মাজার কেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের কোন গোষ্ঠীর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মাজারকেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের ভন্ডনবিদের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশে, অসংখ্য মাজার রয়েছে। এই মাজারগুলোতে ভণ্ড সাধু ও সেবকরা মাজারে শায়িত পিরের আদি ভৌতিক ও অতিলৌকিক ক্ষমতার গুণকীর্তন প্রকাশ করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। মূলত এটিই হলো ধর্ম ব্যবসা। যার সাথে আবু বকর (রা.)-এর সময়ে আবির্ভূত ভণ্ডনবিদের সাদৃশ্য রয়েছে। এ সময়ে নবুয়তকে লাভজনক ব্যবসায় মনে করে মুসায়লামা, আসাদ আনসি, তোলায়হা, সাজাহ নিজেদের নবি হিসেবে দাবি করে।' আসওয়াদ আনসি ছিল নবুয়তের প্রথম মিথ্যা দাবিদার। সে ৬৩১ খ্রিষ্টাব্দে মহানবি (সা.)-এর জীবদ্দশায় নবুয়ত দাবি করে এবং সমগ্র ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এরপর সে পার্শ্ববর্তী গোত্রপ্রধানদের সহযোগিতা নিয়ে দক্ষিণ আরব দখল করে। মুসায়লামা একজন ভন্ডনবি। ভন্ডনবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রভাবশালী এবং ক্ষমতাসম্পন্ন ছিল মুসায়লামা। সে মধ্য আরবের ইয়ামামায় বনু হানিফা গোত্রের লোক ছিল। স্বলিখিত বাণীকে ঐশীবাণী বলে প্রচার করে মুসায়লামা নবুয়ত দাবি করে। হযরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হওয়ার পর তাকে হত্যা করা হয়। উত্তর আরবের তোলায়হা নিজেকে নবি হিসেবে দাবি করে এবং বেদুইনদের নিয়ে যাকাত বিরোধী আন্দোলন গড়ে তোলে। মধ্য আরবের ইয়ারবু সাজাহ নামক এক নাসারা নারীও নিজেকে নবি হিসেবে দাবি করে। এরা সকলে অর্থ লাভের আশায় নিজেদের নবি দাবি করে। অতএব মাজারকেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের ভন্ডনবিদের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
মাজার কেন্দ্রিক ভন্ড সাধু-সেবকদের সাথে খলিফা আবু বকর (রা.)-এর শাসনা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর