উদ্দীপকের সম্রাটের সাথে কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দিনের সাথে আমার পাঠ্যবইয়ের মহান খলিফা হযরত উমর (রা.)-এর মিল রয়েছে। হযরত আবু বকর (রা.)-এর মনোনয়নক্রমে হযরত উমর (রা.) ৬৩৪ খ্রিষ্টাব্দে মুসলিম জাহানের খলিফা হিসেবে খিলাফত লাভ করেন। তিনি ৫৮৩ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার উপাধি ছিল ফারুক। তিনি প্রাথমিক জীবনে ইসলামের বিরোধিতা করলেও ইসলাম গ্রহণ করে ইসলামের প্রসারে অনবদ্য ভূমিকা পালন করেন। খলিফা হওয়ার পর হযরত উমর (রা.) ছদ্মবেশ ধারণ করে রাতের বেলা রাজ্যময় ঘুরে বেড়াতেন এবং রাজ্যের মানুষের প্রকৃত অবস্থা অবলোকন করতেন। একদা একটি অভাবী পরিবারকে তিনি নিজের পিঠে বহন করে আঠার বস্তা পৌঁছে দেন। তাছাড়া একজন অসহায় নারীর প্রসব বেদনা শুরু হলে হযরত উমর (রা.) বাড়ি থেকে স্ত্রীকে ডেকে নিয়ে প্রসূতির সেবাযত্ন করার জন্য দায়িত্ব দেন। তিনি অপরাধীদের প্রতি কঠোর এবং সাধারণের প্রতি অত্যন্ত কোমল প্রকৃতির শাসক ছিলেন। হযরত উমর (রা.)-এর কর্মকাণ্ডের সাথে উদ্দীপকের সুলতান নাসির উদ্দিনের কর্মকাণ্ডের মিল লক্ষণীয়। কেননা উদ্দীপকের নাসির উদ্দিনের ছদ্মবেশে ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখা, গরিবদের আঠার বস্তা পৌঁছানো এবং স্ত্রীকে গরিব প্রসূতির সেবায় নিয়োগ হযরত উমর (রা.)-এর কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।সুতরাং উদ্দীপকের দিল্লির সুলতান নাসির উদ্দিনের মহানুভবতার সাথে হযরত উমর (রা.)-এর মহানুভবতার সাথে মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সম্রাটের সাথে কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর