শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার প্রশাসনিক সংস্কারের ফলে ইসলামে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল— উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফা অর্থাৎ হযরত আলি (রা)-এর প্রশাসনিক সংস্কারের ফলে ইসলামে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল- উক্তিটি যথার্থ ৷ খলিফা হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের কারণে মুসলিম সমাজে মারাত্মক অন্তঃকলহ সৃষ্টি হয়। তাদের ঐক্য বিনষ্ট হয়। উন্মোচিত হয় গৃহযুদ্ধের দ্বার। হযরত আলি (রা)-এর শাসনামলে পরপর তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এগুলো হলো উষ্ট, সিফফিন ও নাহরাওয়ানের যুদ্ধ। এগুলোর মধ্যে উষ্ট্রের যুদ্ধকে ইসলামের প্রথম গৃহযুদ্ধ বলা হয়। উদ্দীপকের মুসা বিন ইব্রাহিম তার রাজ্যে নানাবিধ সংস্কার ব্যবস্থা গ্রহণ করলে তার অধস্তন একজন প্রাদেশিক গভর্নরের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। এরূপ ঘটনা দেখা যায় হযরত আলি (রা)-এর শাসনামলে। হযরত আলি (রা) শাসনক্ষমতা গ্রহণ করার পর বিদ্রোহীদের সন্তুষ্টি অর্জন এবং প্রশাসনে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রশাসনিক সংস্কার করেন। এ সংস্কারের বিষয়টি মুয়াবিয়া মেনে না নেওয়ার কারণে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। খুলাফায়ে রাশেদিনের আমলে যতগুলো দ্বন্দ্ব-সংঘাত হয়, তার মধ্যে সিফফিনের যুদ্ধ ছিল সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অশনি সংকেত। এর মাধ্যমে মুসলমানদের সম্প্রীতি ভেঙে যায় এবং ইসলামে চিরস্থায়ী বিভক্তির সৃষ্টি হয়। তাছাড়া খলিফা হযরত আলি (রা)-এর দল ত্যাগ করে খারেজিরা হযরত আলি (রা)-কে পুনরায় মুয়াবিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণের অনুরোধ জানায়। কিন্তু খলিফা তাতে সম্মত না হওয়ায় তারা আলি (রা) ও মুয়াবিয়া উভয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বাগদাদের নিকটবর্তী নাহরাওয়ান নামক স্থানে দলপতি আবদুল্লাহ ইবনে ওয়াহাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তাদের মতবিরোধী মুসলমানদের হত্যা, গৃহে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা শুরু করে। তাদের এরুপ কর্মকাণ্ড প্রতিহত করতে হযরত আলি (রা) তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেন। নাহরাওয়ানে উভয় পক্ষের মধ্যকার যুদ্ধে খারেজিরা পরাজিত হয় । যা নাহরাওয়ানের যুদ্ধ হিসেবে পরিচিত। উপরের আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফা হযরত আলি (রা)-এর প্রশাসনিক সংস্কারের ফলে ইসলামে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফার প্রশাসনিক সংস্কারের ফলে ইসলামে…

উদ্দীপক

মুসা বিন ইব্রাহিম প্রজাহিতৈষী, জনদরদি ও আদর্শ শাসক ছিলেন। শাসন ব্যবস্থা অধিকতর কল্যাণধর্মী ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। তার উদ্দেশ্য মহৎ হলেও বিদ্রোহ দমন, প্রাদেশিক শাসনকর্তাদের বদলি, রাজধানী স্থানান্তর, অর্থনৈতিক সংস্কারসহ কতিপয় ব্যবস্থা গ্রহণের ফলে তিনি তার অধস্তন একজন প্রাদেশিক গভর্নরের সাথে বিরোধে জড়িয়ে পড়েন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

খুলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফার নাম হযরত ওসমান (রা)।

উত্তর

আবু জর গিফারি ছিলেন একজন সাধুপুরুষ ও মহানবি (স)-এর প্রিয় সাহাবা । আবুজর গিফারি মুসলমানদের জাঁকজমক ও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করতেন না। তার মতে, যারা সম্পদ জমা করবে তারা জাহান্নামে যাবে। ধনসম্পদ জমা করার জন্য নয়, এগুলো জনকল্যাণে ব্যয় করা উচিত । প্রথমে তিনি সিরিয়াতে এ মতবাদ প্রচার করে জনগণকে উত্তেজিত করে তোলেন। সেখানকার শাসনকর্তা মুয়াবিয়া তাকে মদিনায় পাঠিয়ে দেন। হযরত ওসমান (রা) তাকে বোঝাতে চেষ্টা করেন যে জাকাত প্রদানের পর ধনসম্পদ সঞ্চয় করা বৈধ। কিন্তু মদিনাতেও তিনি নিজের মতবাদ প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির জন্য খলিফা তাকে প্রয়োজনীয় জিনিসপত্রসহ 'রাবাদায়' 'পাঠিয়ে দেন। রাবাদায় বসবাসের সময় তার স্বাভাবিক মৃত্যু হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে আমার পঠিত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা)-এর প্রশাসনিক সংস্কার ব্যবস্থার সাদৃশ্য রয়েছে। হযরত আলি (রা) ইসলামের চতুর্থ খলিফা। ৬৫৬ খ্রিষ্টাব্দে হযরত ওসমান (রা) বিদ্রোহীদের হাতে শাহাদাতবরণ করলে খিলাফতের সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরূপ পরিস্থিতিতে ৬৫৬ সালের ২৩ জুন হযরত আলি (রা) ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন। তিনি খলিফা নির্বাচিত হয়ে প্রাথমিক কিছু সংস্কার সাধন করেন। যার অনুরূপ সংস্কার উদ্দীপকেও লক্ষণীয় । উদ্দীপকের মুসা বিন ইব্রাহিম একজন প্রজাহিতৈষী, জনদরদি ও আদর্শ শাসক ছিলেন। শাসনব্যবস্থা অধিকতর কল্যাণধর্মী ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। যেমন: রাজ্যের বিদ্রোহ দমন, প্রাদেশিক শাসনকর্তাদের বদলি, রাজধানী স্থানান্তর, অর্থনৈতিক সংস্কার ইত্যাদি। তার এরূপ পদক্ষেপের সাদৃশ্য পাওয়া যায় হযরত আলি (রা) - এর পদক্ষেপে। হযরত আলি (রা) খলিফা নির্বাচিত হয়ে মদিনা থেকে কুফায় ইসলামি খিলাফতের রাজধানী স্থানান্তর করেন। এছাড়া তিনি অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের সন্তুষ্টি অর্জন এবং প্রশাসনের নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে কুফা, বসরা, মিসর ও সিরিয়ায় প্রাদেশিক শাসনকর্তা পদে নতুন লোক নিয়োগ দেন । পাশাপাশি, রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন । তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে হযরত আলি (রা)-এর প্রশাসনিক সংস্কারের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফা অর্থাৎ হযরত আলি (রা)-এর প্রশাসনিক সংস্কারের ফলে ইসলামে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল- উক্তিটি যথার্থ ৷ খলিফা হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের কারণে মুসলিম সমাজে মারাত্মক অন্তঃকলহ সৃষ্টি হয়। তাদের ঐক্য বিনষ্ট হয়। উন্মোচিত হয় গৃহযুদ্ধের দ্বার। হযরত আলি (রা)-এর শাসনামলে পরপর তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এগুলো হলো উষ্ট, সিফফিন ও নাহরাওয়ানের যুদ্ধ। এগুলোর মধ্যে উষ্ট্রের যুদ্ধকে ইসলামের প্রথম গৃহযুদ্ধ বলা হয়। উদ্দীপকের মুসা বিন ইব্রাহিম তার রাজ্যে নানাবিধ সংস্কার ব্যবস্থা গ্রহণ করলে তার অধস্তন একজন প্রাদেশিক গভর্নরের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। এরূপ ঘটনা দেখা যায় হযরত আলি (রা)-এর শাসনামলে। হযরত আলি (রা) শাসনক্ষমতা গ্রহণ করার পর বিদ্রোহীদের সন্তুষ্টি অর্জন এবং প্রশাসনে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রশাসনিক সংস্কার করেন। এ সংস্কারের বিষয়টি মুয়াবিয়া মেনে না নেওয়ার কারণে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। খুলাফায়ে রাশেদিনের আমলে যতগুলো দ্বন্দ্ব-সংঘাত হয়, তার মধ্যে সিফফিনের যুদ্ধ ছিল সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অশনি সংকেত। এর মাধ্যমে মুসলমানদের সম্প্রীতি ভেঙে যায় এবং ইসলামে চিরস্থায়ী বিভক্তির সৃষ্টি হয়। তাছাড়া খলিফা হযরত আলি (রা)-এর দল ত্যাগ করে খারেজিরা হযরত আলি (রা)-কে পুনরায় মুয়াবিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণের অনুরোধ জানায়। কিন্তু খলিফা তাতে সম্মত না হওয়ায় তারা আলি (রা) ও মুয়াবিয়া উভয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বাগদাদের নিকটবর্তী নাহরাওয়ান নামক স্থানে দলপতি আবদুল্লাহ ইবনে ওয়াহাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তাদের মতবিরোধী মুসলমানদের হত্যা, গৃহে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা শুরু করে। তাদের এরুপ কর্মকাণ্ড প্রতিহত করতে হযরত আলি (রা) তাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেন। নাহরাওয়ানে উভয় পক্ষের মধ্যকার যুদ্ধে খারেজিরা পরাজিত হয় । যা নাহরাওয়ানের যুদ্ধ হিসেবে পরিচিত। উপরের আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ খলিফা হযরত আলি (রা)-এর প্রশাসনিক সংস্কারের ফলে ইসলামে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।