উক্ত খলিফার হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত খলিফা অর্থাৎ হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ৬৫৬ খ্রিষ্টাব্দের ১৭ জুন বিদ্রোহীদের হাতে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) নিহত হন। ইসলামের ইতিহাসে তার নিহত হওয়া একটি চরম বেদনাবিধুর ঘটনা। মহানবি (স)-এর সময় থেকে মুসলমানদের মধ্যে একতা ছিল। কিন্তু হযরত ওসমান (রা)-কে হত্যার ফলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়। মুসলিম সমাজে এ বিভেদ আজও বিদ্যমান । হযরত ওসমান (রা)-কে হত্যার কারণে ইসলামের ঐক্যের প্রতীক খিলাফতের ধর্মীয় ও নৈতিক মর্যাদা মারাত্মকভাবে ভূলুণ্ঠিত হয়। খিলাফতের প্রতি মুসলমানদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভক্তি ক্রমশ শিথিল হয়ে পড়ে। ওসমান (রা)-এর মৃত্যুতে মুসলমানদের মধ্যে যে অনৈক্য দেখা দেয় তার ফলে পরবর্তী সময়ে উষ্ট্রের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। এছাড়া এ ঘটনার জের ধরেই ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালা প্রান্তরে সংঘটিত যুদ্ধে রাসুল (স)-এর নাতি ইমাম হোসেন (রা) শহিদ হন। কারবালার এ মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের সংযোজন করে। বস্তুত এর ফলে সৃষ্ট গৃহযুদ্ধের কারণে মুসলিম বিশ্ব দ্বিধাবিভক্ত হয়ে পড়ে । মুসলিম সমাজে সুন্নি, শিয়া, খারেজি প্রভৃতি ধর্মীয় ও রাজনৈতিক দল ও সম্প্রদায়ের উদ্ভব হয়। হযরত ওসমান (রা)-এর হত্যাকাণ্ডের ফলে সৃষ্ট দ্বন্দ্বের কারণে আলি (রা)-এর মৃত্যুর পর মুয়ারিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন । তিনি আলি (রা)-এর পুত্র ইমাম হাসানকে খিলাফত ত্যাগে বাধ্য করেন। পরবর্তী সময়ে মুয়াবিয়া নিজের ছেলে ইয়াজিদকে উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন করেন। ফলে খিলাফতের গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্র চালু হয় । মোটকথা, হযরত ওসমান (রা)-এর হত্যার ফলে মুসলিম জাহান অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত খলিফার হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী উদ্দীপকের আলোকে উক্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর