উদ্দীপকের ঘটনার সাথে পঠিত কোন খলিফার ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পঠিত ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে উল্লিখিত বাদশা সরফরাজ খান সরলমনা ও প্রজাবৎসল শাসক ছিলেন। তার এ সরলতার সুযোগে একদল বিপথগামী জনতা তার বিরুদ্ধে কতিপয় মিথ্যা অভিযোগ এনে বিদ্রোহ শুরু করে এবং তিনি বিদ্রোহীদের হাতে শহিদ হন। উক্ত ঘটনা হযরত উসমান (রা.)-এর শাসনামলের সাথে মিলে যায়। হযরত উসমান (রা.) ৬৪৪ সালে ক্ষমতা গ্রহণ করেন। তিনি শাসনক্ষেত্রে সরলতা ও উদারতার পরিচয় দেন।তার ১২ বছরের শাসনামলের প্রায় ৬ বছর শান্তিপূর্ণ থাকলেও পরের ৬ বছরে বিশৃঙ্খলা দেখা দেয়। কারণ হযরত উসমান (রা.) ও ছিলেন সহজ-সরল ও জনদরদি শাসক। তিনি রক্তপাত পছন্দ করতেন না। তবে এ সরলতার সুযোগে কতিপয় বিপথগামী তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, কুরআন পোড়ানো, আবুজার গিফারি (রা.)-কে নির্বাসন, বায়তুল মাল তছরূপ ও সরকারি চারণভূমি ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগ তোলে এবং বিদ্রোহ শুরু করে। তিনি তাদেরকে শক্ত হাতে দমন না করায় দেশের নানা স্থানে এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। অবশেষে ওইসব বিদ্রোহীরা ৬৫৬ সালে ৮২ বছর বয়স্ক খলিফাকে কুরআন পাঠরত অবস্থায় হত্যা করে।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের ঘটনার জীবনীর সাথে হযরত উসমান (রা.)-এর জীবনীর হুবহু মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে পঠিত কোন খলিফার ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর