উদ্দীপকের সাথে খলিফা আবু বকর (রা.) এর সময়ের কোন সমস্যার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে খলিফা আবু বকর (রা.) এর সময়ের ভন্ডনবিদের আবির্ভারের সমস্যার সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে দেখা যায়, ভারতের পাঞ্জাবের কাদিয়ান থেকে কাদিয়ানী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে। গোলাম আহমদ কাদিয়ানী এ মতবাদের প্রতিষ্ঠাতা। নিজেকে নবি হিসেবে দাবি করে। তার এই দাবি কে বিভিন্ন দেশে ভন্ড আখ্যা দিয়ে কাদিয়ানিদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। যা হযরত আবু বকর (রা.) সময় ভণ্ডনবিদের আবির্ভাবের অনুরূপ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হয়ে নানা সমস্যা ও বাধাবিপত্তির সম্মুখীন হন। যেমন-তিনি খিলাফতে অধিষ্ঠিত হওয়ার পর ভণ্ডনবিদের আবির্ভাব ঘটে। এসব ভন্ডনবিদের মধ্যে তোলায়হা, মাজাহ, আসাদ আনসি, মুসায়লামা প্রমুখ অন্যতম ছিলেন। তারা নিজেদের নবি বলে দাবি করে জনগণকে প্রতারিত ও বিভ্রান্ত করতে শুরু করে। কিছু গোত্র বিশেষ করে বেদুইন সম্প্রদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত দিতে অস্বীকার করে।মহানবি (সা.)-এর ইন্তেকালে মুসলমানদের মানসিকভাবে ভেঙে পড়ার সুযোগ নিয়ে সুবিধাবাদী কতিপয় লোক তাদের পূর্বের ধর্মে ফিরে যায়। এ লোকগুলো মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হযরত আবু বকর (রা.) এসব বিদ্রোহ-বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করে মুসলিম সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন।অতএব বলা যায়, উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের হযরত আবু বকর (রা.)-এর সময় ভন্ডনবিদের ঘটনার সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে খলিফা আবু বকর (রা.) এর সময়ের কোন সমস্যার সাদৃশ্য রয়ে…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর