উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্থ করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে-বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ অর্থাৎ সিফফিনের যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্রের প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে।সিফফিনের যুদ্ধের ফলে খিলাফতের পবিত্রতা ও মর্যাদা নষ্ট হয়। হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধের ফলে মুসলমানদের ঐক্য ও সংহতি বিপন্ন হয়। ফলে মুসলমানগণ পরবর্তীকালে বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে পড়ে, যার জন্য মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হয়। মুসলিম ঐক্য বিনষ্ট হলে আর কোনোদিন মুসলমানদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে না। এ যুদ্ধের ফলে মুসলিম সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মিশর ও সিরিয়া খিলাফত হতে বিচ্ছিন্ন হয়ে হযরত মুয়াবিয়া (রা.)-এর শাসনাধীনে শাসিত হতে থাকে। এ ধরনের বিভক্তি ও বিচ্ছেদের কারণে ইসলামি খিলাফতের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার যুদ্ধের ফলে সাম্রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়। ৬৬২ খ্রিস্টাব্দে খারিজিদের হাতে হযরত আলী (রা.) নিহত হলে ইসলামি খিলাফত ব্যবস্থার পরিসমাপ্তি ঘটে। খিলাফতের মতো গণতান্ত্রিক ব্যবস্থার স্থলে ইসলামি শাসনব্যবস্থায় রাজতন্ত্রের সূচনা হয়। হযরত মুয়াবিয়া (রা.) তার পুত্র ইয়াজিদকে পরবর্তী উত্তরাধিকার মনোনয়ন করলে রাজতন্ত্র চালু হয়। পরিশেষে বলা যায় যে, হযরত আলী (রা) ও মুয়াবিয়া (রা.)-এর দ্বন্দ্ব ইসলামি আদর্শ ও ঐক্যকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ক্ষতিগ্রস…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর