তুমি কি মনে কর, উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাও ইসলাম ও ইসলামি রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, ইসলামের ক্রান্তিকালে হযরত আবু বকর (রা) অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে শাসনকার্য পরিচালনা করে ইসলাম ও ইসলামি রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল । মহানবি (স)-এর মৃত্যুর পর তাঁর প্রতিনিধি হয়ে হযরত আবু বকর (রা) খিলাফত পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন মহানবি (স)-এর যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি। মহান আল্লাহ ও রাসুলের (স)-এর নির্দেশ অনুযায়ী অত্যন্ত বিচক্ষণতার সাথে শাসনকার্য পরিচালনা করেন এবং ইসলামকে সমুন্নত করেন। উদ্দীপকেও এরূপ ঘটনা লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, আব্বাসীয় খলিফা আল মাহদী ক্ষমতায় আরোহণ করে তার সাম্রাজ্যের নানাবিধ বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন এবং তার সাম্রাজ্যের ভিত মজবুত করেন। তদ্রুপ আবু বকর (রা) তার সময়ের নানাবিদ সমস্যা অত্যন্ত দক্ষতার সাথে সমাধান করে ইসলামকে এবং ইসলামি রাষ্ট্রকে সমুন্নত করেন। মহানবি (স)-এর ওফাতের পর মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল আবু বকর (রা) দক্ষতার সাথে তা দূর করে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করেন। রাসুল (স)-এর পবিত্র দেহ সমাহিতকরণ ও খলিফা নির্বাচনের সমস্যার সুষ্ঠু সমাধান করে তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ের সংকট কাটিয়ে উঠতে অবদান রাখেন। তাছাড়া জাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী বেদুইন গোত্রগুলোর (আবস ও জুবিয়ান) বিরুদ্ধে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইসলামি বিধান অনুযায়ী তাদের জাকাত প্রদানে বাধ্য করেন। তিনি দীনকে (ইসলাম) সব আদর্শের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করেন। ভণ্ড নবিদের সমুচিত শিক্ষা দিয়ে খলিফা আবু বকর (রা) ইসলামের ভিত্তি নিরাপদ করেন । আমির উল মুমেনীন (বিশ্বাসীদের নেতা) হিসেবে তিনি আরব ভূখণ্ড থেকে প্রতারণা, ভণ্ডামিসহ অনৈসলামিক কার্যকলাপের মূলোৎপাটন করে ইসলামকে নিরাপদ করেন। এছাড়া তিনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পবিত্র কুরআনের বাণীগুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, ইসলাম যখন শোচনীয় একটা পরিস্থিতি পার করছিল তখন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উপযুক্ত, বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে আবু বকর (রা) ইসলাম ও ইসলামি রাষ্ট্রের ভিত মজবুত করেন। ইসলাম ও ইসলামি রাষ্ট্রকে সমুন্নত করতে আবু বকর (রা) অসামান্য ভূমিকা রাখেন ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাও ইসলাম ও ইসলামি রাষ্ট্রক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর