শেয়ারFacebookWhatsApp

রিদ্দার যুদ্ধের কারণ ব্যাখ্যা করো।

উত্তর: রিদ্দা যুদ্ধ পরিচালনার পেছনে নানাবিধ কারণ নিহিত ছিল । মহানবি (স)-এর ইন্তেকালের পর হেজাজ ছাড়া প্রায় পুরো আরবে ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ শুরু হয়। এ বিদ্রোহ নির্মূল না করলে ইসলাম ও মুসলমানরা অস্তিত্ব হারানোর সংকটে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ কারণে ইসলামের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে রিদ্দা যুদ্ধ পরিচালনা হয় । মহানবি (স)-এর জীবদ্দশায় প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা ও ব্যস্ততার কারণে সংগঠিতভাবে প্রচার কাজ চালানো সম্ভব ছিল না। এ সময় অনেক গোত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইসলাম গ্রহণ করে। এরা অনেকেই ইসলামের জীবনধারা সহজে মানতে অভ্যস্ত ছিল না। ফলে রাসুল (স)- এর ইন্তেকালের পর তারা ইসলাম ত্যাগ করে ও মুসলমানদের বিরুদ্ধে সংগঠিত হয়। ইসলামি রাষ্ট্রের রাজধানী মদিনা হওয়ায় মদিনা শহরের প্রভাব বৃদ্ধি পায়। এতে অন্য অঞ্চলের আরবদের মনে ঈর্ষা জাগে । নবুয়তকে লাভজনক ব্যবসা মনে করে অনেকে নবুয়তের মিথ্যা দাবি তোলে। এসব ভণ্ড নবিদের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ইসলামি খিলাফতের বিরুদ্ধে আরব মুসলমানরা বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া নবি (স)-এর ইন্তেকালের পর সম্পদশালীরা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। এসব বিদ্রোহ দমন ও ইসলামের শত্রুদের নির্মূলের জন্য হযরত আবু বকর (রা) রিদ্দা যুদ্ধ পরিচালনা করেন ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

রিদ্দার যুদ্ধের কারণ ব্যাখ্যা করো।

উদ্দীপক

ইসলামের এক ক্রান্তিকালে তিনি খিলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেন। মহানবি (স)-এর অসমাপ্ত বাসনাসমূহকে বাস্তবে রূপদান করেন। যাকাত বিরোধী আন্দোলন ও ভণ্ড নবিদের অশুভ তৎপরতার ফলে আরব উপদ্বীপে প্রজ্বলিত বিদ্রোহকে নির্বাপিত করেন। ন্যায়সঙ্গতভাবে তিনি ছিলেন ইসলামের পরিত্রাণকর্তা।

ঢাকা কলেজ · 2024

উত্তর

খুলাফায়ে রাশেদিন বলতে মুহাম্মদ (স)-এর মৃত্যুর পর যে চারজন খলিফা ইসলামি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বোঝায় ৷

উত্তর

বিশ্বমানবতার উত্তম আদর্শ হযরত মুহাম্মদ (স)-এর জীবনের শেষ পর্যায়ে এবং মৃত্যুর (৬৩২ খ্রি.) পর কিছু লোক হীনস্বার্থ উদ্ধারের জন্য নিজেদেরকে নবি হিসেবে দাবি করে। এরাই ভণ্ড নবি নামে পরিচিত। আসওয়াদ আনসি, মুসায়লামা, তোেলায়হা এবং সাজাহ ছিল ভণ্ড নবিদের অন্যতম। এরা নিজেদের নবি হিসেবে ঘোষণা করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি এবং গোটা মুসলিম জাহানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। রিদ্দার যুদ্ধে হযরত আবু বকর (রা) এদের কঠোরভাবে দমন করেন।

উত্তর

রিদ্দা যুদ্ধ পরিচালনার পেছনে নানাবিধ কারণ নিহিত ছিল । মহানবি (স)-এর ইন্তেকালের পর হেজাজ ছাড়া প্রায় পুরো আরবে ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ শুরু হয়। এ বিদ্রোহ নির্মূল না করলে ইসলাম ও মুসলমানরা অস্তিত্ব হারানোর সংকটে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ কারণে ইসলামের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে রিদ্দা যুদ্ধ পরিচালনা হয় । মহানবি (স)-এর জীবদ্দশায় প্রতিকূল যোগাযোগ ব্যবস্থা ও ব্যস্ততার কারণে সংগঠিতভাবে প্রচার কাজ চালানো সম্ভব ছিল না। এ সময় অনেক গোত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ইসলাম গ্রহণ করে। এরা অনেকেই ইসলামের জীবনধারা সহজে মানতে অভ্যস্ত ছিল না। ফলে রাসুল (স)- এর ইন্তেকালের পর তারা ইসলাম ত্যাগ করে ও মুসলমানদের বিরুদ্ধে সংগঠিত হয়। ইসলামি রাষ্ট্রের রাজধানী মদিনা হওয়ায় মদিনা শহরের প্রভাব বৃদ্ধি পায়। এতে অন্য অঞ্চলের আরবদের মনে ঈর্ষা জাগে । নবুয়তকে লাভজনক ব্যবসা মনে করে অনেকে নবুয়তের মিথ্যা দাবি তোলে। এসব ভণ্ড নবিদের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ইসলামি খিলাফতের বিরুদ্ধে আরব মুসলমানরা বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া নবি (স)-এর ইন্তেকালের পর সম্পদশালীরা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। এসব বিদ্রোহ দমন ও ইসলামের শত্রুদের নির্মূলের জন্য হযরত আবু বকর (রা) রিদ্দা যুদ্ধ পরিচালনা করেন ।

উত্তর

ইসলামের ক্রান্তিকালে হযরত আবু বকর (রা) অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে রাষ্ট্র সংগঠকের দায়িত্ব পালন করেছেন । মহানবি (স)-এর মৃত্যুর পর তাঁর প্রতিনিধি হয়ে হযরত আবু বকর (রা) খিলাফত পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন । তিনি ছিলেন মহানবি (স) এর যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি। মহান আল্লাহ ও রাসুলের (স) নির্দেশ অনুযায়ী ইসলামের একনিষ্ঠ সেবা করে তিনি ইসলামের ত্রাণকর্তা হিসেবে স্বীকৃতি পান । মহানবি (স)-এর ওফাতের পর মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল আবু বকর (রা) দক্ষতার সাথে তা দূর করে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করেন। রাসুল (স)-এর পবিত্র দেহ সমাহিতকরণ ও খলিফা নির্বাচনের সমস্যার সুষ্ঠু সমাধান করে তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ের সংকট কাটিয়ে উঠতে অবদান রাখেন । সংকটের এই পরিস্থিতিতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করে তিনি নিয়ন্ত্রণহীন ও বিশৃঙ্খল নাগরিকদের সুনির্দিষ্ট ধর্মীয় অনুশাসন পালনে বাধ্য করেন। এভাবে তিনি ইসলামকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করেন। তাছাড়া জাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী বেদুইন গোত্রগুলোর (আবস ও জুবিয়ান) বিরুদ্ধে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইসলামি বিধান অনুযায়ী তাদের জাকাত প্রদানে বাধ্য করেন। তিনি দীনকে (ইসলাম) সব আদর্শের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করেন। ভণ্ড নবিদের সমুচিত শিক্ষা দিয়ে খলিফা আবু বকর (রা) ইসলামের ভিত্তি নিরাপদ করেন। আমির উল মুমেনীন (বিশ্বাসীদের নেতা) হিসেবে তিনি আরব ভূখণ্ড থেকে প্রতারণা, ভণ্ডামিসহ অনৈসলামিক কার্যকলাপের মূলোৎপাটন করে ইসলামকে নিরাপদ করেন। এছাড়া তিনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পবিত্র কুরআনের বাণীগুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন। পরিশেষে বলা যায়, খিলাফত লাভের পর ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রের একনিষ্ঠ সেবা করে হযরত আবু বকর (রা) ইসলামি খিলাফতকে রক্ষা করেছেন, এজন্য তাকে নিঃসন্দেহে ইসলামের ত্রাণকর্তা বলা যায়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।