তোমার পঠিত উক্ত খলিফার কৃতিত্ব বা অবদানসমূহ মূল্যায়ন করো।
উত্তর: কূটকৌশল অবলম্বন করে খিলাফতে আরোহণ করলেও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে মুয়াবিয়া অনন্য কৃতিত্বের অধিকারী ছিলেন। মুয়াবিয়া আরব বিশ্বে প্রচলিত বহু গতানুগতিক ব্যবস্থা বিলোপ সাধন করেন। শুধু তাই নয় তিনি রোমান শাসন ব্যবস্থার ভিত্তিতে একটি স্থায়ী ও সুসংহত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। উদ্দীপকের শাসক কূটকৌশলের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করলেও শাসন ব্যবস্থায় বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেন। তাই তিনি শাসক হিসেবে সফলতা অর্জন করেন। খলিফা মুয়াবিয়া ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে সফলতা অর্জন করেন। খলিফা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী নিয়োগের মাধ্যমে আরবে প্রচলিত শাসন রীতির পরিবর্তন করেন। তিনি খুলাফায়ে রাশেদিন যুগের মজলিশ-উস-শুরা বাতিল করে নিজ নিয়ন্ত্রণাধীন আমলাতন্ত্রের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। শাসন কাজের সুবিধার জন্য তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। এতে সুষ্টুভাবে সরকারি দলিল-দস্তাবেজ সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সম্ভব হতো। খলিফা মুয়াবিয়া সুযোগ্য তিনজন প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করেছিলেন। আমর ইবনুল আসকে মিসরে, মুগিরা ইবনে শুবাকে কুফায় এবং জিয়াদ বিন আবিহকে বসরায় নিয়োগ দেন। এই তিনজন সেরা রাজনৈতিক মেধা ছিলেন ঐতিহাসিকভাবে তা প্রমাণিত। খলিফা মুয়াবিয়া কেন্দ্রীয় সরকারের সাথে প্রাদেশিক সরকারের লিখিত সংযোগ সাধনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এজন্য তিনি 'দিওয়ান আল খাতাম' নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেন। এর ফলে সরকারি হুকুমনামা ও চিঠি-পত্রাদির জালিয়াতি ও বিকৃতি রোধ করা সম্ভব হয় । খলিফা রাজস্ব আদায়ের জন্য 'দিওয়ান আল খারাজ' নামে একটি নতুন বিভাগ সৃষ্টি করেন। প্রাদেশিক গভর্নররা প্রদেশের ব্যয় মিটিয়ে বাকি যে অর্থ পাঠাতেন, তা মূলত এ বিভাগেই এসে জমা হতো। মুসলিম শাসকদের মধ্যে খলিফা মুয়াবিয়াই প্রথম ডাক বিভাগ প্রতিষ্ঠা করেন। এটি সরকারের সংবাদ আদান-প্রদানের কাজ করত। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, খলিফা মুয়াবিয়া যেভাবেই শাসক হন না কেন, প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে তিনি ইতিহাসে একজন সফল শাসকের স্থান দখল করে আছেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
তোমার পঠিত উক্ত খলিফার কৃতিত্ব বা অবদানসমূহ মূল্যায়ন করো।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর