উদ্দীপকটিতে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটিতে আমার পঠিত উমাইয়া খলিফা মুয়াবিয়া (রা)-এর ইঙ্গিত রয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি ছিলেন মুয়াবিয়া (রা)। তিনি ছিলেন উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তক । দুমাতুল জন্দলের সালিশি বৈঠকে বিশ্বাসঘাতকতা করে তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন। উদ্দীপকের রহিম মিয়ার মধ্যে এ বিষয়গুলোর প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকের রহিম মিয়া জোরপূর্বক শীতলপুর গ্রামে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। মানুষকে আকৃষ্ট করার অপূর্ব ক্ষমতা ছিল তার। তিনি গ্রামের অনেক উন্নতি সাধন করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিবিদ। তার মৃত্যুর পর তার বংশীয় শাসন কায়েম রাখার জন্য মৃত্যুর পূর্বে তার পুত্র আকবরকে গ্রামের ক্ষমতার ভার দিয়ে যান। মুয়াবিয়া (রা)-এর ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষ করা যায়। ৬৫৭ খ্রিস্টাব্দে আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হযরত আলি (রা) এর প্রচণ্ড আক্রমণে মুয়াবিয়ার পরাজয় যখন অনিবার্য, তখন তার সেনাপতি ও উপদেষ্টা আমার ইবনুল আসের পরামর্শে যুদ্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এজন্য মুয়াবিয়া কালিমার পতাকা শীর্ষে উঠিয়েও বর্ণার মাথায় পবিত্র কুরআান উত্তোলন করে তিনি সন্ধির আহ্বান জানান। পরবর্তী সময়ে হযরত আলি (রা), আবু মুসা আল আশারি এবং মুয়াবিয়া আমর ইবনুল আসকে মধ্যস্ততাকারী নিযুক্ত করে সালিশে বসেন। কিন্তু আমর ইবনুল আস বিশ্বাসঘাতকতা করে মুয়াবিয়াকে খলিফা ঘোষণা করেন। তিনি একজন ধূর্ত রাজনীতিবিদ ছিলেন। জনগণকে আকৃষ্ট করার জন্য নিজের জীবন বিনয় ও সংযতভাবে কাটাতেন । মৃত্যুর আগে তিনি বিখ্যাত কূটনীতিবিদ মুগীরা বিন শুবার প্ররোচনায় পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন। এ মনোনয়নের মাধ্যমেই উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকটিতে খলিফা মুয়াবিয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকটিতে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা …
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর