উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে কোন অর্থে খলিফা আল ওয়ালিদের মিল করা যেতে পারে? ব্যাখ্যা করো ।
উত্তর: একটি সংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিক থেকে উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে আল ওয়ালিদের মিল করা যেতে পারে। খলিফা আল ওয়ালিদ তার পিতা আবদুল মালিকের মতো একজন সুযোগ্য শাসক ছিলেন। ইসলামের ইতিহাসে বিজেতা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে আছে । তার শাসনকালে (৭০৫-৭১৫ খ্রি.) এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে খিলাফত সম্প্রসারিত হয়। এসব অঞ্চলে বিজয়াভিযান সফল করার ক্ষেত্রে তার কয়েকজন দক্ষ সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে । উদ্দীপকে বলা হয়েছে, বর্তমান অধিনায়কের নেতৃত্বে ফুটবল অঙ্গনের উদীয়মান ও শক্তিশালী ক্রীড়া সংঘ 'আবাহনী স্পোর্টিং ক্লাব' দেশে ও দেশের বাইরে বহু শিরোপা অর্জন করে। খলিফা আল ওয়ালিদের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। তার শাসনকালে তিনি হাজ্জাজ বিন ইউসুফ, কোতায়বা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়েরের মতো রণকৌশলী সেনাপতির সাহায্য লাভ করেছিলেন । তাদের অসাধারণ শৌর্যবীর্য এবং অক্লান্ত চেষ্টার ফলে নতুন নতুন অঞ্চলে আরব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কোতায়বা বিন মুসলিম মধ্য এশিয়ায় ইসলামের পতাকা উড্ডীন করেন। মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকা, তারিক বিন জিয়াদ স্পেন এবং হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মুহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু ও মুলতান জয় করে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণ করেন। এভাবে খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্য আটলান্টিক থেকে পিরেনিজ, ভারতবর্ষের সিন্ধু থেকে চীনের সীমান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বর্তমান অধিনায়কের নেতৃত্বে শিরোপা বিজয়ের সাথে খলিফা আল ওয়ালিদের রাজ্য বিজয়ের ক্ষেত্রে সুসংগঠিত সেনাবাহিনী পাওয়ার দিকটির সাদৃশ্য রয়েছে ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের বর্তমান অধিনায়কের সাথে কোন অর্থে খলিফা আল ওয়ালিদের মিল …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর