উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত মজলিশ-উস-শুরার সাদৃশ্য ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত মজলিশ-উস-শুরার সাদৃশ্য ব্যাখ্যা করা হল- হযরত ওমর (রা) ছিলেন গণতন্ত্রমনা। তার প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতান্ত্রিক শাসন। তিনি প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও প্রয়োগ করেন। তিনি কুরআন-হাদিসের আলোকে জনগণের ইচ্ছার প্রতি খেয়াল রেখে পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। উদ্দীপকে বর্ণিত আইনসভা তার গৃহীত এ বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি। উদ্দীপকে বর্ণিত ফতেহনগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব প্রশাসনের সর্বত্র গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বহু পরিকল্পনা গ্রহণ করেন। শাসনকার্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরিষদ রাষ্ট্রপ্রধানকে দৈনন্দিন প্রশাসন পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন।হযরত ওমর (রা)-ও শাসনকার্য পরিচালনার জন্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভা গঠন করেছিলেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে মজলিশ- উস-শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান করতেন। হযরত ওমর (রা) গঠিত এ পরামর্শসভা দুটি ভাগে বিভক্ত ছিল । যেমন- ক. মজলিশ-আল-আম এবং খ. মজলিশ-আল-খাস । মহানবি (স)- এর ঘনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ সাহাবা এবং মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মজলিশ-আল-আম গঠিত ছিল। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। অন্যদিকে দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য অল্প সংখ্যক নিয়ে মজলিশ-আল-খাস গঠিত ছিল। হযরত ওমর (রা) রাজ্য শাসনের ব্যাপারে সাধারণ মানুষের মতামতও গ্রহণ করতেন। উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত পরামর্শ পরিষদ মজলিশ-উস-শুরারই সাদৃশ্য পাওয়া যায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর