উদ্দীপকে বর্ণিত একতরফা নির্বাচনের সাথে খোলাফায়ে রাশেদিনের নির্বাচনের পার্থক্য নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত একতরফা নির্বাচনের সাথে খোলাফায়ে রাশেদিনের নির্বাচনের নানা পার্থক্য রয়েছে। উদ্দীপকের বিগত সরকার পর পর তিনটি একতরফা নির্বাচনে নিজেদেরকে নির্বাচিত দাবি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। অথচ সঠিকভাবে জনরায় নিলে তারা নির্বাচিত হতে পারত না। কিন্তু খুলাফায়ে রাশেদিনের খলিফাগণ জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন। হযরত মুহাম্মদ (সা.)-এর ওফাতের পর ইসলামি সাম্রাজ্য পরিচালনার জন্য হযরত মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি কে হবেন? এটি বিরাট জটিল সমস্যা হিসেবে দেখা দেয়। আনসার, মুহাজির সকলে এ সমস্যা সমাধানের জন্য 'ছাকিফা-বানি-সায়িদা' নামক মিলনায়তনে মিলিত হন। তারা সকলে মিলে হযরত আবু বকর (রা.)-কে খলিফা নির্বাচন করেন। জনগণ তার প্রতি আনুগত্য প্রকাশ করে বায়াত গ্রহণ করে। হযরত আবু বকর (রা.) ইসলামের ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তাঁর পরবর্তী খলিফা নির্বাচনের বিষয়ে পরামর্শ করেন। হযরত উসমান (রা.), হযরত আলী (রা.), হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত তালহা প্রমুখ বিশিষ্ট সাহাবিদের সাথে আলাপ-আলোচনা শেষে তিনি হযরত উমর (রা.)-কে খলিফা মনোনীত করেন। মৃত্যুর পূর্বে খলিফা নির্বাচনের জন্য হযরত উমর (রা.) ছয় সদস্যবিশিষ্ট একটি দল গঠন করেন। হযরত উমর (রা.) শাহাদাত বরণ করলে ছয় সদস্যবিশিষ্ট পরিষদ পরবর্তী খলিফা নির্বাচনের জন্য বৈঠকে বসে ভোটের ভিত্তিতে খলিফা নির্বাচন করেন। এতে এক ভোট বেশি পেয়ে হযরত উসমান (রা.) খলিফা নির্বাচিত হন। ৬৫৬ সালে হযরত উসমান (রা.)-এর শাহাদতের ফলে খিলাফতের সর্বত্র আইনশৃঙ্খলার অবনতি হয়। বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে পরবর্তী খলিফা নির্বাচন বিলম্বিত হয়। এসময় জনগণ হযরত আলী (রা.)-কে খলিফা হওয়ার জন্য জোর চাপ দিলে ৬৫৬ সালের ২৩ জুন হযরত আলী (রা.) ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন। জনগণ একে একে সকলেই তাঁর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। তাই দেখা যায়, উদ্দীপকে বর্ণিত সরকার একতরফা নির্বাচনে ক্ষমতা গ্রহণ করলেও খোলাফায়ে রাশেদিনের খলিফাগণ জনগণের রায় নিয়ে নির্বচিত হয়েছেন এবং সকলের আনুগত্য লাভ করেছেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত একতরফা নির্বাচনের সাথে খোলাফায়ে রাশেদিনের নির্বাচনে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর