উদ্দীপকে বর্ণিত ফারাও মেনেসের সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফারাও মেনেসের সাথে আমার পঠিত উমাইয়া | খলিফা মুয়াবিয়ার মিল রয়েছে। উদ্দীপকের রাজা মেনেস মিশরের শক্তিশালী ফারাও ছিলেন। তিনি মিশরে গণতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ করে নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন, রাজকোষকে ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন। তিনি ধর্ম-কর্মে একনিষ্ঠ হলেও কুটিল রাজনৈতিক চরিত্রের অধিকারী হিসেবে যেকোনো কাজ করতে দ্বিধা করতেন না। তার পুত্র ছিল পাপাসপ্ত, অত্যাচারী, ইন্দ্রিয়পরায়ণ ও অকর্মণ্য। রাজা মেনেসের সাথে মুয়াবিয়ার মিল রয়েছে। কেননা তিনি খলিফা হয়ে অনুরূপ কর্মকান্ডসম্পাদন করেন। ইমাম হাসানের সাথে কৃত চুক্তি ভঙ্গ করে মুয়াবিয়া ৬৬১ সালে খিলাফত গ্রহণ করেন। তিনি পরবর্তীতে পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে খিলাফতের গণতান্ত্রিক ধারা পরিবর্তন করে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। যার ফলে খলিফা নির্বাচন প্রক্রিয়া পরিবর্তিত হয়ে যায়। মুয়াবিয়া সাম্রাজ্যের শাসনব্যবস্বারে সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য খুলাফায়ে রাশেদিনের যুগের কুরআনকে সুন্নাহভিত্তিক গণতান্ত্রিক নীতিগুলো পরিবর্তন করে সাসানীয় ও রোমান পদ্ধতি দ্বারা প্রভাবিত রাজতন্ত্রের কাঠামো তৈরি করেন। তিনি মজলিস-উশ-শূরা বাতিল করেন। উপদেষ্টার পরিবর্তে সরকারি কর্মচারী দ্বারা শাসনকার্য সম্পাদন করার ব্যবস্থা করেন। মজলিস- উশ-শূরার মাধ্যমে খলিফা নির্বাচন পদ্ধতি রহিত করে তিনি মনোনয়ন প্রথা চালু করেন। তিনি রাষ্ট্রীয় কোষাগার বায়তুল মালকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেন। তিনি প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করে গ্রিক দ্বীপ জয় করেন। তার শাসনকাল নানা সংস্কারের জন্য গৌরবোজ্জ্বল হলেও তিনি কুটিল চরিত্রে অধিকারী হিসেবে আলী বংশীয়দের সাথে দুর্ব্যবহার করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত রাজা মেনেসের কর্মকান্ডের সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার কর্মকান্ড সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফারাও মেনেসের সাথে তোমার পঠিত কোন উমাইয়া খলিফার মিল…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর