উদ্দীপকের আলোকে উক্ত খলিফার বৈদেশিক নীতির ব্যাপারে সিদ্ধান্ত ছিল সঠিক— ব্যাখ্যা করো ।
উত্তর: উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের বৈদেশিক নীতির ব্যাপারে সিদ্ধান্ত ছিল সঠিক— উক্তিটি যথার্থ । উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজ শন্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী ছিলেন। তাই তিনি যুদ্ধাভিযান বা রাজ্য বিজয়ে আকৃষ্ট হননি। তিনি আগে খলিফাদের পাঠানো সব যুদ্ধভিযান বন্ধ করে দেন। খলিফা ওমর বিন আবদুল আজিজ তার সামরিক বাহিনীর দুর্বলতার জন্য বৈদেশিক অভিযান বন্ধ করেননি, বরং রাজ্যে স্থিতিশীলতা আনায়ন এবং ইসলাম প্রচারের প্রতি অধিক মনোযোগী ছিলেন বলেই রাজ্যজয়ের প্রতি অনাগ্রহী ছিলেন । তিনি সাম্রাজ্য বিস্তার করা অপেক্ষা সাম্রাজ্যে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করাই বেশি গুরুত্ব প্রদান করেছিলেন। তবে ওমর বিন আবদুল আজিজের বৈদেশিক নীতি সম্পর্কে সমালোচকেরা বলে থাকেন যে, রাজ্য জয়ের সংকল্প ত্যাগ করে তিনি সামরিক শক্তি হ্রাস করেন। তাই সেনাবাহিনী পরবর্তীকালে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়। তবে ওমর বিন আবদুল আজিজের বৈদেশিক নীতি রাষ্ট্রের স্বার্থবিরোধী হয়নি। কারণ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা) এবং উমাইয়া খলিফা আল ওয়ালিদ ইসলামি রাষ্ট্রের যথেষ্ট বিস্তৃতি সাধন করেন। এরপর রাজ্য বিস্তার নয় বরং রাষ্ট্রের সংহতি রক্ষা ও শাসন ব্যবস্থার সুসংহতকরণ অধিক প্রয়োজন ছিল । পরিশেষে বলা যায়, ওমর বিন আবদুল আজিজের বৈদেশিক নীতির ফলেই তার স্মরণকালের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন বিধায় তার নীতি সঠিক ছিল ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত খলিফার বৈদেশিক নীতির ব্যাপারে সিদ্ধান্ত ছিল সঠ…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর