শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের উল্লিখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।হযরত আলী (রা.) ৬৫৬ সালে খিলাফতের দায়িত্বভার গ্রহণের প্রথম থেকেই সাম্রাজ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল। উক্ত পরিস্থিতি নির্মূলে প্রাদেশিক শাসনকর্তার রদবদল করা প্রয়োজনীয় হয়ে পড়ে। খলিফা কালবিলম্ব না করে বসরা, কুফা, মিশর ও সিরিয়ার শাসনকর্তাদের পদত্যাগের নির্দেশ দেন। অন্যান্য শাসনকর্তারা। খলিফার নির্দেশ মান্য- করলেও সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া খলিফার নির্দেশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে। মুয়াবিয়ার বিশ্বাসঘাতকতা ও অবাধ্যতার উপযুক্ত জবাব এবং ইসলামে ঐক্য ও সংহতিকে রক্ষার জন্য হযরত আলী (রা.) ৬৫৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে ৫০,০০০ সৈন্যসহ সিরিয়া অভিমুখে রওয়ানা হন। খলিফার এ অগ্রগতির সংবাদে কালবিলম্ব না করে মুয়াবিয়াও ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে সিফফিন নামক প্রান্তরে উপস্থিত হন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েও হযরত আলী (রা.) মুসলমানদের অহেতুক রক্তপাত এড়ানোর জন্য মুয়াবিয়াকে বশ্যতা স্বীকার করে শান্তি প্রতিষ্ঠার জন্য পুনরায় আহ্বান জানান। কিন্তু মুয়াবিয়া খলিফার আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, খলিফা উসমান (রা)-এর হত্যাকারীদের তৎক্ষণাৎ শাস্তিবিধানে অসম্মতিজ্ঞাপন করায় তাঁকে বৈধ খলিফা বলে। মানতেও অস্বীকার করেন। মুয়াবিয়ার এরূপ ঔদ্ধত্যের কারণে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এবং ৬৫৭ সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘট…

উদ্দীপক

জনাব কামাল লৌহিত্য গ্রুপ ও কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তাঁর অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডির আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। এক পর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ উষ্ট্রের যুদ্ধ।

উত্তর

হযরত আলী (রা)-এর শাসনামলে দুমাতুল জন্দলের সালিসি রায় অমান্য করে একটি দল তার পক্ষ ত্যাগ করে যারা ইতিহাসে খারিজি নামে পরিচিত। খারিজি শব্দের অর্থ দলত্যাগী। দুমাতুল জন্দলের রায়কে প্রত্যাখান করে হযরত আলী (রা)-এর পক্ষের কিছু লোক তাকে যুদ্ধ করতে পরামর্শ দেয়। হযরত আলী তাদের পরামর্শ অগ্রাহ্য করলে তারা তার দল ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। ইতিহাসে এরা খারিজি নামে পরিচিত। তারা উগ্র ধর্মীয় ও রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। তারা নাহরায়নের যুদ্ধে আলী (রা)-এর কাছে পরাজিত হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ে এবং তাদের মতবাদ প্রচার করে।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।হযরত আলী (রা.) ৬৫৬ সালে খিলাফতের দায়িত্বভার গ্রহণের প্রথম থেকেই সাম্রাজ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল। উক্ত পরিস্থিতি নির্মূলে প্রাদেশিক শাসনকর্তার রদবদল করা প্রয়োজনীয় হয়ে পড়ে। খলিফা কালবিলম্ব না করে বসরা, কুফা, মিশর ও সিরিয়ার শাসনকর্তাদের পদত্যাগের নির্দেশ দেন। অন্যান্য শাসনকর্তারা। খলিফার নির্দেশ মান্য- করলেও সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া খলিফার নির্দেশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে। মুয়াবিয়ার বিশ্বাসঘাতকতা ও অবাধ্যতার উপযুক্ত জবাব এবং ইসলামে ঐক্য ও সংহতিকে রক্ষার জন্য হযরত আলী (রা.) ৬৫৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে ৫০,০০০ সৈন্যসহ সিরিয়া অভিমুখে রওয়ানা হন। খলিফার এ অগ্রগতির সংবাদে কালবিলম্ব না করে মুয়াবিয়াও ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে সিফফিন নামক প্রান্তরে উপস্থিত হন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েও হযরত আলী (রা.) মুসলমানদের অহেতুক রক্তপাত এড়ানোর জন্য মুয়াবিয়াকে বশ্যতা স্বীকার করে শান্তি প্রতিষ্ঠার জন্য পুনরায় আহ্বান জানান। কিন্তু মুয়াবিয়া খলিফার আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, খলিফা উসমান (রা)-এর হত্যাকারীদের তৎক্ষণাৎ শাস্তিবিধানে অসম্মতিজ্ঞাপন করায় তাঁকে বৈধ খলিফা বলে। মানতেও অস্বীকার করেন। মুয়াবিয়ার এরূপ ঔদ্ধত্যের কারণে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এবং ৬৫৭ সালে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ অর্থাৎ সিফফিনের যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্রের প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে।সিফফিনের যুদ্ধের ফলে খিলাফতের পবিত্রতা ও মর্যাদা নষ্ট হয়। হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধের ফলে মুসলমানদের ঐক্য ও সংহতি বিপন্ন হয়। ফলে মুসলমানগণ পরবর্তীকালে বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে, যার জন্য মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হয়। মুসলিম ঐক্য বিনষ্ট হলে আর কোনোদিন মুসলমানদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে না। এ যুদ্ধের ফলে মুসলিম সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মিশর ও সিরিয়া খিলাফত হতে বিচ্ছিন্ন হয়ে হযরত মুয়াবিয়া (রা.)-এর শাসনাধীনে শাসিত হতে থাকে। এ ধরনের বিভক্তি ও বিচ্ছেদের কারণে ইসলামি খিলাফতের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার যুদ্ধের ফলে সাম্রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়। ৬৬২ খ্রিস্টাব্দে খারিজিদের হাতে হযরত আলী (রা.) নিহত হলে ইসলামি খিলাফত ব্যবস্থার পরিসমাপ্তি ঘটে। খিলাফতের মতো গণতান্ত্রিক ব্যবস্থার স্থলে ইসলামি শাসনব্যবস্থায় রাজতন্ত্রের সূচনা হয়। হযরত মুয়াবিয়া (রা.) তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকার মনোনয়ন করলে রাজতন্ত্র চালু হয়। পরিশেষে বলা যায় যে, হযরত আলী (রা) ও মুয়াবিয়া (রা.)-এর দ্বন্দ্ব ইসলামি আদর্শ ও ঐক্যকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘট… | Prosthuti