শেয়ারFacebookWhatsApp

তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা করো ।

উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ কারবালার ঘটনা ইসলামের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল— উক্তিটি যথার্থ। কারবালার হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ হত্যাকাণ্ড মুসলিম জাহানে রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। এ ঘটনা কেবল খিলাফতের ভাগ্যই নির্ধারণ করেনি। এটি খিলাফতের ধ্বংসের অনেক পরেও মুসলিম বিশ্বের ওপর স্থায়ী প্রভাব ফেলে । কারবালার হত্যাকাণ্ড ইসলামি জগতের সর্বত্র ত্রাসের শিহরণ জাগিয়ে তোলে। এই ঘটনা খিলাফত ও তার দীর্ঘকাল পরে মুসলিম সালতানাতের ভাগ্যলিপি নির্ধারণ করে। এ মর্মান্তিক ঘটনার পর উমাইয়া ও হাশেমি বিরোধ আরও তীব্র হয়। কারবালার হত্যাকাণ্ডের ফলে মুসলিম জগৎ শিয়া ও সুন্নি নামে দুটি বিবদমান দলে বিভক্ত হয়ে পড়ে। শিয়ারা উমাইয়া বিরোধী মতবাদ প্রচার করে। পি. কে. হিট্রি বলেন, 'হুসাইনের রক্ত তার পিতার রক্ত অপেক্ষাও বেশি করে শিয়া মতবাদ সৃষ্টিতে কার্যকর ছিল।' শিয়াদের মতে, মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর হযরত আলি মুসলিম জাহানের ন্যায়সংগত ইমাম। তারা খুলাফায়ে রাশেদিনের প্রথম তিনজন খলিফার খিলাফতকেও বৈধ বলে মানতে নারাজ। অন্যদিকে সুন্নিগণ খুলাফায়ে রাশেদিনের খিলাফতকে বৈধ মনে করেন। কিন্তু আলির বংশধরদের প্রতি উমাইয়াদের দুর্ব্যবহার সমর্থন করেন না। কারবালার এ হত্যাকাণ্ড শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ হত্যাকাণ্ড মুসলমানদের ঐক্যে ফাটল ধরায়। জাতীয় জীবনেও এটির বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে মুসলমান- মুসলমান ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব দানা বাধতে থাকে এবং এর ফলে মুসলিম ঐক্য ও সংহতি চিরতরে বিনষ্ট হয় । উপরের এ আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কারবালার হত্যাকাণ্ডের ফলে পরবর্তীতে বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাতের সৃষ্টি হয় এবং ইসলামের ঐক্যে ফাটল সৃষ্টি হয় ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তোমার পাঠ্যবইয়ের আলোকে উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা করো ।

উদ্দীপক

প্রতিবছর ১০-ই মহররম তারিখে বিভিন্ন মুসলিম দেশে শোকমিছিল বের হয়। বাংলাদেশের পুরান ঢাকায় হোসনি দালান হতে সবচেয়ে বড় মিছিলটি বের হয় তারা বিভিন্ন শোকগাঁথা গায় এবং নিজেদের রক্তাক্ত করে । তারা 'হায় হোসেন হায় হোসেন' বলে মাতম করে।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত।

উত্তর

জন্মগতভাবে যারা মুসলিম না বা যারা নতুনভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকে মাওয়ালি বলা হয় । সাধারণত মাওয়ালিরা অনারব মুসলিম। নব্য মুসলিম হওয়ায় তাদের প্রতি উমাইয়া শাসকদের নীতি ছিল নেতিবাচক। এ জন্য তাদেরকে বৈষম্যমূলকভাবে খারাজ ও জিজিয়া কর দিতে হতো। একমাত্র ধার্মিক উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজ তাদের এ বৈষম্যমূলক কর থেকে মুক্তি দেন ।

উত্তর

উদ্দীপকের ঘটনা আমার পঠিত কারবালার ঘটনার কথা মনে করিয়ে দেয়। কারবালার বিয়োগান্ত ঘটনা শুধু ইসলামের ইতিহাসে নয় বরং গোটা বিশ্বের ইতিহাসে একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা । ৬৮০ খ্রিষ্টাব্দের ১০ মহররম উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের শাসনামলে কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহ কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করে। কারবালার এ মর্মান্তিক ঘটনার ফলে ইসলামে শিয়া সম্প্রদায়ের উদ্ভব হয় এবং তারা প্রতি বছর এ দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করে। উদ্দীপকে এ ঘটনারই একটি দৃশ্যপট বর্ণিত হয়েছে । উদ্দীপকে বলা হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে তাজিয়া মিছিল বের হয়। এ মিছিলে কেউ শরীর থেকে রক্ত ঝরায়, কেউ নিজের শরীরে রক্তিম রং মিশিয়ে প্রকাশ করে শোকের বন্দনা। এছাড়া এই মিছিলে নানা প্রকাশ ভঙ্গির মাধ্যমে এক অতীত শোকাবহ ঘটনাকে স্মরণ করা হয়, যেটি হলো কারবালার মর্মান্তিক ঘটনা ৷ ৬৮০ খ্রিষ্টাব্দের ১০ মহররম ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন এবং প্রথম ইয়াজিদের বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এটি ছিল একটি অসম যুদ্ধ। এ যুদ্ধে ইমাম হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাশিম প্রথমে শাহাদাতবরণ করেন । হুসাইন পিপাসার্ত শিশুপুত্র আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য অগ্রসর হলে আসগর তার কোলেই তীরবিদ্ধ হন। ফলে হুসাইন শেষবারের মতো শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ইমাম হুসাইনের বিক্রমে ইয়াজিদ বাহিনী ভীত হয়ে পালাতে থাকে। কিন্তু অকস্মাৎ একটি তীর তার বক্ষে বিদীর্ণ হলে তিনি ধরাশায়ী হন। নিষ্ঠুর সীমার অর্ধমৃত হুসাইনের ঘাড়ের ওপর তরবারি চালিয়ে তার মস্তকটি বিচ্ছিন্ন করে। ঐতিহাসিক গিবন বলেন, “হুসাইনের মৃত্যুর বিয়োগান্ত দৃশ্য নিথর পাঠকের মধ্যে সহানুভূতির উদ্রেক করবে।' বেদনাদায়ক ও মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ফলে সমগ্র মুসলিম বিশ্ব শোকের ছায়ায় বিহ্বল হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকে কারবালার বিয়োগান্ত ঘটনাই তুলে ধরা হয়েছে।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ কারবালার ঘটনা ইসলামের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল— উক্তিটি যথার্থ। কারবালার হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ হত্যাকাণ্ড মুসলিম জাহানে রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। এ ঘটনা কেবল খিলাফতের ভাগ্যই নির্ধারণ করেনি। এটি খিলাফতের ধ্বংসের অনেক পরেও মুসলিম বিশ্বের ওপর স্থায়ী প্রভাব ফেলে । কারবালার হত্যাকাণ্ড ইসলামি জগতের সর্বত্র ত্রাসের শিহরণ জাগিয়ে তোলে। এই ঘটনা খিলাফত ও তার দীর্ঘকাল পরে মুসলিম সালতানাতের ভাগ্যলিপি নির্ধারণ করে। এ মর্মান্তিক ঘটনার পর উমাইয়া ও হাশেমি বিরোধ আরও তীব্র হয়। কারবালার হত্যাকাণ্ডের ফলে মুসলিম জগৎ শিয়া ও সুন্নি নামে দুটি বিবদমান দলে বিভক্ত হয়ে পড়ে। শিয়ারা উমাইয়া বিরোধী মতবাদ প্রচার করে। পি. কে. হিট্রি বলেন, 'হুসাইনের রক্ত তার পিতার রক্ত অপেক্ষাও বেশি করে শিয়া মতবাদ সৃষ্টিতে কার্যকর ছিল।' শিয়াদের মতে, মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর হযরত আলি মুসলিম জাহানের ন্যায়সংগত ইমাম। তারা খুলাফায়ে রাশেদিনের প্রথম তিনজন খলিফার খিলাফতকেও বৈধ বলে মানতে নারাজ। অন্যদিকে সুন্নিগণ খুলাফায়ে রাশেদিনের খিলাফতকে বৈধ মনে করেন। কিন্তু আলির বংশধরদের প্রতি উমাইয়াদের দুর্ব্যবহার সমর্থন করেন না। কারবালার এ হত্যাকাণ্ড শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। এ হত্যাকাণ্ড মুসলমানদের ঐক্যে ফাটল ধরায়। জাতীয় জীবনেও এটির বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে মুসলমান- মুসলমান ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব দানা বাধতে থাকে এবং এর ফলে মুসলিম ঐক্য ও সংহতি চিরতরে বিনষ্ট হয় । উপরের এ আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কারবালার হত্যাকাণ্ডের ফলে পরবর্তীতে বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাতের সৃষ্টি হয় এবং ইসলামের ঐক্যে ফাটল সৃষ্টি হয় ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।