি বিপন্ন হয়। আর দুমাতুল জন্দলের রায় প্রহসনে পরিণত হলে মুসলমানগণ পরবর্তীকালে বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে, যার জন্য মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হয়। মুসলিম ঐক্য বিনষ্ট হলে আর কোনোদিন মুসলমানদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠেনি। এ যুদ্ধের ফলে মুসলিম সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মিশর ও সিরিয়া খিলাফত হতে বিচ্ছিন্ন হয়ে হযরত মুয়াবিয়া (রা.)-এর শাসনাধীনে শাসিত হতে থাকে। এ ধরনের বিভক্তি ও বিচ্ছেদের কারণে ইসলামি খিলাফতের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার যুদ্ধের ফলে সাম্রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়। ৬৬২ খ্রিষ্টাব্দে খারিজিদের হাতে হযরত আলী (রা.) নিহত হলে ইসলামিখিলাফত ব্যবস্থার পরিসমাপ্তি ঘটে। খিলাফতের মতো গণতান্ত্রিক ব্যবস্থার স্থলে ইসলামি শাসনব্যবস্থায় রাজতন্ত্রের সূচনা হয়। হযরত মুয়াবিয়া (রা.) তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকার মনোনয়ন করলে রাজতন্ত্র চালু হয়। তাই সবার জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে দুমাতুল জন্দলের মীমাংসার ব্যর্থতা মুসলিম জাহানের জন্য বিশাল ক্ষতি বয়ে আনে। তাই এটি পরবর্তী জনগোষ্ঠীর শিক্ষণীয় বিষয় হয়ে আছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর তোমার পঠিত ঘটনাটি পরবর্তী জনগোষ্ঠীর জন্য শিক্ষণীয় বি… | Prosthuti