শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে খলিফা হযরত মুয়াবিয়ার (রা.) প্রশাসনিক সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনা কর।

উত্তর: হযরত মুয়াবিয়া (রা.) ক্ষমতা গ্রহণ করে প্রশাসনিক নানাবিধ সংস্কার সাধন করেন। তিনি ডাকবিভাগ, প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, গুপ্তচর প্রথা, রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেন। দিওয়ান আল খাতাম, দিওয়ান আল বারিদ, গুপ্তচর প্রথা ও সচিবালয় প্রতিষ্ঠা মুয়াবিয়ার শাসন সংস্কারের অংশ ছিল। মুয়াবিয়া তার শাসনামলে শাসনব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনেন। প্রজাদের কল্যাণার্থে তিনি প্রাদেশিক শাসন চালু করেন। প্রাদেশিক শাসনব্যবস্থা শক্তিশালী ও কল্যাণমুখী করার জন্য কেন্দ্র হতে প্রাদেশিক শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেন। শাসনকার্য পরিচালনার সুবিধার্থে বেশকিছু সংস্কার সাধন করেন। এসব সংস্কারের অন্যতম কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। এসব সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে অনেকটা কেন্দ্র হতে প্রাদেশিক শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। তিনি মৌলিক শাসন সংস্কারক হিসেবে ডাক বিভাগ তথা দিওয়ান উল বারিদ প্রতিষ্ঠা করেন এবং শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্য রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেন। তিনি সকল দলিলপত্র রেজিস্ট্রি করার ব্যবস্থা করেন। তাছাড়া তিনি গুপ্তচর ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। পি. কে. হিট্টি বলেন, মুয়াবিয়ার শাসনকালে মুসলিম সাম্রাজ্য কেবল সুদৃঢ় ও সুসংহতই হয়নি। এর সম্প্রসারণও ঘটেছিল। খলিফা মুয়াবিয়া ছিলেন একজন সুদক্ষ সমরনায়ক ও রাজ্যবিজেতা। অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় প্রশাসনিক বিধিপ্রবর্তনের পর তিনি খিলাফত সম্প্রসারণে মনোনিবেশ করেন। তার সুদক্ষ পরিচালনায় খিলাফত সুদৃঢ় হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে খলিফা হযরত মুয়াবিয়ার (রা.) প্রশাসনিক সংস্কারের বিভি…

উদ্দীপক

রাজা প্রথম জর্জ ১৭৭৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রাজতন্ত্রের সূচনা করেন। সু কমতা গ্রহণের পরই তিনি রাজতন্ত্রের সুদৃঢ়করণের স্বার্থে সংস্কারমূলক কার্যক্রমে হাত দেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনকে ঢেলে সাজান। এছাড়া স্টটল্যান্ড, স্কশায়ার, ম্যানচেস্টার প্রভৃতি কান্ট্রিতে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। ক্ষেত্রবিশেষে উদারতা হিসেবে তিনি রাজতন্ত্রের জাঁকজমকতা ও আড়ম্বরতায় বিশ্বাসী ছিলেন।

Dhaka · 2023

উত্তর

মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।

উত্তর

জিজিয়া হলো মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিম নাগরিকদের প্রদেয় নিরাপত্তা কর। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম সম্প্রদায়ের সক্ষম যুবকরা যুদ্ধে নিজের পরিবারের নিরাপত্তা পেতে রাষ্ট্রকে যে কর দিত তাকে জিজিয়া বলা হয়। এ কর শুধুমাত্র অমুসলিম সক্ষম যুবকদের দিতে হতো। তবে তারা যুদ্ধে অংশগ্রহণ করত তারা এ কর থেকে অব্যাহতি পেত। নারী, শিশু, বৃদ্ধ ও অক্ষমদের এ কর দিতে হতো না।

উত্তর

উদ্দীপকের ইংল্যান্ডের রাজা প্রথম জর্জের শাসননীতির সাথে মুয়াবিয়া (রা.)-এর শাসননীতির নানা সাদৃশ্য রয়েছে। খলিফা হযরত মুয়াবিয়া (রা) একজন সুদক্ষ ও প্রতিভাবান শাসক ছিলেন। তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস-উশ সূরা বা পরামর্শসভা বাতিল করে প্রচলিত ইসলামি রাষ্ট্রব্যবস্থায় কতকগুলো শাসনতান্ত্রিক পরিবর্তন এনেছিলেন। এছাড়া তিনি ৬৭৬ খ্রিষ্টাব্দে স্বীয় পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে উত্তরাধিকারভিত্তিক রাজতন্ত্রের প্রবর্তন করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক বিভিন্ন সংস্কার সাধন করেন। উদ্দীপকেও এ বিষয়গুলো পরিলক্ষিত হয়। উদ্দীপকে ইংল্যান্ডের রাজা প্রথম জর্জের কথা বলা হয়েছে। তিনি ১৭৭৪ খ্রিষ্টাব্দে রাজতন্ত্রের সূচনা করেন এবং এ রাজতন্ত্রকে সুদৃঢ় করার জন্য বিশাল নৌবাহিনী গঠন করাসহ বিভিন্ন প্রশাসনিক সংস্কার সাধন করেন। অনুরূপভাবে হযরত মুয়াবিয়া (রা) সর্বপ্রথম খিলাফতকে রাজত্বে রূপান্তরিত করেন এবং নিজেকে রাজ মর্যাদায় ভূষিত করেন। আর এ রাজতন্ত্রকে সুদৃঢ় করার জন্য তিনি খুলাফায়ে রাশেদিনের আমলে প্রবর্তিত মজলিস- উশ-শূরা বা পরামর্শসভা বাতিল করেন। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করে ভূমধ্যসাগরে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি শাসনকার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে রাজা প্রথম জর্জের কার্যক্রমের মধ্যে মুয়াবিয়ার শাসনব্যবস্থার সুস্পষ্ট ইঙ্গিত পরিলক্ষিত হয়।

উত্তর

হযরত মুয়াবিয়া (রা.) ক্ষমতা গ্রহণ করে প্রশাসনিক নানাবিধ সংস্কার সাধন করেন। তিনি ডাকবিভাগ, প্রতিষ্ঠা, সচিবালয় প্রতিষ্ঠা, গুপ্তচর প্রথা, রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেন। দিওয়ান আল খাতাম, দিওয়ান আল বারিদ, গুপ্তচর প্রথা ও সচিবালয় প্রতিষ্ঠা মুয়াবিয়ার শাসন সংস্কারের অংশ ছিল। মুয়াবিয়া তার শাসনামলে শাসনব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনেন। প্রজাদের কল্যাণার্থে তিনি প্রাদেশিক শাসন চালু করেন। প্রাদেশিক শাসনব্যবস্থা শক্তিশালী ও কল্যাণমুখী করার জন্য কেন্দ্র হতে প্রাদেশিক শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেন। শাসনকার্য পরিচালনার সুবিধার্থে বেশকিছু সংস্কার সাধন করেন। এসব সংস্কারের অন্যতম কেন্দ্রীয় ও প্রাদেশিক রাজধানীগুলোতে সচিবালয় প্রতিষ্ঠা করেন। এসব সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে অনেকটা কেন্দ্র হতে প্রাদেশিক শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। তিনি মৌলিক শাসন সংস্কারক হিসেবে ডাক বিভাগ তথা দিওয়ান উল বারিদ প্রতিষ্ঠা করেন এবং শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের জন্য রেজিস্ট্রি বিভাগ স্থাপন করেন। তিনি সকল দলিলপত্র রেজিস্ট্রি করার ব্যবস্থা করেন। তাছাড়া তিনি গুপ্তচর ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। পি. কে. হিট্টি বলেন, মুয়াবিয়ার শাসনকালে মুসলিম সাম্রাজ্য কেবল সুদৃঢ় ও সুসংহতই হয়নি। এর সম্প্রসারণও ঘটেছিল। খলিফা মুয়াবিয়া ছিলেন একজন সুদক্ষ সমরনায়ক ও রাজ্যবিজেতা। অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় প্রশাসনিক বিধিপ্রবর্তনের পর তিনি খিলাফত সম্প্রসারণে মনোনিবেশ করেন। তার সুদক্ষ পরিচালনায় খিলাফত সুদৃঢ় হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।