উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত কোন পরিষদের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা)-এর প্রশাসনিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভার মিল রয়েছে। হযরত ওমর (রা) ছিলেন গণতন্ত্রমনা। তার প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতান্ত্রিক শাসন। তিনি প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও প্রয়োগ করেন। তিনি কুরআন-হাদিসের আলোকে জনগণের ইচ্ছার প্রতি খেয়াল রেখে পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। উদ্দীপকে বর্ণিত আইনসভা তার গৃহীত এ বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি। উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। মূল ক্ষমতার অধিকারী নিম্নকক্ষের নাম হাউজ অব কমন্স। মূলত হাউজ অব কমন্সের নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন । অপরদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউজ অব লর্ডসের সদস্যরা দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত দেন। হযরত ওমর (রা)-ও শাসনকার্য পরিচালনার জন্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভা গঠন করেছিলেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে মজলিশ- উস-শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান করতেন। হযরত ওমর (রা) গঠিত এ পরামর্শসভা দুটি ভাগে বিভক্ত ছিল। যেমন- ক. মজলিশ-আল-আম এবং খ, মজলিশ-আল-খাস । মহানবি (স)- এর ঘনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ সাহাবা এবং মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মজলিশ-আল-আম গঠিত ছিল। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। অন্যদিকে দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য অল্প সংখ্যক নিয়ে মজলিশ-আল-খাস গঠিত ছিল। হযরত ওমর (রা) রাজ্য শাসনের ব্যাপারে সাধারণ মানুষের মতামতও গ্রহণ করতেন। উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত পরামর্শ পরিষদ মজলিশ-উস-শুরারই সাদৃশ্য পাওয়া যায় ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত কোন পরিষদের সা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর