উদ্দীপকের আলোকে উক্ত খলিফার পুত্রের চরিত্র বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত খলিফা তথা মুয়াবিয়া (রা.)-এর পুত্র ছিল ইয়াজিদ। ইয়াজিদ পাপিষ্ঠ, মদ্যপায়ী, অত্যাচারী ও অকর্মণ্য ছিল। ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করে অনৈসলামিক কার্যক্রম শুরু করে। সে ব্যক্তিগতভাবে অনৈতিক ও অনৈসলামিক জীবনযাপন করত। সে ছিল দুশ্চরিত্র, লম্পট ও নীচু প্রকৃতির লোক। সে তার দরবারে বানরের মাথায় টুপি পড়িয়ে হাজির করত বলে প্রচলিত আছে। তার শাসনামলে তিন বছরে তিনটি জঘন্য ঘটনা সংঘটিত হয়। ৬৮০ সালে তিনি কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-কে হত্যা করেন। পরবর্তী বছর মদিনা আক্রমণ করে অনেক সাহাবিকে হত্যা করে এবং পরবর্তী বছর মক্কা আক্রমণ করে কাবাঘর বিধ্বস্ত করে এবং অগ্নিসংযোগ করে। সে ব্যক্তিগত জীবনে পাপাসক্ত ও নিষ্ঠুর ছিল। সে ছিল মদ্যপায়ী এবং সর্বদা মদে আসক্ত থাকত। সে বিলাসী জীবনযাপন করত এবং মদ ও নারীতে ডুবে থাকত। চরিত্রহীন ও মদ্যপায়ী ছিল। সে ব্যক্তিগত জীবনে কোনো ধর্মীয় অনুশাসন মেনে চলত না এবং সর্বদা পাপ কাজে নিয়োজিত থাকত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত খলিফার পুত্রের চরিত্র বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর