শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমরের (রা) রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—বক্তব্যটি কি সমর্থন কর কি? মতামত দাও ৷

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমর (রা)-এর রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—আমি এ বক্তব্যটি সমর্থন করি। হযরত ওমর (রা) ছিলেন ইসলামি শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা । শাসন ব্যবস্থায় তিনি যেসব সংস্কার করেন রাজস্ব সংস্কার সেগুলোর অন্যতম । রাসুল (স) এবং আবু বকর (রা)-এর সময় ইসলামি রাষ্ট্রের আয়ের উৎস ছিল জাকাত, জিজিয়া, খারাজ, উশর, গনিমত ও আল-ফাই । খলিফা ওমর (রা) নতুন করে উশুর (বাণিজ্য কর) এবং আল-হিমা বা রাষ্ট্রীয় চারণভূমিতে পশু চারণের ওপর কর চালু করেন । আগে ঘোড়ার জাকাত দিতে হতো না । ওমর (রা)-এর সময় ঘোড়ার ওপর জাকাত আরোপ করা হয় । 'বায়তুল মাল' (রাষ্ট্রীয় কোষাগার)-এর পুনর্গঠন খলিফা হযরত ওমর (রা)- এর একটি শ্রেষ্ঠ কৃতিত্ব। তিনি আব্দুল্লাহ বিন আকরামকে প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে মদিনায় বায়তুল মালের সংস্কার ও পুনর্গঠন করেন। সেখানে প্রদেশ থেকে প্রেরিত উদ্বৃত্ত অর্থ জমা থাকত। ঐ কোষাগার পাহারা দেওয়ার জন্য অস্ত্র সজ্জিত প্রহরীও নিযুক্ত করা হয়েছিল। এছাড়া খিলাফতের আয় বৃদ্ধি পাওয়ায় খলিফা দিওয়ান-উল-খারাজ নামে একটি নতুন রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। এর কাজ ছিল রাজ্যের আয়-ব্যয়ের হিসাব রক্ষা করা এবং প্রয়োজনীয় খরচ নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ জনসাধারণের মধ্যে বণ্টনের ব্যবস্থা করা। উদ্বৃত্ত অর্থ প্রজাদের কল্যাণে ব্যয়ের জন্য ওমর (রা) আদম শুমারি পরিচালনা করে একটি ভাতাভোগী তালিকা তৈরি করেন। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হয় ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমরের (রা) রাজস্ব ব্যব…

উদ্দীপক

ফতেহনগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব প্রশাসনের সর্বত্র গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বহু পরিকল্পনা গ্রহণ করেন। শাসনকার্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরিষদ রাষ্ট্রপ্রধানকে দৈনন্দিন প্রশাসন পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন। প্রশাসন ছাড়াও রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব ও কর ব্যবস্থায় বহুবিধ সংস্কার সাধন করেন। মানুষ তার সুফল ভোগ করছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ হলো উষ্ট্রের যুদ্ধ (৬৫৬ খ্রি.)।

উত্তর

হযরত ওসমান (রা) রুমা কৃপ ক্রয় করে মদিনার পানীয় জলের অভাব দূর করেন । হযরত ওসমান (রা) ছিলেন তৎকালীন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী । ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও জনকল্যাণে অকাতরে তার সম্পদ ব্যয় করেন। ৬২২ খ্রিষ্টাব্দে রাসুল (স)-এর মদিনায় হিজরতের পর সেখানে পানীয় জলের অভাব দেখা দেয়। মদিনার পানির কূপ গুলোর মধ্যে রুমা কূপে সুপেয় পানি পাওয়া যেত। কিন্তু এই কূপের মালিক বিনিময় ছাড়া কাউকে পানি পান করতে দিত না। তখন ওসমান (রা) ১৮,০০০ (আঠারো হাজার) দিনার দিয়ে ঐ ব্যক্তির কাছ থেকে কূপটি কিনে সর্বসাধারণের ব্যবহারের জন্য সেটি ওয়াকফ (দান) করেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত মজলিশ-উস-শুরার সাদৃশ্য ব্যাখ্যা করা হল- হযরত ওমর (রা) ছিলেন গণতন্ত্রমনা। তার প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতান্ত্রিক শাসন। তিনি প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও প্রয়োগ করেন। তিনি কুরআন-হাদিসের আলোকে জনগণের ইচ্ছার প্রতি খেয়াল রেখে পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। উদ্দীপকে বর্ণিত আইনসভা তার গৃহীত এ বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি। উদ্দীপকে বর্ণিত ফতেহনগর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব প্রশাসনের সর্বত্র গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বহু পরিকল্পনা গ্রহণ করেন। শাসনকার্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য তিনি রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। পরিষদ রাষ্ট্রপ্রধানকে দৈনন্দিন প্রশাসন পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন।হযরত ওমর (রা)-ও শাসনকার্য পরিচালনার জন্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভা গঠন করেছিলেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে মজলিশ- উস-শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান করতেন। হযরত ওমর (রা) গঠিত এ পরামর্শসভা দুটি ভাগে বিভক্ত ছিল । যেমন- ক. মজলিশ-আল-আম এবং খ. মজলিশ-আল-খাস । মহানবি (স)- এর ঘনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ সাহাবা এবং মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মজলিশ-আল-আম গঠিত ছিল। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। অন্যদিকে দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য অল্প সংখ্যক নিয়ে মজলিশ-আল-খাস গঠিত ছিল। হযরত ওমর (রা) রাজ্য শাসনের ব্যাপারে সাধারণ মানুষের মতামতও গ্রহণ করতেন। উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত পরামর্শ পরিষদ মজলিশ-উস-শুরারই সাদৃশ্য পাওয়া যায়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমর (রা)-এর রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—আমি এ বক্তব্যটি সমর্থন করি। হযরত ওমর (রা) ছিলেন ইসলামি শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা । শাসন ব্যবস্থায় তিনি যেসব সংস্কার করেন রাজস্ব সংস্কার সেগুলোর অন্যতম । রাসুল (স) এবং আবু বকর (রা)-এর সময় ইসলামি রাষ্ট্রের আয়ের উৎস ছিল জাকাত, জিজিয়া, খারাজ, উশর, গনিমত ও আল-ফাই । খলিফা ওমর (রা) নতুন করে উশুর (বাণিজ্য কর) এবং আল-হিমা বা রাষ্ট্রীয় চারণভূমিতে পশু চারণের ওপর কর চালু করেন । আগে ঘোড়ার জাকাত দিতে হতো না । ওমর (রা)-এর সময় ঘোড়ার ওপর জাকাত আরোপ করা হয় । 'বায়তুল মাল' (রাষ্ট্রীয় কোষাগার)-এর পুনর্গঠন খলিফা হযরত ওমর (রা)- এর একটি শ্রেষ্ঠ কৃতিত্ব। তিনি আব্দুল্লাহ বিন আকরামকে প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে মদিনায় বায়তুল মালের সংস্কার ও পুনর্গঠন করেন। সেখানে প্রদেশ থেকে প্রেরিত উদ্বৃত্ত অর্থ জমা থাকত। ঐ কোষাগার পাহারা দেওয়ার জন্য অস্ত্র সজ্জিত প্রহরীও নিযুক্ত করা হয়েছিল। এছাড়া খিলাফতের আয় বৃদ্ধি পাওয়ায় খলিফা দিওয়ান-উল-খারাজ নামে একটি নতুন রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। এর কাজ ছিল রাজ্যের আয়-ব্যয়ের হিসাব রক্ষা করা এবং প্রয়োজনীয় খরচ নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ জনসাধারণের মধ্যে বণ্টনের ব্যবস্থা করা। উদ্বৃত্ত অর্থ প্রজাদের কল্যাণে ব্যয়ের জন্য ওমর (রা) আদম শুমারি পরিচালনা করে একটি ভাতাভোগী তালিকা তৈরি করেন। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হয় ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।