“আল ওয়ালিদের আগের খলিফা সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে” – উক্তিটি বিশ্লেষণ করো ।
উত্তর: খলিফা আবদুল মালিকের স্থিতিশীল সাম্রাজ্য খলিফা আল ওয়ালিদের বিজয়ের পথকে সহজ করে দিয়েছিল । আবদুল মালিক ছিলেন অসাধারণ প্রতিভাসম্পন্ন খলিফা। ক্ষমতায় আরোহণ করে তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার ও শাসনতান্ত্রিক সংস্কার করে উমাইয়া সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। এজন্য তাকে উমাইয়া খিলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তার প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার ফলে পরবর্তী উমাইয়া শাসকদের শাসন পরিচালনা সহজ হয়েছিল । উদ্দীপকে উল্লেখিত ঘটনায় এমন চিত্রই ফুটে উঠেছে । উদ্দীপকে বলা হয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ববর্তী অধিনায়ক একটি সংগঠিত দল গঠন করেন। এই দলের অধিনায়কত্ব পাওয়ার ফলেই বর্তমান অধিনায়ক দেশ এবং বিদেশের অসংখ্য শিরোপা জয় করতে সক্ষম হন । অনুরূপভাবে খলিফা আবদুল মালিক সাম্রাজ্যের বিদ্রোহ দমন করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। রাজস্বব্যবস্থার সংস্কার করে সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত মজবুত করেন। মৃত্যুর আগে তিনি তার পুত্র খলিফা আল ওয়ালিদের জন্য একটি বিদ্রোহমুক্ত সাম্রাজ্য, দক্ষ প্রশাসন, অঢেল সম্পদ এবং অপরাজেয় সেনাবাহিনী রেখে যান। এরূপ একটি সাম্রাজ্য লাভ করার কারণেই খলিফা আল ওয়ালিদের পক্ষে তা সম্প্রসারণ করা সম্ভব হয়েছিল । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, খলিফা আবদুল মালিকের রেখে যাওয়া সুসংগঠিত সাম্রাজ্যের জন্যই আল ওয়ালিদ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
“আল ওয়ালিদের আগের খলিফা সাম্রাজ্য বিজয়ের পথকে সহজ করে দিয়েছে” – …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর