শেয়ারFacebookWhatsApp

গাজান খানের শাসননীতির সাথে কোন উমাইয়া খলিফার শাসননীতির মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: গাজান খানের শাসননীতির সাথে উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের শাসননীতির মিল রয়েছে। উদ্দীপকের গাজান খান প্রজারঞ্জক শাসক হিসেবে জনগণের কল্যাণ চিন্তায় সকল প্রকার অন্যায় কর রহিত করেন। তার শাসননীতির উদ্দেশ্য ছিল প্রজাকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা। গাজান খানের শাসননীতির সাথে উমর বিন আব্দুল আজিজের শাসননীতি সাদৃশ্যপূর্ণ। কেননা তিনি ক্ষমতা গ্রহণ করেই সকল অন্যায় কর বিলোপ করে প্রজাদের কল্যাণ সাধনে আত্মনিয়োগ করেন। তিনি ঘোষণা করেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা জিজিয়া কর দেওয়া হতে রেহাই পাবে এবং অন্যান্য মুসলমানদের সমপর্যায়ভুক্ত হয়ে সকল প্রকার সুযোগ ভোগের অধিকারী হবে। 'এ নীতির ফলে অতি দ্রুত ইসলাম ধর্ম বিভিন্ন জায়গায় প্রসার লাভ করে। সকল ধর্ম- বর্ণ-গোত্রের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনই ছিল তার শাসননীতির লক্ষ্য। তার উদার ও নিরপেক্ষ শাসনব্যবস্থার কল্যাণে সাম্রাজ্যে আরব-অনারব, হিমারীয়-মুদারীয়, শিয়া-সুন্নি ও খারিজি-মাওয়ালিদের মধ্যকার বিরোধ ও বিভ্রান্তি দূর হয়েছিল। তার সমদর্শী ও শান্তিপ্রিয় নীতির ফলে এ সমস্ত সম্প্রদায়ের মধ্যে কোনো অসন্তোষ ছিল না। তিনি সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে সাম্রাজ্যের মধ্যে শান্তি ও শৃঙ্খলা আনয়নে প্রয়াসী হন। তিনি স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব বর্জন করেন। তিনি আলীর বংশধরদের প্রতি সদয় ব্যবহার করেন এবং খারিজিদের প্রতি উদার মনোভাব প্রদর্শন করেন। মুসলিম সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণের জন্য দ্বিতীয় উমর গোত্রীয় কোন্দল এবং আরব- অনারব বৈষম্য দূর করেন। এভাবে তিনি তার তিন বছরের রাজত্বকালে উমাইয়া যুগের অশান্তি, অরাজকতা, অনাচার ও অহেতুক রক্তপাতের স্থলে নিরবচ্ছিন্ন শান্তিশৃঙ্খলা, সমৃদ্ধি ও সংহতির এক সংক্ষিপ্ত অধ্যায়ের সূচনা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের গাজান খানের শাসননীতির অনুরূপ উমর বিন আজিজের শাসননীতি ছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

গাজান খানের শাসননীতির সাথে কোন উমাইয়া খলিফার শাসননীতির মিল রয়েছে? ব…

উদ্দীপক

ইলখানি সুলতান গাজান খান একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি জনগণের কল্যাণের কথা চিন্তা করে সকল প্রকার অন্যায় কর নিষিদ্ধ করেন। তার শাসননীতি ছিল প্রজাকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা। তিনি অত্যন্ত ন্যায়বান সচ্চরিত্রের অধিকারী, পরিশ্রমী শাসক ছিলেন সত্য, তবে সাম্রাজ্যের বিভিন্ন মতাবলম্বীদের বিরোধিতা, বহু জাতির সমন্বয়ে গঠিত রাষ্ট্রের দুর্বলতা, ইলখানিদের প্রতি বিরূপ মনোভাব ইত্যাদি কারণে ইলখানি সাম্রাজ্যটি খুব স্থায়ী হয়নি।

Dhaka · 2023

উত্তর

৭৫০ সালে উমাইয়া খিলাফতের পতন ঘটে।

উত্তর

খলিফা সুলায়মান একদিকে যেমন ছিলেন নিষ্ঠুর, অকর্মণ্য ও ইন্দ্রিয়পরায়ণ অন্যদিকে তেমনি ছিলেন সদাশয়, স্পষ্টভাষী ও আবেগপ্রবণ। তিনি তার জ্যেষ্ঠপুত্র আয়ুব অথবা দ্বিতীয় পুত্র দাউদকে উত্তরাধিকারী মনোনীত করতে ইচ্ছা করলেও শেষপর্যন্ত তার চাচাতো ভাই মহৎপ্রাণ উমর বিন আব্দুল আজিজকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে এক অপরিসীম ভালো কাজ করেন। এ সুবিচারপূর্ণ সিদ্ধান্তের জন্য তাঁকে আশীর্বাদের চাবি (The Key of Blessing) বলা হয়।

উত্তর

গাজান খানের শাসননীতির সাথে উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের শাসননীতির মিল রয়েছে। উদ্দীপকের গাজান খান প্রজারঞ্জক শাসক হিসেবে জনগণের কল্যাণ চিন্তায় সকল প্রকার অন্যায় কর রহিত করেন। তার শাসননীতির উদ্দেশ্য ছিল প্রজাকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা। গাজান খানের শাসননীতির সাথে উমর বিন আব্দুল আজিজের শাসননীতি সাদৃশ্যপূর্ণ। কেননা তিনি ক্ষমতা গ্রহণ করেই সকল অন্যায় কর বিলোপ করে প্রজাদের কল্যাণ সাধনে আত্মনিয়োগ করেন। তিনি ঘোষণা করেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা জিজিয়া কর দেওয়া হতে রেহাই পাবে এবং অন্যান্য মুসলমানদের সমপর্যায়ভুক্ত হয়ে সকল প্রকার সুযোগ ভোগের অধিকারী হবে। 'এ নীতির ফলে অতি দ্রুত ইসলাম ধর্ম বিভিন্ন জায়গায় প্রসার লাভ করে। সকল ধর্ম- বর্ণ-গোত্রের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনই ছিল তার শাসননীতির লক্ষ্য। তার উদার ও নিরপেক্ষ শাসনব্যবস্থার কল্যাণে সাম্রাজ্যে আরব-অনারব, হিমারীয়-মুদারীয়, শিয়া-সুন্নি ও খারিজি-মাওয়ালিদের মধ্যকার বিরোধ ও বিভ্রান্তি দূর হয়েছিল। তার সমদর্শী ও শান্তিপ্রিয় নীতির ফলে এ সমস্ত সম্প্রদায়ের মধ্যে কোনো অসন্তোষ ছিল না। তিনি সাম্রাজ্যবাদী নীতি পরিহার করে সাম্রাজ্যের মধ্যে শান্তি ও শৃঙ্খলা আনয়নে প্রয়াসী হন। তিনি স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব বর্জন করেন। তিনি আলীর বংশধরদের প্রতি সদয় ব্যবহার করেন এবং খারিজিদের প্রতি উদার মনোভাব প্রদর্শন করেন। মুসলিম সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়করণের জন্য দ্বিতীয় উমর গোত্রীয় কোন্দল এবং আরব- অনারব বৈষম্য দূর করেন। এভাবে তিনি তার তিন বছরের রাজত্বকালে উমাইয়া যুগের অশান্তি, অরাজকতা, অনাচার ও অহেতুক রক্তপাতের স্থলে নিরবচ্ছিন্ন শান্তিশৃঙ্খলা, সমৃদ্ধি ও সংহতির এক সংক্ষিপ্ত অধ্যায়ের সূচনা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের গাজান খানের শাসননীতির অনুরূপ উমর বিন আজিজের শাসননীতি ছিল।

উত্তর

সাম্রাজ্যের বিভিন্ন মতলম্বীদের বিরোধিতা, বহুজাতির সমন্বয়ে গঠিত রাষ্ট্রের দুর্বলতা ও উমাইয়াদের প্রতি বিরূপ মনোভাবসহ নানা কারণে উমাইয়াদের পতন হয়। বিভিন্ন মতলম্বীদের মতের বিরোধিতা তথা শিয়া, খারেজি, আলাবিসহ নানা সম্প্রদায়ের বিরোধিতা উমাইয়াদের পতনের অন্যতম কারণ। তাছাড়া তিন মহাদেশব্যাপী বিস্তৃত বিশাল উমাইয়া সাম্রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বন্দ্ব তথা, তুর্কি, আব্বাসীয়, ভারতীয়, স্পেনীয় ইত্যাদি। জাতিগোষ্ঠীর ভিন্নমত তাদের পতনকে ত্বরান্বিত করে। ঐতিহাসিক খোদা বকশ বলেন, উমাইয়াদের পিছনে জনসমর্থন না থাকায় শুধু সামরিক শক্তির জোরে তারা বেশিদিন টিকে থাকতে পারেননি।” কোনো সাম্রাজ্যই কেবল সামরিক শক্তির ওপর টিকে থাকতে পারে না। স্থায়িত্বের জন্য জনগণের সমর্থন ও সহযোগিতা অপরিহার্য। কিন্তু উমাইয়া সাম্রাজ্যের পিছনে কোনো জনসমর্থন ছিল না। সাম্রাজ্যের সকল গোত্রগোষ্ঠীর সমর্থন তারা কোনোদিনই পায়নি, সম্ভবত এর চেষ্টাও করেনি। ফলে প্রথম থেকেই তারা সমরশক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু জনসমর্থনহীন কোনো শাসনই স্থায়ীহয় না। কয়েকজন শাসক ব্যতীত অধিকাংশ উমাইয়া শাসক আড়ম্বরপূর্ণ বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। তারা সাম্রাজ্য শাসন করা বাদ দিয়ে আমোদ-প্রমোদে মত্ত হয়ে উঠেন। ফলে তাদের সামরিক শক্তি পঙ্গু হয়ে যায় এবং আর্থিক কাঠামো প্রায় ভেঙে পড়ে। এমতাবস্থায় কেবল উমাইয়া বংশের লোক ছাড়া সাম্রাজ্যের শিয়া, খারেজি, আরব-অনারব সকল শ্রেণির লোক আব্বাসি আন্দোলনের নেতা আবু মুসলিমের পতাকাতলে সমবেত হয়। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে সম্মিলিত বাহিনী উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত ও নিহত করে উমাইয়া বংশের পতন নিশ্চিত করে। পরিশেষে বলার যায়, সামরিক বাহিনীর দুর্বলতা, উত্তরাধিকার নীতির অভাব, সাম্রাজ্যের বিশালতা, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিরেধিতার কারণে আব্বাসীয়দের হাতে উমাইয়াদের পতন হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।