শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত শাসকের নীতিসমূহ উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিল ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উক্ত খলিফার অর্থাৎ খলিফা ওমর বিন আবদুল আজিজের নীতি অর্থাৎ শাসন সংস্কার উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিল বলে আমি মনে করি না ৷ খলিফা ওমর বিন আবদুল আজিজের শাসন সংস্কার উমাইয়া খিলাফতের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে এ বংশের পতনের জন্য তার গৃহীত নীতি সম্পূর্ণরূপে দায়ী ছিল না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওমর বিন আবদুল আজিজের শাসনকালের প্রতিটি দিক বিবেচনা করলে উমাইয়া বংশের পতনের জন্য তাকে দায়ী করা যায় না। তার উদার ও সাম্যের নীতির ফলে উমাইয়া বংশের প্রতি কেউ শত্রুভাবাপন্নও ছিল না । দ্বিতীয় ওমর নামে খ্যাত ওমর বিন আবদুল আজিজ তার শাসনামলে উমাইয়া, হাশেমি, আরব-অনারব, হিমারীয়-মুদারীয় দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেন। এতে তিনি অনেকাংশে সফল হন। দীর্ঘদিনের রক্তপাত, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার বিভীষিকার মধ্যে তার শাসনকাল উপশমের ভূমিকা পালন করেছে। উমাইয়া খিলাফতের পতনের দায় তার ওপর আরোপিত হওয়া একেবারেই ঠিক নয়। বরং ওমরের তিরোধানের পর তার নীতি অব্যাহত রাখা হলে আলি ও আব্বাসি বংশীয়রা সহজে ক্ষুব্ধ হতো না। তাদের আন্দোলনের জন্য দায়ী পরবর্তী দুর্বল শাসকেরা, খলিফা ওমর বিন আবদুল আজিজ নন। তার মৃত্যুর পর আরব সমাজে নতুন করে অতীতের অসাম্য ও ভেদাভেদ নীতি মাথাচাড়া দেওয়ায় উমাইয়াবিরোধী আন্দোলন জোরদার হয়। এর পরিণতিতেই উমাইয়াদের পতন ঘটে । উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, উমাইয়া বংশের পতনের পেছনে ওমর বিন আবদুল আজিজের শাসন সংস্কার দায়ী ছিল না। তবে তার শাসন সংস্কার উমাইয়া শাসনের ভিত্তিকে কিছুটা দুর্বল করে দিয়েছিল। তবে এ বংশের চূড়ান্ত পতন ঘনিয়ে এনেছিলেন তার পরবর্তী অযোগ্য শাসকেরা।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত শাসকের নীতিসমূহ উমাইয়া বংশের পতনের জন্য দায়ী…

উদ্দীপক

বাদশা নাসিরউদ্দিন বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার কোনো দাস-দাসী ছিল না। তিনি ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনে সরকারি কোষাগার থেকে কোনো অর্থ খরচ করতেন না। কুরআন শরিফ নকল ও টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। প্রশাসনিক কাজের চেয়ে তিনি ধর্মীয় কার্যাবলিকে অধিক গুরুত্ব দিতেন ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্কে ।

উত্তর

৬৯১ খ্রিষ্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টকোণাকৃতির স্মৃতিস্তম্ভটিই 'কুব্বাতুস সাখরা' বা (Dome of the Rock) নামে পরিচিত । হজযাত্রীদের মক্কায় গমন থেকে বিরত রাখা এবং জেরুজালেমের প্রতি আকৃষ্ট করার জন্যই 'কুব্বাতুস সাখরা' নির্মাণ করা হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা ও মদিনায় আধিপত্য বিস্তার করে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন। তার বিদ্রোহ দমন, জেরুজালেমের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং মক্কা-মদিনার অধিবাসীদের হতাশ করার জন্য খলিফা আবদুল মালিক এটি নির্মাণ করেন । মহানবি (স) যে পাথরের ওপর পদচিহ্ন রেখে মিরাজ গমন করেন সে পাথরকে কেন্দ্র করে 'Dome of the RockRock^{\prime} নির্মাণ করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত: বাদশাহ নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের মিল রয়েছে। উমাইয়া খলিফাদের রাজত্বকালে দেশজুড়ে ক্ষমতা নিয়ে সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতা চলছিল। তবে দ্বিতীয় ওমর হিসেবে পরিচিত খলিফা ওমর বিন আবদুল আজিজ ছিলেন এ যুগের ব্যতিক্রমধর্মী একজন মহান শাসক। উদ্দীপকের বাদশা নাসিরউদ্দিনের মধ্যে তারই চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মের প্রতিচ্ছবি দেখা যায় । উদ্দীপকের বাদশা নাসিরউদ্দিন চারিত্রিক দিক দিয়ে ছিলেন- সরল, অনাড়ম্বর, ধর্মানুরাগী ও কর্তব্যপরায়ণ। এ ধরনের বৈশিষ্ট্য খলিফা ওমর বিন আবদুল আজিজের ক্ষেত্রেও দেখা যায়। তিনি ছিলেন একজন অনাড়ম্বর, ধর্মানুরাগী, কর্তব্যপরায়ণ ও প্রজাবৎসল খলিফা। খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন তিনি। খলিফা ওমর বিন আবদুল আজিজ অত্যন্ত সহজ-সরল সাধারণ জীবনযাপন করতেন। তিনি প্রথম ওমরের মতো তালিযুক্ত কাপড় পরিধান করতেন । বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি নিজের ও পরিবারের জীবিকা নির্বাহের জন্য মাত্র দুই দিরহাম অর্থ বায়তুল মাল থেকে গ্রহণ করতেন। তিনি বিশ্বাস করতেন, বায়তুল মাল প্রজাদের সম্পদ। খলিফা শুধু এর রক্ষক। ভোগবিলাসী, আড়ম্বরপ্রিয়, ক্ষমতালোভী, মদ্যপায়ী উমাইয়া খলিফাদের মধ্যে তিনি ছিলেন বিশাল ব্যতিক্রম। সততা, নিরপেক্ষতা, সরলতা ও পবিত্রতার মূর্ত প্রতীক। খলিফা দ্বিতীয় ওমর কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবনযাপন ও শাসনকাজ পরিচালনা করতেন ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষতা তার চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল । তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু। খিলাফতের ইতিহাসের মধ্যে বিরল ধর্মভীরুতা ও চারিত্রিক নিষ্কলুষতার জন্য তাকে 'উমাইয়া সাধু' (Ummaya Saint) এবং 'পঞ্চম ধর্মপ্রাণ খলিফা' বলা হয়। সুতরাং বলা যায়, বাদশাহ নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক মিল রয়েছে।

উত্তর

উক্ত খলিফার অর্থাৎ খলিফা ওমর বিন আবদুল আজিজের নীতি অর্থাৎ শাসন সংস্কার উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিল বলে আমি মনে করি না ৷ খলিফা ওমর বিন আবদুল আজিজের শাসন সংস্কার উমাইয়া খিলাফতের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে এ বংশের পতনের জন্য তার গৃহীত নীতি সম্পূর্ণরূপে দায়ী ছিল না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওমর বিন আবদুল আজিজের শাসনকালের প্রতিটি দিক বিবেচনা করলে উমাইয়া বংশের পতনের জন্য তাকে দায়ী করা যায় না। তার উদার ও সাম্যের নীতির ফলে উমাইয়া বংশের প্রতি কেউ শত্রুভাবাপন্নও ছিল না । দ্বিতীয় ওমর নামে খ্যাত ওমর বিন আবদুল আজিজ তার শাসনামলে উমাইয়া, হাশেমি, আরব-অনারব, হিমারীয়-মুদারীয় দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেন। এতে তিনি অনেকাংশে সফল হন। দীর্ঘদিনের রক্তপাত, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার বিভীষিকার মধ্যে তার শাসনকাল উপশমের ভূমিকা পালন করেছে। উমাইয়া খিলাফতের পতনের দায় তার ওপর আরোপিত হওয়া একেবারেই ঠিক নয়। বরং ওমরের তিরোধানের পর তার নীতি অব্যাহত রাখা হলে আলি ও আব্বাসি বংশীয়রা সহজে ক্ষুব্ধ হতো না। তাদের আন্দোলনের জন্য দায়ী পরবর্তী দুর্বল শাসকেরা, খলিফা ওমর বিন আবদুল আজিজ নন। তার মৃত্যুর পর আরব সমাজে নতুন করে অতীতের অসাম্য ও ভেদাভেদ নীতি মাথাচাড়া দেওয়ায় উমাইয়াবিরোধী আন্দোলন জোরদার হয়। এর পরিণতিতেই উমাইয়াদের পতন ঘটে । উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, উমাইয়া বংশের পতনের পেছনে ওমর বিন আবদুল আজিজের শাসন সংস্কার দায়ী ছিল না। তবে তার শাসন সংস্কার উমাইয়া শাসনের ভিত্তিকে কিছুটা দুর্বল করে দিয়েছিল। তবে এ বংশের চূড়ান্ত পতন ঘনিয়ে এনেছিলেন তার পরবর্তী অযোগ্য শাসকেরা।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।