খলিফা উমর (রা.) সাম্রাজ্যের রাজস্ব আদায়ের জন্য বাংলাদেশের 'জাতীয় রাজস্ব বোর্ডের' আদলে কোন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: খলিফা উমর (রা.) সাম্রাজ্যের রাজস্ব আদায়ের জন্য বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের আদলে দিউয়াল-উল-খারাজ প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে বাংলাদেশ সরকার রাজস্ব নির্ধারণ ও রাজস্ব আদায়ের জন্য 'জাতীয় রাজস্ব বোর্ড' গঠন করেছে। বোর্ডের প্রধানকে বলা হয় 'চেয়ারম্যান'। রাজস্ব বোর্ডের প্রধান কাজ হলো সংসদ কর্তৃক নির্ধারিত রাজস্ব আদায় করা, হিসাব সংরক্ষণ করা এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশসংক্রান্ত কাজ সম্পাদন করা। অনুরূপ হযরত উমর (রা.) দিওয়ান-উল-খারাজ নামে একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। খিলাফতের আয় বৃদ্ধি পেলে হযরত উমর (রা.) দিওয়ান-উল-খারাজ নামক একটি নতুন রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। এটি সংক্ষেপে দিওয়ান নামে পরিচিত ছিল। এর কাজ ছিল রাজ্যের রাজস্ব আদায় এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশ রক্ষা করা। প্রয়োজনীয় খরচ নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ এ বিভাগ মুসলিম জনসাধারণের মধ্যে বণ্টনের ব্যবস্থা করে। সামরিক ও বেসামরিক খাতে, রাজকর্মচারীদের বেতন এবং জনহিতকর কার্যে ব্যয় করার পর যা উদ্বৃত্ত থাকত, তা বণ্টনের জন্য এ বিভাগ একটি ভাতাভোগী তালিকা প্রণয়ন করতেন। এই ভাতাভোগী তালিকা সম্বন্ধে ঐতিহাসিক মুইর বলেন, "উমরের (রা.) প্রবর্তিত ভাতাভোগীদের বৃত্তি তালিকা সম্ভবত দুনিয়ার বুকে তুলনাবিহীন। এই তালিকা এত ব্যাপকভাবে তৈরি করা হয় যে, "প্রত্যেক গোত্রের প্রত্যেকটি ব্যক্তির নাম এতে অন্তর্ভুক্ত হলো।" খিলাফতে বসবাসকারী সকল পঙ্গু, দুর্বল, অক্ষম ব্যক্তিদের জন্য বায়তুল মাল হতে বিশেষ ভাতাদানের ব্যবস্থা ছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
খলিফা উমর (রা.) সাম্রাজ্যের রাজস্ব আদায়ের জন্য বাংলাদেশের 'জাতীয় রা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর