উদ্দীপকে তোমার পঠিত কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের কারবালার ঘটনার সাথে সম্পর্কিত । ৬৮০ খ্রিষ্টাব্দে সংঘটিত হওয়া কারবালার যুদ্ধ গোটা বিশ্বের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। মহানবি (স)-এর প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইনের সাথে পাপাসক্ত প্রথম ইয়াজিদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নিষ্ঠুর ইয়াজিদ খুবই করুণভাবে ইমাম হুসাইনকে অনেক স্বজনসহ হত্যা করে । উদ্দীপকে এ যুদ্ধের বর্ণনাই দেওয়া হয়েছে । উদ্দীপকে মীর মশাররফ হোসেনের রচিত “বিষাদ সিন্ধু' গ্রন্থে কারবালার নির্মম কাহিনি তুলে ধরা হয়েছে। ৬৮০ খ্রিষ্টাব্দে সংঘটিত হওয়া এ যুদ্ধে ইমাম হুসাইনের বাহিনীতে মাত্র ৭২ জন যুদ্ধক্ষম ব্যক্তি ছিলেন। অন্যদিকে, ইয়াজিদের বাহিনীতে সৈন্যসংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি। যুদ্ধে হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাশিম প্রথমে শাহাদাতবরণ করেন । পিপাসার্ত হুসাইন শিশুপুত্র আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য অগ্রসর হলে আসগর তার কোলেই তীরবিদ্ধ হন। ফলে হুসাইন শেষবারের মতো শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ইমাম হুসাইনের প্রচণ্ড বিক্রমে ইয়াজিদ বাহিনীর সেনারা ভীত হয়ে পালাতে থাকে। কিন্তু অকস্মাৎ একটি তীর হুসাইনের বক্ষ বিদীর্ণ করলে তিনি ধরাশায়ী হন। নিষ্ঠুর সীমার অর্ধমৃত হুসাইনের ঘাড়ের ওপর তরবারি চালিয়ে তার মস্তকটি বিচ্ছিন্ন করে। কারবালার প্রান্তরে বিয়োগান্তের এ ঘটনাটি শুধু ইসলামের ইতিহাসে নয় বরং গোটা বিশ্বের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত কোন ঘটনার ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর