উদ্দীপকে উল্লেখিত মহামতি সুলাইমানের সাথে তোমার পঠিত কোন খলিফার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মহামতি সুলাইমানের সাথে খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কাজের সাদৃশ্য রয়েছে। মহানবি (স) আরবে যে ইসলামি সাধারণতন্ত্রের সূচনা করেছিলেন হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে রূপ দিয়েছিলেন। তিনি খিলাফতে অধিষ্ঠিত হয়ে হযরত আবু বকর (রা)-এর বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন। তিনি সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন । উদ্দীপকে বর্ণিত মহামতি সুলাইমানের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। মহামতি সুলাইমান তার সাম্রাজ্য সম্প্রসারণ করে পূর্বে কৃষ্ণসাগর থেকে পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে ভিয়েনা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি হযরত ওমর (রা)-ও সাম্রাজ্য বিস্তার করে অর্ধ-জাহানের বাদশা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। হযরত ওমর (রা) সমগ্র পারস্য ও রোমান দখল করে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেন। খলিফা ওমর (রা) নিজেও ছিলেন অসাধারণ সামরিক দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন। তিনি আরবদের একটি সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। এসব কারণে তার আমলে মুসলিম সাম্রাজ্যের সীমানা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়েছিল। তিনি সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। মদপানের অপরাধে তিনি নিজের ছেলে আৰু শাহমাকে দোররা মেরে হত্যা করেছিলেন। সামান্য অপরাধে তিনি বিখ্যাত বীর খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন। এ আলোচনা থেকে বোঝা যায়, মহামতি সুলাইমানের সাথে হযরত ওমর (রা)-এর মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মহামতি সুলাইমানের সাথে তোমার পঠিত কোন খলিফার সাদৃ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর