উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফার হত্যাকাণ্ডের মিল রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মেয়রের হত্যাকাণ্ডের সাথে ইসলামের ইতিহাসের খুলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের মিল রয়েছে। হযরত ওসমান (রা) ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তার মধ্যে মানব চরিত্রের সকল প্রকার মহৎ গুণের সমাবেশ ঘটেছিল । তিনি ছিলেন ন্যায়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও মহৎপ্রাণ ব্যক্তি। খিলাফত লাভের পর ওসমান (রা) ইসলামের সার্বিক খেদমত ও জনসাধারণের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তবুও তাকে স্বজনপ্রীতি, কুরআন শরিফ দগ্ধীকরণ ও বায়তুল মালের অর্থ আত্মসাৎ করা প্রভৃতি অভিযোগের প্রেক্ষিতে হত্যা করা হয়। উদ্দীপকেও এ ধরনের ঘটনা পরিলক্ষিত হয় । উদ্দীপকের মেয়র জনাব আবছার সাহেবের আত্মীয়রা যোগ্যতাবলে চাকুরিতে নিয়োগ পেলেও জনগণ তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, অর্থ-আত্মসাৎসহ নানা অভিযোগ তোলে। যার শেষ পরিণতিতে তাকে জীবন দিতে হয়। একই রকম ঘটনার শিকার হন হযরত ওসমান (রা)। হযরত ওসমান (রা)-এর বিরুদ্ধে নানা প্রকার অভিযোগ আনা হয়। সেগুলোর মধ্যে আরব বেদুইন ও অনারব মুসলমানগণ স্বজনপ্রীতির অভিযোগ আনেন। এছাড়া কুরআন শরিফ দগ্ধীকরণের অভিযোগ, বায়তুল মালের আত্মসাৎ করে নিজের আত্মীয়- স্বজনকে দান করা এবং সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার করা প্রভৃতি অভিযোগের ভিত্তিতে সাম্রাজ্যের অনেক স্থান থেকে বিদ্রোহীরা মদিনায় উপস্থিত হয়ে খলিফা ওসমান (রা)-এর বাসগৃহ অবরোধ করে এবং কুরআন পাঠরত অবস্থায় ৬৫৬ খ্রিষ্টাব্দে খলিফাকে হত্যা করে । তাই বলা যায়, উদ্দীপকের মেয়রের হত্যাকাণ্ডের সাথে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের মিল লক্ষ করা যায় ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফার হত্যাকাণ্ড…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর