শেয়ারFacebookWhatsApp

উক্ত পরিষদের কার্যাবলি পর্যালোচনা করো ।

উত্তর: হযরত ওমর (রা) গঠিত মজলিশ-উস-শুরা বা পরামর্শ সভার মাধ্যমেই তার প্রশাসন পরিচালিত হতো। এটি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখে। ইসলামি রাষ্ট্র পরিচালনায় মজলিশ-উস-শুরার ব্যাপক ভূমিকা ছিল। শাসনকার্যের স্বচ্ছতা, নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিচারকার্যসহ রাষ্ট্র পরিচালনা বিষয়ে সকল সিদ্ধান্ত মজলিশ-উস-শুরার পরামর্শ অনুসারেই গ্রহণ করা হতো। হযরত ওমর (রা) ঘোষণা করেছিলেন, “পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না।” বিচারকাজে কঠোরতা প্রদর্শন ছিল এ পরামর্শসভার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । খলিফা ওমর (রা)-এর গঠিত 'মজলিশ-উস-শুরা' দৈনন্দিন ও বাৎসরিক প্রশাসনিক কাজের ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করত। সুষ্ঠুভাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন প্রয়োজন, যা উদ্দীপক ও ওমর (রা)-এর শাসনব্যবস্থায় লক্ষণীয়। তবে হযরত ওমর (রা) গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন । তাই তিনি পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। দক্ষ ও যোগ্যতাসম্পন্ন লোকদের সমন্বয়ে মজলিশ-উস-শুরা গঠন করা হয়। এর দুটি ভাগ ছিল। একটি হচ্ছে মজলিশ-আল-আম, যেখানে রাসুল (স)-এর সাহাবা এবং মদিনার বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত দিতেন। অন্যদিকে ছিল মজলিশ-আল-খাস যা অল্পসংখ্যক মুজাহিদ নিয়ে গঠিত ছিল। হযরত আলি (রা), তালহা (রা) যুবায়ের (রা) প্রমুখ মজলিশ-আল-খাসের সদস্য ছিলেন। তারা প্রশাসনের দৈনন্দিন কাজের ব্যাপারে মতামত দিতেন। সুতরাং দেখা যাচ্ছে, ওমর (রা)-এর উপদেষ্টা পরিষদের সদস্যরা উদ্দীপকে বর্ণিত ব্রিটেনের হাউস অব কমন্সের সদস্যদের মতোই দেশ পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত পরিষদের কার্যাবলি পর্যালোচনা করো ।

উদ্দীপক

ব্রিটিশ পার্লামেন্টকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। আইনসভাটি দ্বি- কক্ষবিশিষ্ট। নিম্নকক্ষের নাম হাউজ অব কমন্স। মূলত হাউজ অব কমন্সে নির্বাচিত প্রতিনিধিরাই ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউজ অব লর্ডসের সদস্যরা দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত দেন ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

আতিক শব্দের অর্থ দানশীল ।

উত্তর

যুন্নুরাইন বলতে দুই নুর বা জ্যোতিষ্কের অধিকারীকে বোঝায়। মহানবি (স) ছিলেন মানবজাতির জন্য নুরস্বরূপ। হযরত ওসমান (রা) মহানবি (স)-এর দুই মেয়ে রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে যুন্নুরাইন বলা হয়। বিবাহ সূত্রে ওসমান (রা) মহানবি (স)- এর দুই কন্যার 'অধিকার' লাভ করেন। এজন্যই তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয় ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা)-এর প্রশাসনিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভার মিল রয়েছে। হযরত ওমর (রা) ছিলেন গণতন্ত্রমনা। তার প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতান্ত্রিক শাসন। তিনি প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও প্রয়োগ করেন। তিনি কুরআন-হাদিসের আলোকে জনগণের ইচ্ছার প্রতি খেয়াল রেখে পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। উদ্দীপকে বর্ণিত আইনসভা তার গৃহীত এ বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি । উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। মূল ক্ষমতার অধিকারী নিম্নকক্ষের নাম হাউজ অব কমন্স। মূলত হাউজ অব কমন্সের নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন । অপরদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউজ অব লর্ডসের সদস্যরা দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত দেন। হযরত ওমর (রা)-ও শাসনকার্য পরিচালনার জন্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভা গঠন করেছিলেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে মজলিশ- উস-শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান করতেন। হযরত ওমর (রা) গঠিত এ পরামর্শসভা দুটি ভাগে বিভক্ত ছিল। যেমন- ক. মজলিশ-আল-আম এবং খ, মজলিশ-আল-খাস । মহানবি (স)- এর ঘনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ সাহাবা এবং মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মজলিশ-আল-আম গঠিত ছিল । এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। অন্যদিকে দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য অল্প সংখ্যক নিয়ে মজলিশ-আল-খাস গঠিত ছিল। হযরত ওমর (রা) রাজ্য শাসনের ব্যাপারে সাধারণ মানুষের মতামতও গ্রহণ করতেন। উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত পরামর্শ পরিষদ মজলিশ-উস-শুরারই সাদৃশ্য পাওয়া যায় ।

উত্তর

হযরত ওমর (রা) গঠিত মজলিশ-উস-শুরা বা পরামর্শ সভার মাধ্যমেই তার প্রশাসন পরিচালিত হতো। এটি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখে। ইসলামি রাষ্ট্র পরিচালনায় মজলিশ-উস-শুরার ব্যাপক ভূমিকা ছিল। শাসনকার্যের স্বচ্ছতা, নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিচারকার্যসহ রাষ্ট্র পরিচালনা বিষয়ে সকল সিদ্ধান্ত মজলিশ-উস-শুরার পরামর্শ অনুসারেই গ্রহণ করা হতো। হযরত ওমর (রা) ঘোষণা করেছিলেন, “পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না।” বিচারকাজে কঠোরতা প্রদর্শন ছিল এ পরামর্শসভার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । খলিফা ওমর (রা)-এর গঠিত 'মজলিশ-উস-শুরা' দৈনন্দিন ও বাৎসরিক প্রশাসনিক কাজের ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করত। সুষ্ঠুভাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন প্রয়োজন, যা উদ্দীপক ও ওমর (রা)-এর শাসনব্যবস্থায় লক্ষণীয়। তবে হযরত ওমর (রা) গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন । তাই তিনি পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। দক্ষ ও যোগ্যতাসম্পন্ন লোকদের সমন্বয়ে মজলিশ-উস-শুরা গঠন করা হয়। এর দুটি ভাগ ছিল। একটি হচ্ছে মজলিশ-আল-আম, যেখানে রাসুল (স)-এর সাহাবা এবং মদিনার বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত দিতেন। অন্যদিকে ছিল মজলিশ-আল-খাস যা অল্পসংখ্যক মুজাহিদ নিয়ে গঠিত ছিল। হযরত আলি (রা), তালহা (রা) যুবায়ের (রা) প্রমুখ মজলিশ-আল-খাসের সদস্য ছিলেন। তারা প্রশাসনের দৈনন্দিন কাজের ব্যাপারে মতামত দিতেন। সুতরাং দেখা যাচ্ছে, ওমর (রা)-এর উপদেষ্টা পরিষদের সদস্যরা উদ্দীপকে বর্ণিত ব্রিটেনের হাউস অব কমন্সের সদস্যদের মতোই দেশ পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করতেন ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।