শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উক্ত খলিফার শাসনব্যবস্থা পর্যালোচনা করো।

উত্তর: উক্ত খলিফা অর্থাৎ হযরত ওমর (রা) একটি সুষ্ঠু ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। হযরত ওমর (রা) ছিলেন একজন আদর্শ খলিফা ও জনদরদি মানুষ। তার মতো সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। তিনি তার অসাধারণ প্রশাসনিক ও সামরিক দক্ষতাবলে নব প্রতিষ্ঠিত মুসলিম সাম্রাজ্যের অবস্থান সুসংহত করেন। মহানবি (স) আরবে ইসলামি শাসনতন্ত্রের সূচনা করেছিলেন। হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। তার আমলে মুসলিম সাম্রাজ্যের সীমা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়। ওমর (রা) শতধাবিভক্ত আরববাসীকে ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি মনে করেন, আরব মুসলমানরা ভাষা, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যগত দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র একটি জাতি। তাই আরব জাতীয়তাবাদ গঠনে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। অসাধারণ সামরিক ও সাংগঠনিক দক্ষতা বলে উচ্ছৃঙ্খল আরবদের একটি সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তোলেন। তিনি সমগ্র সাম্রাজ্যকে ১৪টি প্রদেশে, প্রত্যেক প্রদেশকে জেলায় এবং জেলাকে মহকুমায় বিভক্ত করেন। তিনিই বিশ্বের প্রথম শাসক, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন। তার প্রতিষ্ঠিত 'মজলিশ-উস-শুরা' বা উপদেষ্টা পরিষদ আজও বিশ্ব গণতন্ত্রের জয়গান করছে। মহানবি (স) মদিনায় গণতন্ত্রের যে বীজ বপন করেছিলেন তা ওমর (রা)-এর ঐক্য, সাম্য ও মৈত্রী নীতিতে এক শক্তিশালী মহীরূহে পরিণত হয়েছিল। তিনি বায়তুল মাল-এর সংস্কার ও পুনর্গঠন করেন। অসহায়দের অভাব দূর করার জন্য ওমর (রা) সরকারি ভাতার ব্যবস্থা করেন। এ ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি বিশ্বে প্রথম আদমশুমারির প্রচলন করেন। তিনি দাসত্ব প্রথার বিলোপ সাধন করে সামাজিক সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন । পরিশেষে বলা যায়, হযরত ওমর (রা) ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তাই তিনি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুষ্ঠু জনকল্যাণমুখী একটি শাসনব্যবস্থা কায়েম করেছিলেন, যা সর্বযুগের শাসকদের জন্য অনুকরণীয় আদর্শ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উক্ত খলিফার শাসনব্যবস্থা পর্যালোচনা করো।

উদ্দীপক

মহামতি সুলাইমান একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী ছিলেন। তিনি তাঁর সাম্রাজ্য সম্প্রসারণ করে পূর্বে কৃষ্ণসাগর থেকে পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে ভিয়েনা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। তিনি সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। তিনি অপরাধীদের কঠোর শাস্তি দিতেন ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর (রা)।

উত্তর

হযরত মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন, তারাই ইসলামের ইতিহাসে 'খুলাফায়ে রাশেদিন' নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন- হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলি (রা)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মহামতি সুলাইমানের সাথে খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কাজের সাদৃশ্য রয়েছে। মহানবি (স) আরবে যে ইসলামি সাধারণতন্ত্রের সূচনা করেছিলেন হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে রূপ দিয়েছিলেন। তিনি খিলাফতে অধিষ্ঠিত হয়ে হযরত আবু বকর (রা)-এর বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন। তিনি সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন । উদ্দীপকে বর্ণিত মহামতি সুলাইমানের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। মহামতি সুলাইমান তার সাম্রাজ্য সম্প্রসারণ করে পূর্বে কৃষ্ণসাগর থেকে পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে ভিয়েনা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দুর্নীতির দায়ে তার জামাতাকেও তিনি শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি হযরত ওমর (রা)-ও সাম্রাজ্য বিস্তার করে অর্ধ-জাহানের বাদশা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। হযরত ওমর (রা) সমগ্র পারস্য ও রোমান দখল করে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেন। খলিফা ওমর (রা) নিজেও ছিলেন অসাধারণ সামরিক দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন। তিনি আরবদের একটি সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। এসব কারণে তার আমলে মুসলিম সাম্রাজ্যের সীমানা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়েছিল। তিনি সাম্রাজ্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। মদপানের অপরাধে তিনি নিজের ছেলে আৰু শাহমাকে দোররা মেরে হত্যা করেছিলেন। সামান্য অপরাধে তিনি বিখ্যাত বীর খালিদ বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করেছিলেন। এ আলোচনা থেকে বোঝা যায়, মহামতি সুলাইমানের সাথে হযরত ওমর (রা)-এর মিল রয়েছে।

উত্তর

উক্ত খলিফা অর্থাৎ হযরত ওমর (রা) একটি সুষ্ঠু ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। হযরত ওমর (রা) ছিলেন একজন আদর্শ খলিফা ও জনদরদি মানুষ। তার মতো সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। তিনি তার অসাধারণ প্রশাসনিক ও সামরিক দক্ষতাবলে নব প্রতিষ্ঠিত মুসলিম সাম্রাজ্যের অবস্থান সুসংহত করেন। মহানবি (স) আরবে ইসলামি শাসনতন্ত্রের সূচনা করেছিলেন। হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। তার আমলে মুসলিম সাম্রাজ্যের সীমা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়। ওমর (রা) শতধাবিভক্ত আরববাসীকে ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি মনে করেন, আরব মুসলমানরা ভাষা, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যগত দিক দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র একটি জাতি। তাই আরব জাতীয়তাবাদ গঠনে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। অসাধারণ সামরিক ও সাংগঠনিক দক্ষতা বলে উচ্ছৃঙ্খল আরবদের একটি সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তোলেন। তিনি সমগ্র সাম্রাজ্যকে ১৪টি প্রদেশে, প্রত্যেক প্রদেশকে জেলায় এবং জেলাকে মহকুমায় বিভক্ত করেন। তিনিই বিশ্বের প্রথম শাসক, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন। তার প্রতিষ্ঠিত 'মজলিশ-উস-শুরা' বা উপদেষ্টা পরিষদ আজও বিশ্ব গণতন্ত্রের জয়গান করছে। মহানবি (স) মদিনায় গণতন্ত্রের যে বীজ বপন করেছিলেন তা ওমর (রা)-এর ঐক্য, সাম্য ও মৈত্রী নীতিতে এক শক্তিশালী মহীরূহে পরিণত হয়েছিল। তিনি বায়তুল মাল-এর সংস্কার ও পুনর্গঠন করেন। অসহায়দের অভাব দূর করার জন্য ওমর (রা) সরকারি ভাতার ব্যবস্থা করেন। এ ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি বিশ্বে প্রথম আদমশুমারির প্রচলন করেন। তিনি দাসত্ব প্রথার বিলোপ সাধন করে সামাজিক সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন । পরিশেষে বলা যায়, হযরত ওমর (রা) ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তাই তিনি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুষ্ঠু জনকল্যাণমুখী একটি শাসনব্যবস্থা কায়েম করেছিলেন, যা সর্বযুগের শাসকদের জন্য অনুকরণীয় আদর্শ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।