উদ্দীপকে উল্লেখিত বাদশাহ নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খিলাফতের কোন খলিফার সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত: বাদশাহ নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের মিল রয়েছে। উমাইয়া খলিফাদের রাজত্বকালে দেশজুড়ে ক্ষমতা নিয়ে সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতা চলছিল। তবে দ্বিতীয় ওমর হিসেবে পরিচিত খলিফা ওমর বিন আবদুল আজিজ ছিলেন এ যুগের ব্যতিক্রমধর্মী একজন মহান শাসক। উদ্দীপকের বাদশা নাসিরউদ্দিনের মধ্যে তারই চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মের প্রতিচ্ছবি দেখা যায় । উদ্দীপকের বাদশা নাসিরউদ্দিন চারিত্রিক দিক দিয়ে ছিলেন- সরল, অনাড়ম্বর, ধর্মানুরাগী ও কর্তব্যপরায়ণ। এ ধরনের বৈশিষ্ট্য খলিফা ওমর বিন আবদুল আজিজের ক্ষেত্রেও দেখা যায়। তিনি ছিলেন একজন অনাড়ম্বর, ধর্মানুরাগী, কর্তব্যপরায়ণ ও প্রজাবৎসল খলিফা। খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন তিনি। খলিফা ওমর বিন আবদুল আজিজ অত্যন্ত সহজ-সরল সাধারণ জীবনযাপন করতেন। তিনি প্রথম ওমরের মতো তালিযুক্ত কাপড় পরিধান করতেন । বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি নিজের ও পরিবারের জীবিকা নির্বাহের জন্য মাত্র দুই দিরহাম অর্থ বায়তুল মাল থেকে গ্রহণ করতেন। তিনি বিশ্বাস করতেন, বায়তুল মাল প্রজাদের সম্পদ। খলিফা শুধু এর রক্ষক। ভোগবিলাসী, আড়ম্বরপ্রিয়, ক্ষমতালোভী, মদ্যপায়ী উমাইয়া খলিফাদের মধ্যে তিনি ছিলেন বিশাল ব্যতিক্রম। সততা, নিরপেক্ষতা, সরলতা ও পবিত্রতার মূর্ত প্রতীক। খলিফা দ্বিতীয় ওমর কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবনযাপন ও শাসনকাজ পরিচালনা করতেন ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষতা তার চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল । তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু। খিলাফতের ইতিহাসের মধ্যে বিরল ধর্মভীরুতা ও চারিত্রিক নিষ্কলুষতার জন্য তাকে 'উমাইয়া সাধু' (Ummaya Saint) এবং 'পঞ্চম ধর্মপ্রাণ খলিফা' বলা হয়। সুতরাং বলা যায়, বাদশাহ নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বাদশাহ নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খিলাফতের কোন খল…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর